Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌনতার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ
    মানসিক স্বাস্থ্য

    যৌনতার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 18, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যৌনতা থেকেই মানবসভ্যতার ইতিহাস। এটি এমনই এক ভয়ঙ্কর জিনিস যে মানুষ যদি যৌনতায় লিপ্ত থেকে প্রজনন না করে তবে একদিন মানবসভ্যতারই বিলুপ্ত হবে। আর মানবসভ্যতার বিলুপ্তি মানেই পৃথিবীর বুকে ঈশ্বরের মৃত্যু। ফলে যৌনতা এত জরুরি যে একে বাদ দিয়ে কিছুই হয় না। দর্শন, রাজনীতি, শিলপকলা সবই।’- বিখ্যাত লেখক আর্নেস্ট ফিশারের এই লেখার সাথে বাঙালিরা সহমত জানাতে দুইবার ভাববেন। অনেকে তো সামনাসামনি দ্বিমতও পোষণ করতে পারেন। বাংলাদেশের সমাজব্যবস্থায় যৌনতা এখনো এতটাই ট্যাবু হয়ে আছে। অথচ প্রাত্যহিক জীবনে যৌনতা মানুষের প্রয়োজনীয় চাহিদার একটি। আর উত্তম যৌনতার জন্য যে কারো মানসিক স্বাস্থ্যের উন্নতি ভীষণ জরুরী।

    বর্তমান বাংলাদেশে যৌনতা নিয়ে এখনো খোলামেলা আলোচনা সম্ভব নয় বলেই অনেকেই নিজের সমস্যা এবং সমাধান নিয়ে সরাসরি আলোচনা করতে পারেন না। এমনকি ডাক্তারের কাছে গিয়েও দ্বিধাহীন আলোচনা করতে অনেকেই সংকোচবোধ করেন। ফলে সময়ের সঙ্গে তাদের মানসিক অস্বস্তি বাড়ে, অবসাদগ্রস্ত হয়ে পড়ে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। যার ফলে তাদের যৌন স্বাস্থ্য আরও অবনতির দিকে যেতে থাকে। আর এই যৌন স্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে সব মানুষেরই মানসিক স্বাস্থ্যের সঠিক বিকাশ হওয়া উচিত।

    প্রথমে আমাদের বুঝা উচিত, মানসিক স্বাস্থ্য কী? শরীর ও মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থ সংগতি বিধান করাকে মানসিক স্বাস্থ্য বলে। মনোবিজ্ঞানীদের মতে মানুষের সকল আচরণই উদ্দেশ্যমুখী। এ উদ্দেশ্যমুখী আচরণের মূলে রয়েছে কতগুলো চাহিদা। মানুষ যদি বাস্তব জীবনের সকল সমস্যা ও সংকট মেনে নিয়ে তার চাহিদাগুলো স্বল্পতম সংঘর্ষ ও সংগ্রামের মধ্য দিয়ে সম্পন্ন করতে পারে তবে মানসিক তৃপ্তি লাভ হয় এবং সংগতি বিধান সম্ভব হয়। এ সার্থক সংগতি বিধানের মধ্যে দিয়েই মানসিক স্বাস্থ্য রক্ষা করা হয়।

    অর্থাৎ বলা যায়, মানুষের চাহিদা অর্জিত হলেই তার মানসিক স্বাস্থ্য রক্ষা হয়। কিন্তু ব্যক্তি মানুষের সব চাহিদা কী পূরণ করা সম্ভব? নিঃসন্দেহে উত্তর না। সেক্ষেত্রে যেকোনো মানুষের সঠিক মানসিক স্বাস্থ্য রক্ষা করার জন্যে পরিবারগুলোর শৈশব থেকেই কাজ করা উচিত। সন্তানের মানসিক স্বাস্থ্যের সঠিক বিকাশের জন্য পরিবার যে কাজ করা উচিত।

    সন্তানের সঠিক শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে খেয়াল রাখতে হবে। স্বাভাবিক ভাবেই শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না। তাই মনকে ভালো রাখার জন্য সবার প্রথমে সুস্থ শরীর নিশ্চিত করতে হবে। আর তার জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ সমৃদ্ধ খাওয়া নিশ্চিত করতে হবে। এছাড়াও পরিবার থেকে আত্মবিশ্বাসী হওয়ার শিক্ষা দিতে হবে। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলার শিক্ষা দিতে হবে। মানসিক শক্তির বলে যেন যে কোনো পরিবেশ মোকাবিলা করতে পারে, তেমন দৃঢ চিত্তের করে গড়ে তুলতে হবে। মানসিক স্বাস্থ্যের অন্যতম বৈশিষ্ট্য হলো আত্মতৃপ্তি। আর তাই পরিবেশের সঙ্গে মানিয়ে চলেই কিভাবে আত্মতৃপ্তি পাওয়া সম্ভব সেটাও শিখাতে হবে।

    পরিবার থেকে সন্তানকে বোঝাতে হবে কতটুকু চাহিদায় তুষ্ট থাকা উচিত। শৈশবের সব চাহিদা পূরণ করলে একসময় সন্তানকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ফলে চাহিদার মাত্রা সম্পর্কে সবসময় সচেষ্ট রাখতে হবে। আর এই বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে পারলে মানসিকভাবে প্রশান্তি এবং সুস্বাস্থ্য পাওয়া সম্ভব। আর সর্বোপরি নিজের আত্মমূল্যায়ন করা শিখতে হবে।

    এছাড়াও সন্তানকে শৈশব থেকে যৌনতা সম্পর্কে জ্ঞান দেওয়াও পরিবারের কাজ। যৌনতাকে ট্যাবু বানিয়ে রাখলে, পরবর্তীতে সেটা হিতে বিপরীত হিসেবে কাজ করতে পারে। আর তাই, যখন যেরকম সুযোগ আসে সেটাকে কাজে লাগিয়ে যৌনশিক্ষাও দেওয়া উচিত। যেমন, টিভিতে গর্ভবতী মহিলাকে দেখালে সহজ করে বলা যেতে পারে, মানুষের জন্ম প্রক্রিয়া সম্পর্কে। বিব্রতকর কোনো প্রশ্ন এলে বুঝিয়ে বলতে হবে। যৌনতার কোনো প্রসঙ্গ সামনে এলে সন্তানের কাছেই জানা যেতে পারে, এ বিষয়ে সে কেমন জানে!

    এছাড়াও সন্তানের বয়স অনুযায়ী যতটুকু গ্রহণযোগ্য ততটুকু বলা উচিত। অবশ্যই মিথ্যা বলা উচিত নয়। এই শিক্ষা পরিবার থেকে দেওয়ার বড় সুবিধা হলো, সেক্ষেত্রে সন্তান অন্য কোনো উপায়ে লুকিয়ে ইউটিউব, নিষিদ্ধ সিনেমা এবং নিষিদ্ধ বইয়ের দিকে ঝুঁকবে না। যেখানে বেশিরভাগই মনগড়া থাকে। এছাড়াও যৌনতা বিষয়ক বিজ্ঞানসম্মত বিষয় তাদের সঙ্গে শেয়ার করলে ভালো।

    সন্তানকে মূল্যবোধের শিক্ষাও দিতে হবে। এটা জানাতে হবে, যৌনতা পারস্পরিক অনুমতিসাপেক্ষ বিষয়। আর এই শিক্ষাগুলো সঠিক ভাবে দিতে পারলে, এটা বাকী জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। যৌন স্বাস্থ্যের জন্য মানসিক এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলে, যে কেউ তার নিজের আচরণ সম্পর্কে নিশ্চিত থাকতে পারবে। নিজের জায়গা থেকে বিষয়গুলো মানিয়ে নিতে পারবে।

    যৌনতার ক্ষেত্রে মাঝে মাঝে আরও কিছু সমস্যা দেখা যায়। যার অন্যতম কারণ হলো, যৌনতা নিয়ে আমাদের সমাজে ছড়িয়ে থাকা কুসংস্কার। এর ফলে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়, এটাকে মনোবিজ্ঞানের ভাষায় মনোযৌন বলা হয়। এর ফলে সঙ্গীর প্রতি যৌন আকাঙ্খার অভাব দেখা যায়। অনেকের যৌন বিতৃষ্ণাও দেখা যায়। আবার পুরুষদের ক্ষেত্রে ইরেক্টাইল ডিসফাংসন, দ্রুত বা বিলম্বিত বীর্যপাত ইত্যাদিও দেখা যায়। তবে এসব কিছুর চিকিৎসা হয়েছে। এর জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং অবশ্যই আত্মবিশ্বাস নিয়ে সবকিছু খোলাখুলি বলতে হবে। আর যদি সমস্যাটা শারীরিক না হয়, তাহলে কেবল মনোবিজ্ঞানীদের সঙ্গে দেখা করেই সমাধান সম্ভব।

    বলা হয়ে থাকে, স্বামী-স্ত্রীর মাঝে যতই সমস্যা থাকুক না কেন, চাওয়া পাওয়া না মিলুক, কিন্তু দিনশেষে তাদের মধ্যে চমৎকার একটি রোমান্টিক যৌন-সম্পর্ক বাকী সব সমস্যাকে গৌণ করে দিতে পারে। যৌন সম্পর্ক কেবল শারীরিক নয়, মানসিকও। তাই মানসিকভাবে নিজেকে সুস্থ ও চাঙ্গা রাখতে দারুণ যৌনতা প্রয়োজন উভয়েরই। যা সম্ভব কেবল উভয়েরই মানসিক স্বাস্থ্য সঠিক থাকলে। অর্থাৎ, মানসিক স্বাস্থ্য এবং যৌনতা একটি অপরটির পরিপূরক।

    লিখেছেন: কামরুল ইসলাম ইমন

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

     

    নারী পুরুষ মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য যৌন স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মবিশ্বাস বাড়াতে সামাজিক ভীতি কাটাতে হবে
    Next Article ‘যেকোনো খেলার জন্য মানসিক স্বাস্থ্য অবশ্যই গুরুত্বপূর্ণ’
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 3, 2026

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    September 29, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.