প্রশ্ন: গত ৩-৪ মাস ধরে লক্ষ করছি যে আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমার জীবনের উল্লেখযোগ্য কোনো পরিবর্তনও কেন আমাকে বিচলিত করছে না, অর্থাৎ আমার মস্তিষ্ক যেন কোনো পরিবর্তন সম্পর্কে অবগতই নয়। আমার কি সাইক্রিয়াটিস্ট দেখানো প্রয়োজন? বিষয়টি সিরিয়াস পর্যায়ে পৌঁছেছে। আমি বুঝে উঠতে পারছি না আমি কী করবো বা কী করা উচিত।
আরও দেখুন…
পরামর্শ: প্রশ্নটি করার জন্য ধন্যবাদ। আপনি আপনার সকল আবেগ অনুভূতি হারিয়ে ফেলছেন। এই ধরনের সমস্যা সাধারণত হতাশা বা বিষণ্ণতা থেকে হয়ে থাকে। আপনি কোনো বিষয় নিয়ে খুব বেশি পরিমাণে দুশ্চিন্তা করা কিংবা একটি বিষয় অনেক বেশি ভাবার কারণে এমনটি হতে পারে। আর তাই আপনাকে আপনার মনের হতাশা বা বিষণ্ণতা আগে দূর করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া আপনার জন্য প্রয়োজন।
- অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হাসান
- এমবিবিএস, ডিপিএম অধ্যাপক, মানসিক ও স্নায়ু রোগ বিভাগ
- ইউএসটিসি, চট্টগ্রাম


