প্রশ্ন: পৃথিবীতে কিছু মানুষের বোধহয় অবসাদ নিয়েই জন্মাতে হয়। ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি। আমি কখনোই কিছুতে শান্তি পেতাম না। চুপচাপ ও একা থাকতেই ভালো লাগতো। সব স্থান থেকে নিজেকে আড়াল করতে চেয়েছি। আমার বয়সি বাচ্চারা দেখতাম কী সুন্দর হাসছে, খেলছে। সবসময় কী সুন্দর প্রফুল্ল! আমি তা কখনোই পারিনি। হাসির মুহূর্তেও কেন যেন হাসি পেত না। এই এখন, আমার বয়স প্রায় ৩০, আমি সেই আগের মতোই আছি। মনে হয় জীবনে বেঁচে থাকার কি মানে হতে পারে, উদ্দেশ্যই বা কি, চারপাশে কি সব হচ্ছে, যা কিছু হচ্ছে তা কেনো হচ্ছে, কি হচ্ছে। আমি এসব নিয়ে যখন কারো সঙ্গে কথা বলেছি কেউই আমাকে প্রতিকার দিতে পারেনি। বরং তারা আমাকে রসকষহীন বা গোমরামুখো বলে হাসাহাসি করেছে। আমার মানসিক অবস্থা আমার বাবা-মা বা কাছের মানুষগুলোও কখনো বুঝতে চেষ্টা করেনি। তারা বলেছে আমি নাকি অসামাজিক। আমি কি সারাজীবন এমনটাই থাকবো? এর কি কোনো প্রতিকার আছে?
আরও পড়ুন…
- আমার ভাই কানে গায়েবি আওয়াজ শুনে। সে মনে করছে তাঁকে কেউ মৃত্যুর হুমকি দিচ্ছে
- আমি সব কিছুতেই ভয় পাচ্ছি
পরামর্শ: ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অবশ্যই প্রতিকার আছে-তবে উপযুক্ত প্রতিষ্ঠান, বিভাগ বা ব্যক্তির শরণাপন্ন হতে হবে। আপনি Depressive personally disorder নামক সমস্যায় ভুগছেন। আপনার এই সমস্যার জন্য মূলত বংশগত প্রভাবই বেশি দায়ী তবে পরিবেশের প্রভাবও কিছুটা রয়েছে। সময় অনেক গড়িয়ে গেছে-তারপরও সময় শেষ হয়ে যায়নি। তাই এখনই শুরু করতে হবে-মনোভাবের পরিবর্তন ঘটাতে হবে।
আপনি আপাতত, Cap. Prodep 20 mg 1–0–0,Tab. Lithosun SR 400 mg 1–0–1 খেতে পারেন। পুরোপুরি চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই নিকটস্থ কোনো মানসিক হাসপাতালে বা কোনো হাসপাতালের মানসিক রোগ বিভাগে বা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করতে হবে। যেখানে CBT (cognitive behaviour therapy) বা DBT (dilactic behaviour therapy) এর মাধ্যমে আপনার পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
পরামর্শ দিয়েছেন
অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
প্রাক্তন বিভাগীয় প্রধান
মানসিক রোগ বিভাগ
কুমিল্লা মেডিক্যাল কলেজ।


