Close Menu
    What's Hot

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব
    ফিচার

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    Moner KhaborBy Moner KhaborJune 7, 2026No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এক শীতের সন্ধ্যায় বসেছিলাম এক প্রত্যন্ত গ্রামের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। হঠাৎ করে ১০-১২ জন মানুষ একজনকে পাজাকোলে করে নিয়ে ঢুকল, রক্তে যার পুরো শরীর ভেসে যাচ্ছিল। শরীর ভর্তি ধারালো অস্ত্রের জখম। পাল্স অতি দুর্বল, শ্বাসপ্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যখন তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলো, তখনই রাস্তায় সে শেষ নিশ্বাস ত্যাগ করল।

    কলিম উদ্দিন, ৪৫ বছর বয়সি এক ব্যক্তি, যিনি খুন হয়েছিলেন নিজের মাদকাসক্ত বেকার ছেলের হাতে।

    আচ্ছা, খারাপ জেনেও মানুষ কেন মাদক গ্রহণ করে? কেন একবার ছেড়ে দেওয়ার পরও মানুষ আবার মাদকে আসক্ত হয়ে যায়? কেন দিন দিন মাদকাসক্তি থেকে প্রতিকার কঠিন হয়ে উঠছে? আজ আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজব এবং মাদকমুক্তির অন্যতম অন্তরায়ড়-বেকারত্ব সম্পর্কেও জানব।

    খুব সাধারণ ভাষায় বলতে গেলে, মাদকের প্রতি যে নির্ভরশীলতা তৈরি হয়, সেটাই মাদকাসক্তি। বর্তমানে চিকিৎসাবিজ্ঞানে মাদকাসক্তিকে এক ধরনের ডিজঅর্ডার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    আমাদের দেশের প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, মদ, আফিম, হেরোইন, কোকেন, প্যাথিডিন, বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ, এমনকি জুতার আঠা পর্যন্ত। মাদক নেওয়ার ফলে মানুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা একধরনের ভালো লাগার অনুভূতি তৈরি করে। কোকেনের মতো মাদক আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে, হেরোইন প্রশান্তি ও তৃপ্তির অনুভূতি জাগায়। আবার কিছু কিছু মাদক মনোসংযোগ ঠিক রাখতে সাহায্য করে। ডিপ্রেশন, মানসিক অবসাদ, বিষণ্ণতা ইত্যাদি কমাতেও মাদক সাময়িক সময়ের জন্য কাজে দেয়। তবে মাদক নিতে নিতে একসময় দেখা যায়, মাদক ছাড়া আর কোনো কাজেই মন দিতে পারছে না। সময়ের সঙ্গে সঙ্গে মস্তিষ্কে মাদকের টলারেন্স বাড়ে, ফলে একই অনুভূতি পাওয়ার জন্য বেশি পরিমাণে মাদক নিতে হয়। এবং কোনো কারণে মাদক না নিতে পারলে শরীরে মাদক নেওয়ার একটি প্রচণ্ড আকাঙ্ক্ষা তৈরি হয় এবং নানা রকম অনাকাঙ্ক্ষিত শারীরিক উপসর্গ দেখা দেয়।

    মাদকাসক্তির কারণে মানুষ তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, বিচার-বিবেচনা ও ঠিক-ভুল বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। কর্মদক্ষতা কমিয়ে দেয় এবং উগ্র আচরণের জন্ম দেয়, অপরাধপ্রবণতা বাড়িয়ে তোলে। মানসিক পীড়ন বাড়িয়ে মানুষকে ঠেলে দিতে পারে আত্মহত্যার দিকেও।

    মাদকের সহজলভ্যতা, সঙ্গদোষ, হতাশা ও দুশ্চিন্তা, নিছক আনন্দ এবং কৌতূহলবশত মানুষ মাদক নিলেও, মাদকের অন্যতম প্রধান কারণ হলো বেকারত্ব। বেকারত্ব ও মাদকাসক্তি একে অপরের সম্পূরক। বেকারত্ব থেকে মাদকাসক্তির উৎপত্তি হতে পারে, আবার মাদকাসক্তিও বেকারত্বের কারণ হতে পারে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৭ শতাংশ বেকার মাদকাসক্তির সঙ্গে জড়িত। বেকারত্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ফলাফল হলো ব্যক্তির মানসিক অবস্থার পতন। অধিকাংশ বেকার সহজেই মাদকাসক্ত হয়ে পড়ে, কারণ আর্থিক অনটন তার পারিবারিক ও সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে এবং ব্যক্তির ওপর চাপ তৈরি হয়। অর্থনীতির প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হলো একটি চাকরি বা উপার্জনের মাধ্যম। যখন তা হ্রাস পায়, ব্যক্তি বিষণ্ণতায় পতিত হয়। মাদকাসক্তি এই সামগ্রিক সমস্যার একটি মিথ্যা সমাধান হিসেবে উপস্থিত হয়। ব্যক্তি বেকারত্বের হতাশা, অস্থিরতা, অসম্মান থেকে বাঁচতে আশ্রয় নেয় মাদকের, এবং মাদকের টাকা জোগাড় করতে অনেকেই নানা রকম অপরাধপ্রবণতা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

    লেখার শুরুতেই কলিম উদ্দিনের কথা বলেছিলাম, যিনি নিজের মাদকাসক্ত বেকার ছেলের হাতে নৃশংসভাবে খুন হন মাদকের টাকা জোগাড় করতে না পেরে।

    চব্বিশ বছর বয়সি বিদেশফেরত ইয়াকুব দেশে ফিরে কর্মসংস্থানের অভাবে অলস ও হতাশ জীবনযাপন করছিল। বাল্যবন্ধুদের পাল্লায় পড়ে মজার ছলে মাদক নেওয়া শুরু করলেও, ধীরে ধীরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক কেনার জন্য বাড়িতে ক্রমাগত চাপ প্রয়োগ করা এবং টাকা না পেলে রাগারাগি, ভাঙচুর করা এই ঘটনাগুলো প্রতিনিয়ত চলতে থাকে। এবং শেষমেষ – পিতৃহত্যার মতো নিকৃষ্টতম অপরাধে জড়িয়ে পড়ে।

    বেকারত্ব সমস্যার সমাধানই হতে পারে মাদকাসক্তি নিরাময়ের প্রধান হাতিয়ার। সরকারের নেতৃত্বে বেকারত্ব রোধে কার্যকর নীতিনির্ধারণ, প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রাম, দক্ষ জনবল তৈরি, ব্যবসা ও নিজস্ব উদ্যোগের সুবিধা, আর্থিক নিরাপত্তা-এসব উদ্যোগ বেকারত্ব রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একজন কর্মঠ ও উদ্যমী ব্যক্তি তার কাজে যেমন উৎফুল্ল থাকবে, তেমনি এই ব্যস্ততা তাকে মাদকাসক্তি থেকেও দূরে রাখবে। যেহেতু বেকারত্ব ও মাদকাসক্তি একে অপরের সম্পূরক, তাই এই দুটিকে একসঙ্গে প্রতিহত করতে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।

    • ডা. ফারজানা ওমর তানজু
    • সহকারী রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, ঢাকা।

    অপরাধপ্রবণতা বেকারত্ব মাদকাসক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘অনিয়মিত শিফটে ঘুম ও খাওয়াদাওয়া ঠিকমতো হয় না’
    Next Article আমি খুব হতাশায় থাকি
    Moner Khabor

    Related Posts

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    November 1, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 2, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    ক্লিনিক্যাল চিত্র: মুডের দুই বিপরীত মেরু বাইপোলার মুড ডিসঅর্ডার (Bipolar Mood Disorder) এমন একটি মানসিক…

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.