Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা
    সাক্ষাৎকার

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    Moner KhaborBy Moner KhaborSeptember 24, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা
    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার  হিসেবে কাজ করছেন । তার সাথে কথা বলেছেন, মনের খবরের প্রতিবেদক মো. আবদুর রহমান।

     

     

    মনের খবর: আসসালামু আলাইকুম।

    মারুফ আহমেদ: ওয়ালাইকুম আসসালাম।

    মনের খবর: কেমন আছেন?

    মারুফ আহমেদ: এই তো, কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে ভালোই যাচ্ছে।

    মনের খবর: আপনার কাছে ফ্রিল্যান্সিং ও ফ্রিল্যান্সারদের মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু বিষয় জানার ছিলো।

    মারুফ আহমেদ: জি অবশ্যই । আমি আমার সাধ্য মতো তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবো

    মনের খবর: কত বছর ধরে ফ্রিল্যান্সিং করছেন?

    মারুফ আহমেদ: আমি প্রায় তিন বছর ধরে ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত আছি।

    মনের খবর: কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন?

    মারুফ আহমেদ: আমি UI/UX নিয়ে কাজ করি। এটিকে ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনও বলা যায়।

    মনের খবর: ফ্রিল্যান্সিং পেশায় আসার পেছনে আপনার প্রধান অনুপ্রেরণা কী ছিল?

    মারুফ আহমেদ: শুরুতে আমি গ্রাফিক ডিজাইনের ওপর একটি কোর্স করি। এরপর নিজে নিজে বিভিন্ন বিষয় এক্সপ্লোর করতে থাকি। একপর্যায়ে দেখলাম, UI/UX ডিজাইন আমার কাছে বেশি ভালো লাগছে। কারণ এই কাজের মধ্যে চিন্তাভাবনার একটি প্রক্রিয়া আছে, গবেষণার সুযোগ আছে এবং ভবিষ্যতে ভালো করার সম্ভাবনাও রয়েছে। মূলত এসব কারণেই আমি এই পেশায় আসি।

    আরও পড়ুন…

    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়
    • প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবর: একজন ফ্রিল্যান্সার হিসেবে সবচেয়ে বড়ো মানসিক চ্যালেঞ্জ কী বলে মনে করেন?

    মারুফ আহমেদ: একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি চুক্তিভিত্তিক কাজ করি। তাই যখন হাতে কোনো ক্লায়েন্ট থাকে না, তখন এই পেশাটাকে বেশ চ্যালেঞ্জিং মনে হয়। পাশাপাশি ক্লায়েন্ট খোঁজাও কঠিন, কারণ এই ক্ষেত্রে প্রতিযোগিতা অনেক বেশি।

    মনের খবর: দীর্ঘ সময় কম্পিউটারের সামনে কাজ করার কারণে মানসিক ক্লান্তি অনুভব করেন কি?

    মারুফ আহমেদ: আমি দীর্ঘ সময় কাজ করলেও সাধারণত মানসিক ক্লান্তি অনুভব করি না, কারণ এই কাজটা আমার প্যাশন। তবে অনেকের কাছেই শুনেছি, দীর্ঘ সময় কাজ করার কারণে তারা মানসিক ক্লান্তিতে ভোগেন। অনেকে আবার ব্যাকপেইনেও ভোগেন। আমার ক্ষেত্রে যখন ডেডলাইনের চাপ বা কাজের চাপ থাকে, তখনও আমি সাধারণত এসব সমস্যা অনুভব করি না।

    মনের খবর: ফ্রিল্যান্সিংয়ে একা কাজ করতে হয়। এতে কি কখনো একাকিত্ব অনুভব করেন?

    মারুফ আহমেদ: হ্যাঁ, অনেককে বলতে শুনেছি যে একা কাজ করতে করতে তারা বিরক্তি বা একাকিত্ব অনুভব করেন। কিন্তু আমি কাজ করার সময় তেমন একাকিত্ব অনুভব করি না। বরং যখন কাজের ফ্লো চলে আসে, তখন একাকিত্বকে আরও ভালোভাবে উপভোগ করি।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    মনের খবর: মানসিক স্বাস্থ্য বলতে আপনি কী বোঝেন?

    মারুফ আহমেদ: আমার কাছে মানসিক স্বাস্থ্য বলতে মানসিকভাবে সুস্থ থাকাকে বোঝায়। অনেকের পরিবারের বিভিন্ন সমস্যা থাকতে পারে, যার কারণে কাজে মনোযোগ থাকে না বা মেজাজ খিটখিটে হয়ে থাকে। আবার বাইরে থেকে দেখে মনে হতে পারে সে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। কিন্তু শুধু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারলেই যে একজন মানুষ মানসিকভাবে সুস্থ, তা নয়। মানসিক সুস্থতার বিষয়টি আরও গভীর।

    মনের খবর: আপনার কী মনে হয়, মানুষ কেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যায়?

    মারুফ আহমেদ: মূলত একজন মানুষ যখন মানসিকভাবে ভালো থাকে না, তখন সে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হয়। এ ছাড়া বিভিন্ন কারণেও মানুষ চিকিৎসকের কাছে যায়। কেউ বিষণ্নতায় ভোগে, কেউ ট্রমার মধ্যে থাকে, আবার কারও বিভিন্ন মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা থাকতে পারে—যেমন শুচিবায়ু, সিজোফ্রেনিয়া, অতিরিক্ত দুশ্চিন্তা ইত্যাদি। এসব কারণেও মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়।

    মনের খবর: মানসিক সুস্থতা বজায় রাখতে আপনি কী কী অভ্যাস অনুসরণ করেন?

    মারুফ আহমেদ:  এই যে কাজ থেকে মাঝে মাঝে ব্রেক নেওয়া, বন্ধুদের সাথে যোগাযোগ করা, মাঝে মাঝে সামান্য গেমস খেলা, বাইরে ঘুরতে যাওয়া এই আরকি। কাজের মাঝে মাঝে এগুলো করলে একটু রিফ্রেশমেন্ট আসে। কাজের ফ্লো বাড়ে।

    মনের খবর: মানসিক চাপ কমাতে কোনো বিশেষ কৌশল ব্যবহার করেন কি?

    মারুফ আহমেদ: আসলে আমি ওই পর্যায়ের তীব্র মানসিক চাপে কখনো পড়িনি। আমার পরিবার খুবই সাপোর্টিভ। তাই যখনই কোনো সাহায্যের প্রয়োজন হয়েছে, আমি পরিবারের কাছ থেকে তা পেয়েছি। তবে যখন কোনো মানসিক চিন্তা আসে, তখন সেসব চিন্তা থেকে সাময়িকভাবে মুক্তি পেতে বন্ধুদের সঙ্গে দেখা করি, তাদের মতামত নিই, নামাজ পড়ি এবং সেই মুহূর্তে যেটা করা প্রয়োজন, সেটাই করার চেষ্টা করি।

    মনের খবর: আমাদের দেশে ফ্রিল্যান্সারদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কতটা আছে বলে মনে করেন?

    মারুফ আহমেদ: আমার মনে হয়, আমাদের দেশের ফ্রিল্যান্সাররা মানসিক স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন থাকা দরকার, ততটা সচেতন নন। অনেকেই নিজের মানসিক সমস্যাগুলো সঠিকভাবে বুঝতে বা উপলব্ধি করতে পারেন না। ফলে প্রয়োজন হলেও চিকিৎসকের কাছেও যান না।

    মনের খবর: নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন, তাদের মানসিক সুস্থতার জন্য আপনার পরামর্শ কী থাকবে?

    মারুফ আহমেদ: ফ্রিল্যান্সিংয়ে যখন ভালো কাজ পাওয়া যায়, তখন আয় করার সুযোগ থাকে। আবার যখন কাজ পাওয়া যায় না, তখন আয়ের পথও অনেকটা বন্ধ হয়ে যায়। এর প্রভাব মানসিক স্বাস্থ্যের ওপরও পড়তে পারে।

    তাই যারা নতুন করে ফ্রিল্যান্সিং পেশায় আসতে চাচ্ছেন, তাদের বিষয়টি ভালোভাবে বিবেচনা করে এগোনো উচিত। বর্তমানে এআই মানুষের কাজের ধরনেও পরিবর্তন আনছে। ফলে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিতে হলে সম্ভাব্য ঝুঁকিগুলো মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। কেউ যদি এই পেশায় আসেন, তাহলে অভিজ্ঞ ও ভালো একজন মানুষের পরামর্শ নিয়ে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করে সেই পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়া ভালো।

    মনের খবর: আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

    মারুফ আহমেদ: আপনাকেও ধন্যবাদ।

    ম্যাগাজিন পেতে যোগাযোগ করুন
    ম্যাগাজিন পেতে যোগাযোগ করুন

    আরও দেখুন…

    • best psychiatrist in dhaka
    • Top 10 Psychiatrists in Dhaka

    ফ্রিল্যান্সারদের জীবন ফ্রিল্যান্সারদের মানসিক স্বাস্থ্য সচেতনতা ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফ্রিল্যান্সিংয়ে একাকিত্বের সমস্যা ফ্রিল্যান্সিংয়ে মানসিক চাপ মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল
    Moner Khabor

    Related Posts

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    September 20, 2026

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    September 19, 2026

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.