Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাভাইরাস: কোথায় কোথায় সংক্রমণের ঝুঁকি বেশি?
    বিশ্ব পরিস্থিতি

    করোনাভাইরাস: কোথায় কোথায় সংক্রমণের ঝুঁকি বেশি?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 4, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    করোনাভাইরাস: হার্ড ইমিউনিটি কতটা কার্যকর?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনাভাইরাসের চিকিৎসা এবং এটি প্রতিরোধে টিকা উদ্ভাবনে সারা বিশ্বে ‍যখন গবেষণা চলছে তখন এই মহামারি মোকাবেলায় বিজ্ঞানীরা আরো একটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছেন আর সেটি হলো- এক ব্যক্তির মাধ্যমে এই ভাইরাস অনেক মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার বিষয়টি ঠেকানো যায় কীভাবে।

    ইংরেজিতে একে বলা হয় সুপারস্প্রেডিং এবং যার মাধ্যমে ছড়ায় তিনি সুপারস্প্রেডার।
    সুপারস্প্রেডিং বোঝা কেন গুরুত্বপূর্ণ?
    করোনাভাইরাস মহামারির সময়ে এই ভাইরাসের সংক্রমণের হারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই হার থেকে বোঝা যায় একটি জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটি কীভাবে ও কতো দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
    করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যদি কোন ব্যবস্থা নেওয়া না হয় তা হলে এই সংক্রমণের হার তিন। এর অর্থ হচ্ছে: করোনাভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি আরো তিনজনের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটায় এবং তাদের প্রত্যেকের মাধ্যমে আরো তিনজন করে আক্রান্ত হয়। এভাবে সংক্রমণ চলতেই থাকে। তবে এটা একটা স্বাভাবিক গড় হিসাব। বাস্তবে ভাইরাসটি এর চেয়েও কম বা বেশি হারে ছড়াতে থাকে।
    লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের ড. অ্যাডাম কুচারস্কি বলেছেন, “এমন অনেক মানুষ আছে যাদের মাধ্যমে ভাইরাসটি একজনের মধ্যেও ছড়ায় না। এবং কিছু কিছু ক্ষেত্রে প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হতে পারে। মাত্র একজনের কাছ থেকে ভাইরাসটি পাঁচ, দশ এবং কুড়ি জনের মধ্যেও ছড়াতে পারে।” তিনি জানান, কোভিড-১৯ মহামারির শুরুর দিকে এরকমটা বেশি হয়েছে। তার মতে প্রায় ৮০% সংক্রমণের জন্য ১০ থেকে ১৫% লোক দায়ী।
    সুপারস্প্রেডিং কেন ঘটে?
    করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে নিসৃত ভাইরাসের মাধ্যমে আরেক ব্যক্তি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়। এক ব্যক্তি কতোখানি সংক্রামক সেটা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে আর সেটা একেক ব্যক্তির ক্ষেত্রে একেক রকম হতে পারে। এগুলো হচ্ছে:

    • কী পরিমাণ ভাইরাসে তিনি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে
    • তিনি কতোদিন ধরে আক্রান্ত হয়ে আছেন
    • উপসর্গগুলো কতোটা গুরুতর

    “একজন ব্যক্তি যখন সবচেয়ে বেশি সংক্রমণ ঘটানোর মতো অবস্থায় থাকে তখন যদি তিনি সারা দিন প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে কোথাও রাতের খাবার খেতে যান তখন বহু মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঘটনা বা সুপারস্প্রেডিং ঘটতে পারে। এই লোকটি যদি বাইরে খেতে না নিয়ে ঘরেই থাকতেন তাহলে হয়তো এতো সংক্রমণ হতো না।” বলেন ড. কুচারস্কি।
    সুপারস্প্রেডিং কোথায় ঘটছে?
    মহামারি শুরু হওয়ার পর থেকেই বিজ্ঞানীরা কোভিড-১৯ এর গতিবিধির ওপর নজর রাখছেন।
    লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের গেভিন নাইট বলছেন, “আমরা যা ধারণা করেছিলাম দেখা গেছে সেসব জায়গাতেই সুপারস্প্রেডিং বেশি হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই তালিকায় এখন হাসপাতাল কিম্বা কেয়ার হোমের মতো বৃদ্ধাশ্রমগুলোও যুক্ত হয়েছে। এছাড়াও আছে ক্রুজ শিপ। অন্যান্য সংক্রামক রোগও এধরনের জাহাজ থেকে ছড়িয়েছে বলে আমরা জানি।”
    তবে তিনি এরকম আরো কিছু জায়গা চিহ্নিত করেছেন যেখান থেকে বহু মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। তার মধ্যে রয়েছে মাংস প্রক্রিয়াজাত করা হয় এমন স্থাপনা, পানশালা, গানের দল বা কয়ার এবং জিম। এগুলোর সবই ঘরের ভেতরে হয় এবং সেখানে শারীরিকভাবে একজন আরেকজনের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য ঘনিষ্ট থাকে।
    ড. নাইট বলেন, “এছাড়াও এসব জায়গায় সাধারণত প্রচুর আওয়াজ হয় এবং কেউ সেখানে কীভাবে নি:শ্বাস নিচ্ছে তার ওপরেও এই পরিবেশের একটা প্রভাব পড়ে।”
    “যেহেতু সেখানে প্রচুর শব্দ হয় তাই জোরে জোরে নি:শ্বাসও ফেলতে হয়। এতে নাক মুখ দিয়ে দ্রুত গতিতে বেশি বাতাস বের হয়। এর ফলে এরকম জায়গা অনেক বেশি ঝুঁকিপূর্ণ স্থানে পরিণত হয়।”
    সূত্র: প্রতিবেদনটি বিবিসি থেকে নেওয়া।
    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=18s
    https://www.youtube.com/watch?v=sMBR-Xy2ce8&t=18s

    করোনাভাইরাস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপে যেসব শারীরিক পরিবর্তন ঘটে
    Next Article করোনার জেরে মানসিক চাপ কমানোর ওষুধের ঘাটতি যুক্তরাষ্ট্রে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023

    মানসিক স্বাস্থ্য : আমরা কতোটা সচেতন?

    June 11, 2022

    গতিশীল রাষ্ট্রের প্রধান অন্তরায় ‘মাদক’

    March 28, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.