Close Menu
    What's Hot

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 12, 2026

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      Recent

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

      মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 13, 2026

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      Recent

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      নিজের পরিবার ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে আমি সহ্য করতে পারি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » হুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক
    কার্যক্রম

    হুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরNovember 10, 2022Updated:November 12, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনের খবর’র উদ্বোধনী অনুষ্ঠানে আনোয়ারা সৈয়দ হক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০২২’ প্রখাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আনোয়ারা বেগম (আনোয়ারা সৈয়দ হক)।

    সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ৯ নভেম্বর (বুধবার) প্রবীণ কথাশিল্পী আনোয়ারা সৈয়দ হক এবং নবীন সাহিত্য শ্রেণিতে (অনূর্ধ্ব ৪০) মৌরি মরিয়মের নাম ঘোষণা করা হয়েছে।

    পুরস্কার হিসেবে বিজয়ীদের ক্রেস্ট, উত্তরীয় ও নগদ পাঁচ লক্ষ এবং ১ লক্ষ টাকা প্রদান করা হবে। আগামী শনিবার (১২ নভেম্বর) বাংলা একাডেমিতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হবে।

    প্রতিবছর এক্সিম ব্যাংকের সৌজন্যে অন্যদিন ম্যাগাজিন সাহিত্যে অবদানের জন্য প্রবীণ ও নবীন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে। ২০১৫ সাল থেকে এই পুরস্কানেরর প্রচলন হয়। প্রথম বছর এই পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে হাসান আজিজুল হক এবং স্বকৃত নোমান।

    আনোয়ারা সৈয়দ হক সাহিত্যিক এবং কবি সৈয়দ শামসুল হক এর সহধর্মীণি হিসেবে ব্যাপক পরিচিত হলেও তিনি একজন প্রখাত মনোরোগ বিশেষজ্ঞ। পেশাগত জীবনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    মনের খবর’র পক্ষ থেকে আজীবন সম্মাননা গ্রহণকালে আনোয়ারা সৈয়দ হক

    বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আনোয়ারা সৈয়দ হক এর আগেও বহু পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১০) এবং দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান একুশে পদক (২০১৯)।

    তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে- উপন্যাস সোনার হরিণ, বাড়ি ও বনিতা, ভালোবাসার লাল পিঁপড়ে, কার্নিশে ঝুলন্ত গোলাপ, সেই প্রেম সেই সময়, দুই রমণী, উদয় মিনাকে চায়, গল্পগ্রন্থ আয়নার বন্দি, গলে যাচ্ছে ঝুলন্ত পদক, অন্ধকারে যে দরজা, পূর্ণিমায় নখের আঁচড়, নিশিগন্ধা, কাব্যগ্রন্থ- মেয়ে হয়েছি বেশ করেছি, কিছু কি পুড়ে যাচ্ছে কোথাও, আমার শয্যায় এক বালিশ-সতীন, শিশুতোষ গ্রন্থ- ছানার নানাবাড়ি, ছানা ও মুক্তিযুদ্ধ, হানাদার বাহিনী জব্দ, হায়নাদের হয়রানি। এছাড়াও প্রবন্ধ গ্রন্থ- নারীর কিছু কথা আছে, নারীর কোনো কথা নাই, কিশোর-কিশোরীর মন ও তার সমস্যা ইত্যাদি। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ‘ছানার নানাবাড়ি’ (১৯৭৬) এবং প্রথম উপন্যাস ‘তৃষিতা’ (১৯৮২)।

    উল্লেখ্য, আনোয়ারা সৈয়দ হক ‘মনের খবর’ এর একজন সম্মানিত উপদেষ্টা। মনের খবর’র আনুষ্ঠানিক পথচলার শুরুরদিনে দেশের প্রখ্যাত আরো দুই মনোরোগ বিশেষজ্ঞের সাথে অধ্যাপক ডা. আনোয়ারা বেগমকেও আজীবন সম্মাননা প্রদান করে মনের খবর এবং বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগ।

    /এসএস/মনেরখবর/

    অধ্যাপক ডা. আনোয়ারা বেগম আনোয়ারা সৈয়দ হক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএপি সাউথ এর উদ্যোগে ‘স্ট্রেস অ্যাওয়ারনেস ডে’ সেমিনার
    Next Article এবার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন জেমি সিডন্স
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার October 14, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক…

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.