Close Menu
    What's Hot

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 12, 2026

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      Recent

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

      মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 13, 2026

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      Recent

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      নিজের পরিবার ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে আমি সহ্য করতে পারি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
    জাতীয়

    মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    Moner KhaborBy Moner KhaborOctober 10, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি, টেলি-কাউন্সেলিং ও বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন।
    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। মানসিক স্বাস্থ্যকে জনকল্যাণমূলক স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আজ শনিবার (১০ অক্টোবর) বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

    প্রধানমন্ত্রী বলেন, সুস্বাস্থ্যের অর্থ শুধু রোগমুক্ত থাকা নয়; এর সঙ্গে শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিক সুস্থতাও জড়িত। তাই মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

    ম্যাগাজিন পেতে যোগাযোগ করুন
    ম্যাগাজিন পেতে যোগাযোগ করুন

    এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘জীবনের কথা শুনি, বাস্তব পরিবর্তন আনি’। প্রতিপাদ্যটি তুলে ধরে তারেক রহমান বলেন, মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সেবা গ্রহণকারীদের অভিজ্ঞতা, অনুভূতি ও মতামতকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, মানসিক স্বাস্থ্য শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তির মর্যাদা, পারিবারিক সম্পর্ক, সামাজিক পরিবেশ এবং সামগ্রিক জাতীয় কল্যাণের সঙ্গে সম্পর্কিত। মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রচলিত ভীতি, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে অবহেলা বা সামাজিকভাবে বিচ্ছিন্ন না করে তাঁর কথা শোনা, সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন।

    প্রধানমন্ত্রীর মতে, মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মধ্য দিয়ে যাঁরা জীবনযাপন করছেন, তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতিকে সম্মানের সঙ্গে বিবেচনা করা ইতিবাচক পরিবর্তনের অন্যতম শর্ত।

    মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করতে আগ্রহী, যেখানে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্ব পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, প্রশিক্ষিত জনবল গড়ে তোলা, কার্যকর রেফারেল ব্যবস্থা চালু এবং প্রযুক্তির মাধ্যমে কাউন্সেলিং সেবা বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তারেক রহমান বলেন, বর্তমানে বিশ্বজুড়েই মানসিক স্বাস্থ্য একটি বড় জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ। বাংলাদেশেও উল্লেখযোগ্যসংখ্যক মানুষ মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। কিন্তু সচেতনতার ঘাটতি, সামাজিক সংকোচ, পর্যাপ্ত সেবার অভাব এবং দক্ষ জনবলের সীমাবদ্ধতার কারণে অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতা পান না। এই পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা, মান ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

    আরও দেখুন

    • আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    • পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    তিনি আরও জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা এবং টেলি-কাউন্সেলিং সম্প্রসারণের উদ্যোগ রয়েছে। পাশাপাশি উপজেলা পর্যায়ের চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ, সরকারি হাসপাতালের সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গর্ভবতী মায়েদের মানসিক সুস্থতা, শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক সেবা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

    মানসিক স্বাস্থ্য পেশাজীবীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সেবা নিতে আসা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সহমর্মিতার সঙ্গে তাঁদের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের বিভিন্ন পর্যায়ে সচেতনতা তৈরিও গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, সরকার, স্বাস্থ্য পেশাজীবী, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা বা প্রয়োজনের সময় সহায়তা চাওয়াকে কেউ লজ্জার বিষয় মনে করবেন না। মানসিক সমস্যায় আক্রান্ত কোনো মানুষ যেন নিজেকে একা, অবহেলিত কিংবা সমাজ থেকে বিচ্ছিন্ন মনে না করেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

    প্রধানমন্ত্রী এমন একটি মানবিক, নিরাপদ ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে প্রত্যেক মানুষ মর্যাদা, আশা ও সম্ভাবনা নিয়ে সুস্থ এবং অর্থবহ জীবনযাপনের সুযোগ পাবেন।

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সব মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন তিনি। একই সঙ্গে দিবসটির সার্বিক সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন…

    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়
    • পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

     

    তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়ন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
    Next Article রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
    Moner Khabor

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার October 14, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক…

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.