প্রশ্ন: নিজেকে খুব বড়ো মনে করতাম, প্রচণ্ড আত্মবিশ্বাসও ছিল। তখন সমস্যা হলো বলে ডাক্তার Prioval CR300 mg দিলেন। আগে বিষণ্নতা ছিল না, এখন হচ্ছে। ম্যানিক বা পাগল দশাও আছে। এই দুটি রোগে কি ওষুধটি প্রযোজ্য?
নাম প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ: চিকিৎসকের কাছে গিয়েছেন বলে ভালো লাগছে। এই প্রশ্নের সঙ্গে আপনার বয়স জানা থাকলে আমাদের উপকার হতো। আপনি বাইপোলার ডিজঅর্ডারের কোনো রোগে আক্রান্ত মনে হচ্ছে। এটি মুড ডিজঅর্ডার নামেও পরিচিত। কখনো রোগীর আবেগ বেশি থাকে, কখনো কম। এগুলোকে আমরা ডিপ্রেশন ফেজ বলি। আপনার ওষুধটি Valproate জাতীয়, মুড স্টাবিলাইজার হিসেবে চিকিৎসকরা দিয়ে থাকি। তাতে রোগীর আবেগের ভারসাম্য থাকে। এই জাতীয় ওষুধে কোনো ম্যানিয়া বা ডিপ্রেশন হবার কথা নয়। বরঞ্চ ওষুধটি এই উপসর্গ ও রোগগুলোর নিয়ন্ত্রক। ফলে আপনার মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে থেকে সেভাবে চললে ভালো হবে। ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী
- সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট,
- সিনিয়র কনসালটেন্ট, স্কয়ার হাসপাতাল, ঢাকা।


