Close Menu
    What's Hot

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 12, 2026

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      Recent

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

      মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 13, 2026

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      Recent

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      নিজের পরিবার ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে আমি সহ্য করতে পারি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » এবার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন জেমি সিডন্স
    কার্যক্রম

    এবার ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন জেমি সিডন্স

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরNovember 10, 2022Updated:November 10, 2022No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য পরিচর্যার কথা বললেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। অ্যাডিলেডে বাংলাদেশি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে ক্রিকেটারদের মনোবিদের সহযোগীতার কথা তুলে ধরেছেন বাংলাদেশের এক সময়ের এই সফল প্রধান কোচ।

    এর আগে ‘বাংলাদেশি ক্রিকেটারদের মনোরোগ বিশেষজ্ঞের শরনাপন্ন হওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম।

    সংশ্লিষ্ট সংবাদ
    বাংলাদেশি ক্রিকেটারদের মনোবিদ দেখানো দরকার : ওয়াসিম আকরাম

    জেমি সিডন্স বলেছেন, আমাদের খেলোয়াড়রার চাপের কাছে হেরে যায়। এই সমস্যাটা শুধু কোচিং করিয়ে দূর করা যাবে না। এরজন্য মানসিকতা অনেক বড় ব্যাপার। ভালো ফলাফলের জন্য মানসিকতার সঠিক প্রয়োগ করতে হবে।

    সাংবাদিকের প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান এ কোচ বলেন, আমাদের বিশ্বকাপ মিশন যেভাবে শেষ হয়েছে তাতে আমি সন্তুষ্ট নই। তবে আমি বোলিং নিয়ে খুশি। আমরা দেখালাম আমাদের ম্যাচ জেতানোর মতো একটা বোলিং আক্রমণ আছে। যেটার অভাব রয়ে গেছে, সেটা ব্যাটিংয়ে। আমরা যেভাবে ভেঙে পড়েছি, তা ভালো লাগেনি। আমি মনে করি না এটা টেকনিক বা দক্ষতার অভাবে হয়েছে। এটা হয়েছে শুধু চাপের কারণে। ম্যাচ জেতার চাপ।

    • ‘এই চাপ থেকে বের হতে মানসিক সাপোর্ট দরকার। মনোবিদের সহযোগীতা নিয়েই এই চাপ মোকাবেলা সম্ভব। যখন আমাদের চার হলেও চলে, তখন ওরা ছয় মারতে গেছে। ম্যাচ জেতার অতিরিক্ত চাপ থেকে এমনটা হয়েছে। ছোট ছোট সব ভুলে আমরা হেরে গেছি। প্রয়োজনের সময় চাপ মোকাবেলার জন্য মানসিক দৃঢ়তা দরকার’ বলেন সিডন্স।

    ভারত ও পাকিস্তানের বিপক্ষে আলোচিত নানা ঘটনা সম্পর্কে সিডন্স বলেন, ভারতের সাথে বৃষ্টির আগে এবং পরেও যে পরিস্থিতি ছিল তাতে সেদিন আমাদেরই জেতা উচিত ছিল। খুব বাজেভাবে লিটন রানআউট হলো। সে–ই পারত ম্যাচ বের করে নিতে। কিন্তু তার এই আউট হওয়াটা অন্যদের ওপর প্রভাব ফেলে। পরবর্তীরা এসে চাপের কাছে হেরে যায়। ফলে সহজ ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যায়।

    পাকিস্তানের বিপক্ষে সাকিবের আউটটা খুবই অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ্য করে সিডন্স বলেন, টেলিভিশন রিপ্লেতেও দেখা গেছে। সেদিন সবাই বলেছে কোনোভাবেই ওটা আউট ছিল না। তারপরও তাকে আউট দেওয়া হয়েছে। সাকিবের ওই অনাকাঙ্খিত ঘটনাই দলকে পিছিয়ে দিয়েছে। এরপর আমরা আর সংগঠিত হতে পারিনি। তরুণ খেলোয়াড়েরা এসে চাপ নিয়ে নেয় আর হুড়মুড় করে উইকেট বিলিয়ে দেয়।

    তাছাড়া এবার গোটা সিরিজে সাকিবের রান না করা দলের ওপর প্রভাব ফেলেছে। এবার আসলেই ও কিছু করতে পারেনি। এটা দল এবং তার জন্যও হতাশার।

    উল্লেখ্য, বিশ্বকাপ দলের সঙ্গেই জেমি সিডন্স অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। সেখানে অ্যাডিলেডে বাংলাদেশের বিশ্বকাপ মিশন সমাপ্ত হলে অ্যাডিলেডে নিজের বাড়িতে ছুটিতে থেকে যান সিডন্স। সেখানেই বাংলাদেশী গণমাধ্যম প্রথম আলোকে সাক্ষাতকার দেন জেমি সিডন্স।

    /এসএস/মনেরখবর/

    জেমি সিডন্স
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleহুমায়ূন সাহিত্য পুরস্কার পাচ্ছেন মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক
    Next Article ‘ডায়াবেটিস রোগীর সেবা’ শীর্ষক লাইভ ওয়েবিনার
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার October 14, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক…

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.