Close Menu
    What's Hot

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আত্মসমালোচনার অভ্যাস: ফাঁদ নাকি আশীর্বাদ?
    জীবনাচরণ

    আত্মসমালোচনার অভ্যাস: ফাঁদ নাকি আশীর্বাদ?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 12, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আত্মসমালোচনার অভ্যাস: ফাঁদ নাকি আশীর্বাদ?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    নিজেকে নিয়ে সমালোচনা বা আত্মসমালোচনা করার অভ্যাস এবং এ ধরণের চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেতিবাচক মনোভাবের সৃষ্টি করে এবং মানসিক পীড়ায় আক্রান্ত হয়ে অপ্রীতিকর অনুভূতি থেকে মুক্তি পেতে আমরা সেসব কাজ করি যা করা ঠিক নয়। এ ধরণের স্বভাব ঠিক যেন এক মারণ ফাঁদ।

    কিছু হলেই নিজেকে অন্যের সাথে তুলনা করা এবং নিজের যা কিছু আছে সেটি নিয়ে সন্তুষ্ট থাকতে না পারাই হল আত্মসমালোচনার প্রধান কারণ। আমাদের মধ্যে অনেকেই আত্মসমালোচনার এই ফাঁদের শিকার। আমরা আমাদের কাজকে পছন্দ করতে পারিনা, আমাদের ইচ্ছা অনিচ্ছাকে সম্মান করতে পারিনা, এমনকি লক্ষ্য পূরণে ব্যর্থ হলেও আমরা নিজেদের উপর ক্রুদ্ধ হয়ে যাই। আমরা অন্য কোন কিছুকে উৎকৃষ্ট বা সঠিক মনে করে সর্বদা নিজেদের সক্ষমতাকে ছোট করে দেখি। এ ধরণের অভ্যাস বা স্বভাব অধিকাংশ সময়ই আমাদের মধ্যে ভয়ানক খারাপ অনুভূতির সৃষ্টি করে। আর এর ফলে মানসিক শান্তির আশায় উদ্ভ্রান্ত হয়ে আমরা বোকার মতো কাজ কর্ম করে বসি। কিভাবে আমরা এই ফাঁদ থেকে মুক্ত হতে পারি? নিচে কয়েকটি এমন কৌশল তুলে ধরা হল যা আমাদের মনে নিজের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনবে এবং যার গুণে আমরা এই ফাঁদ থেকে মুক্ত হতে পারবো।

    ১) ইতিবাচক দিকে দৃষ্টিপাত করুনঃ
    একটি মানুষের স্বভাবে দোষ গুণ উভয়ই থাকবে। একই ভাবে প্রতিটি মানুষের সক্ষমতা, স্বভাব, অভ্যাস এসবও ভিন্ন ভিন্ন হয়। আমরা যদি নিজেদের স্বভাব, পারদর্শিতা, চিন্তাভাবনা এসব নিয়ে সন্তুষ্ট না থাকতে পারি তাহলে আমাদের মাঝে নেতিবাচক মনোভাবই বিকশিত হবে। তাই সব সময় সমালোচনা করা বা সব বিষয়কে নেতিবাচক হিসেবে গ্রহণ করা চলবে না। আমাদের গুণ বা প্রতিভাবেও সম্মান করতে হবে এবং নেতিবাচক দিক গুলি নয়, বরং ইতিবাচক দিকে মনোযোগ দিতে হবে। ভালো কিছুর জন্য নিজেদের উৎসাহিত করতে হবে। অত্যধিক সমালোচনা মনের স্পৃহা কমিয়ে দেয় এবং স্বতঃস্ফূর্ত জীবন যাপনে বাঁধা সৃষ্টি করে।

    ২) আত্মসমালোচনার ফলাফলগুলির প্রতি দৃষ্টিপাত করুনঃ
    আত্মসমালোচনা আপনার মন ও শরীরের উপর ঠিক কিভাবে প্রভাব বিস্তার করছে এবং কি কি ফলাফল বয়ে আনছে সেগুলি খুব মনোযোগ দিয়ে চিন্তা করুন। আত্মসমালোচনা ব্যক্তির মাঝে হতাশার জন্ম দেয়। মানুষ মানসিক প্রশান্তি কি সেটি ভুলে যায়। সর্বদা এক প্রকার শূন্যতার অনুভূতি সৃষ্টি হয়। আর এ ধরণের অনুভূতি বা মানসিক স্থিতি সর্বদাই মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার পথে বড় অন্তরায়। তাই এসব নেতিবাচক ফলাফল নিয়ে যখন আপনি ভালো ভাবে ভাববেন, কখনোই এমন অবস্থার শিকার আর হতে চাইবেন না। তাই খারাপ অভ্যাস ত্যাগ করতে নিজের মাঝে সচেতনতার অনুভূতি জাগ্রত করুন।

    ৩) নিজেকে ভালবাসুনঃ
    নিজের প্রতি আস্থা ও বিশ্বাস আনার জন্য সর্ব প্রথম নিজেকে ভালবাসতে শিখতে হবে। এটা মনে রাখতে হবে যে কেউই আদর্শ জীবন যাপন করতে পারেনা। আর নিজের অপারগতাকে নিজের বিরুদ্ধে ঢাল হিসেবে দাঁড় করাবেন না। এতে আপনার ক্ষতিই সব থেকে বেশী। তাই নিজেকে ভালবাসুন। নিজেকে নিয়ে খুশী থাকুন। তাহলে আত্মসমালোচনার মতো অভ্যাস গুলি থেকে বেরিয়ে আসতে পারবেন।

    ধৈর্য এবং সহনশীলতাই একজন মানুষের সব থেকে বড় মানসিক গুণ। আত্ম সমালোচনা আমাদের মধ্যে ভালো মন্দের বোধ থেকে আসে। কিন্তু এটিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিৎ নয় যা আমাদের আত্মবিশ্বাস, নিজের প্রতি আস্থা এবং ভালোবাসাকে কমিয়ে দেবে। উপরের কৌশল গুলি হতে পারে এ ধরণের ফাঁদ থেকে বেরিয়ে আসার শুভ সূচনা।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/cbt-made-simple/202105/the-trap-self-criticism

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা 

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআমরা কি মহামারী উত্তরণে মানসিক ভাবে প্রস্তুত?
    Next Article মহামারীকালে মানসিক ও শারীরিক সুস্বাস্থ্য বজায় রাখতে ডিজিটাল জীবন ব্যবস্থার যত গুণাগুণ
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 25, 2026

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    আজকাল আমরা এতটাই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছি যে প্রযুক্তি নাকি মানসিক স্বাস্থ্য কোনটাকে আগে…

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.