Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?
    ফিচার

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Moner KhaborBy Moner KhaborOctober 24, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    এআই (AI) নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?
    এআই (AI) নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এআই (AI) কী

    মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত করে জ্ঞান পিপাসা মেটায়। মানুষের মস্তিষ্ক চিন্তার মাধ্যমে নিজের সৃজনশীলতাকে আরও শাণিত করে তোলে। কিন্তু নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সব সময় মানুষের চিন্তা-চেতনা ও আবেগকে প্রভাবিত করেছে। এআইও তার ব্যতিক্রম নয়। তবে এর নেতিবাচক প্রভাব নির্ভর করে ব্যবহারকারী এটা কীভাবে ব্যবহার করছে তার ওপর। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি বিশেষ শাখা, যা মানুষের চিন্তাভাবনা, শিক্ষা, অভিজ্ঞতা এবং সমস্যা সমাধানের প্রক্রিয়াকে সফটওয়্যারে অনুকরণ করে অর্থাৎ মস্তিষ্কের কাজগুলো প্রযুক্তির মাধ্যমে করিয়ে নেওয়ার একটি উপায়। এআই নিজে থেকে স্বল্প সময়ে বিশাল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে, প্যাটার্ন চিনতে পারে এবং অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এটা সাধারণত জেনারেটিভ ও প্রথাগত, এই দুই ধরনের হয়ে থাকে। জেনারেটিভ এআই নতুন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে চ্যাটজিপিটি বা গুগলের জেমিনির নাম উল্লেখ করা যায়। আর প্রথাগত এআই নির্দিষ্ট ডেটা বিশ্লেষণ, পূর্বাভাস দেওয়া এবং প্যাটার্ন শনাক্ত করার ক্ষেত্রে পূর্বনির্ধারিত নিয়ম ব্যবহার করে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। শিক্ষা, চিকিৎসা, রচনাচর্চা, যোগাযোগ, গবেষণা কিংবা ব্যবসা-বাণিজ্য সবখানেই এর সরব উপস্থিতি দৃশ্যমান। অল্প কিছু তথ্য-উপাত্ত দিলে এআই মুহূর্তের মধ্যেই প্রবন্ধ, গল্প, প্রতিবেদন কিংবা গবেষণার খসড়া তৈরি করে দিতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো, অনেকেই এটাকে সহায়ক হিসেবে ব্যবহার করার পরিবর্তে বিকল্প হিসেবে ব্যবহার করছে। ফলে তাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও আবেগের প্রকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

    আরও দেখুন…

    • কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    এআই (AI) মানুষের চিন্তার বিকাশ বাধাগ্রস্ত করে

    এআই মানুষের জন্য একটি শক্তিশালী সহায়ক উদ্ভাবন হলেও এটি মানুষের সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং স্বাধীন চিন্তার বিকল্প নয়। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে পৃথিবীকে সঠিকভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য মানুষের সৃজনশীলতা ও মৌলিক চিন্তার অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করে তুললেও এর অতিরিক্ত ব্যবহার মানুষের উদ্ভাবনীশক্তি, স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে গবেষকরা সতর্ক করছেন। কোনো মানুষ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে কাজ সম্পন্ন করে, তখন তার নিজস্ব চিন্তার অনুশীলনের সুযোগ সংকুচিত হয়ে যায়। ধরুন, প্রতিদিন আপনি জিমে গিয়ে নিজে না করে রোবট দিয়ে ভারোত্তোলন করলেন, তাহলে আপনার পেশি সুগঠিত ও শক্তিশালী হবে না। গবেষণা মতে, জিপিএস প্রযুক্তি ব্যবহারের কারণে মানুষের দিকনির্দেশনা মনে রাখার ক্ষমতা আগের চেয়ে অনেক কমেছে। অনুরূপভাবে সার্চইঞ্জিনের ব্যবহার মানুষের তথ্য মুখস্থ করা ও মনে রাখার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বর্তমানে মানুষ কোন জটিল কাজ আর মস্তিষ্ক খাটিয়ে করতে চায় না। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সে তার সমস্যার সমাধান করতে চায়। ফলে ধীরে ধীরে তার সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা, স্মৃতিশক্তি ও দক্ষতা সংকুচিত হয়ে পড়ে। অতিরিক্ত এআই নির্ভরশীলতা মানুষের মস্তিষ্কের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে নিষ্ক্রিয় করে দেয়। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, যারা নিজস্ব মেধা ও প্রজ্ঞা ব্যবহারের পরিবর্তে নিয়মিত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান করেন, তারা সৃজনশীল চিন্তার পরীক্ষায় তুলনামূলক কম নম্বর পেয়েছে। এআই কোনো বড়ো বিষয়ের অন্তর্নিহিত তাৎপর্য দ্রুত সংক্ষিপ্ত করে প্রকাশ করার কারণে এখন মানুষের দীর্ঘ লেখা পড়ে বোঝার ধৈর্য এবং জটিল বিষয় নিয়ে চিন্তা করার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় এআই ভুল তথ্য দিলেও ব্যক্তি তার নিজের বিচার বিশ্লেষণ বাদ দিয়ে এআইয়ের উপরই বেশি ভরসা করছেন। এটা এক ধরনের ‘কগনিটিভ সারেন্ডার’ বা চিন্তাশক্তির আত্মসমর্পণ যা সৃজনশীলতা তৈরির পথে মারাত্মক হুমকিস্বরূপ। এআই নির্ভর উপাত্তগুলো সাধারণত বেশি অনুমানযোগ্য এবং কম মৌলিক হয়। কেননা মানব মস্তিষ্কের মতো ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও আবেগের সমন্বয়ে নতুন ধারণা তৈরি করতে পারে না এআই। এটি শুধু বিদ্যমান তথ্যের ভিত্তিতে নতুন বাক্য নির্মাণ, তথ্য সন্নিবেশ ও ভাষা পরিমার্জন করতে পারে। তাই প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি মস্তিষ্কের স্বাভাবিক অনুশীলন অব্যাহত রাখাটা জরুরি। শেখার ক্ষেত্রে আগেই এআইয়ের সাহায্য না নিয়ে সময় নিয়ে জেনে বুঝে ও বই পড়ে সমস্যা সমাধানের চেষ্টা করলে মস্তিষ্ক বিকল্প চিন্তা করার সুযোগ পায়। সমস্যা নিরসনে প্রথমে নিজের চিন্তা ও বিশ্লেষণ শক্তিকে কাজে লাগিয়ে পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিলে ফলাফল আরও বেশি নির্ভুল হয়। একজন লেখক যখন লেখেন, সেখানে তার আবেগ-অনুভূতি, চিন্তাশক্তি, তথ্য-উপাত্তের বিশ্লেষণ, অন্যের দৃষ্টিভঙ্গির সঙ্গে নিজের ভাবনার সামঞ্জস্য বিধান করার প্রয়াস থাকে যা তার সৃজনশীলতাকে আরও প্রখর করে তোলে। লেখালেখি কেবলমাত্র শব্দের সমষ্টি নয়, এটি চিন্তা, চেতনা, অনুভূতি, অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণের বহিঃপ্রকাশ। এআই-নির্ভর লেখাগুলোর ভাষা অনেক ক্ষেত্রে চমৎকার হলেও সেখানে চিন্তার গভীরতা ও আবেগ অনুভূতির স্পর্শ থাকে না।

    এআই ব্যবহারের আরেকটি সমস্যা হলো ভাষার উপস্থাপনে বৈচিত্র্যহীনতা। একই ধরনের এআই টুল সাধারণত হাজারো লেখা একই রকম ভাষায় উপস্থাপন করে থাকে। এতে সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে ভাষার বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। একজন লেখকের নিজস্ব ভাষাশৈলী তাকে অনেকের মধ্যে আলাদা করে তোলে। ইদানীং শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এআই-নির্ভর কন্টেন্ট বেড়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী ও গবেষক বর্তমানে এআই থেকে তাদের লেখা তৈরি করে নিচ্ছে। ফলে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস, তথ্য যাচাইয়ের প্রবণতা এবং ভাষায় দক্ষতা অর্জনের আগ্রহ হ্রাস পাচ্ছে। এতে দীর্ঘমেয়াদে এআই-নির্ভর একটি প্রজন্ম তৈরি হতে যাচ্ছে যারা শুধু তথ্য উপস্থাপন করতে পারবে কিন্তু নতুন ধারণা সৃষ্টি করতে পারবে না।

    আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে করণীয়

    সময়ের সাথে তাল মিলিয়ে কাজের গতি বাড়াতে অবশ্যই প্রযুক্তির ব্যবহার করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে উৎসাহিত করতে হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে এআই ব্যবহারে নতুন ধরনের সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশের ওপর জোর দিতে হবে। তবে মনে রাখতে হবে, প্রযুক্তি হবে আমাদের আবেগ ও চিন্তার সৃজনশীলতা সৃষ্টির সহায়ক এবং অবশ্যই তা চিন্তাশক্তির বিকল্প নয়। অপরের কল্যাণে কিছু সিদ্ধান্ত অবশ্যই মানুষকে নিতে হবে। মানুষের দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ভারসাম্যমূলক সহাবস্থানের পথ খুঁজে বের করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মস্তিষ্কের বুদ্ধিবৃত্তিক চর্চার অনুশীলন আরও বাড়াতে হবে। আমরা নিজেকে ভালোবাসবো এবং অন্যের সমস্যায় ভালোবেসে পাশে দাঁড়াব। এআই তৈরি করেছে মানুষ, সুতরাং মানুষই এটি নিয়ন্ত্রণ করবে। পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার আমাদেরকে যেন আবেগহীন রোবটে পরিণত না করে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।

    • ডা. মো. আব্দুল মতিন
    • সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
    • মানসিক রোগ বিভাগ
    • রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    AI ব্যবহারে চিন্তাশক্তির বিকাশ এআই কি মানুষের সৃজনশীলতা কমিয়ে দেয় এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার মানসিক প্রভাব মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি
    Moner Khabor

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.