Close Menu
    What's Hot

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 18, 2026

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      Recent

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মন, মনোরোগ এবং চিকিৎসা
    ফিচার

    মন, মনোরোগ এবং চিকিৎসা

    ডা. জ্যেতির্ময় রায়By ডা. জ্যেতির্ময় রায়November 16, 20181 Comment2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ঝেড়ে ফেলুন হতাশা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ‘মন’ একটি অতি পরিচিত এবং প্রায়শই উচ্চারিত শব্দ। মস্তিষ্কের প্রতিমুহূর্তের ক্রিয়াকর্মের সুসংগঠিত সামষ্টিক অবস্থাই হলো মন। এর মাধ্যমে আমাদের ইচ্ছাশক্তি, চিন্তা, কল্পনা, স্মৃতি, আবেগের সৃষ্টি হয় এবং আমরা বিভিন্ন তথ্য উপাত্তকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করি।
    একজনকে আমরা মানসিকভাবে সুস্থ তখনই বলব যখন সে তার মানসিক কার্যক্রম (চিন্তা-চেতনা-আবেগ-আচরণ) সার্থকতার সাথে পরিচালনার মাধ্যমে ফলদায়ক কর্মসম্পাদন করে। নিজেকে তার পারিপার্শ্বিক জগতের সাথে সুসমন্বিত এবং ভারসাম্যপূর্ণ সহ‍াবস্থান করতে সক্ষম হয়।
    শরীর যেমন অসুস্থ হয়, মনও তেমনি অসুস্থ হতে পারে। মানসিক রোগের মধ্যে কতগুলো হলো গুরুতর মানসিক রোগ। যেমন স্কিজোফ্রেনিয়া রোগ, মেনিয়া এবং গুরুতর মাত্রার বিষন্নতা। আবার কিছু লঘুতর মানসিক রোগ। যেমন, দুঃচিন্তা রোগ, অহেতুক ভয় রোগ, সুচিবাই রোগ, নিদ্রাহীনতা রোগ, মানসিক পীড়ন জনিত রোগ ইত্যাদি।
    লঘু মানসিক রোগ প্রাথমিক অবস্থায় মনস্তাত্ত্বিক ভাবে চিকিৎসা করা যেতে পারে। তবে গুরুতররূপ ধারণ করলে অবশ্যই ওষুধের মাধ্যমে চিকিৎসা করাতে হবে। গুরুতর মানসিক রোগের চিকিৎসায় ওষুধের ভূমিকাই প্রধান।
    মানসিক রোগের বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা শুরুর পূর্বে মানসিক রোগীকে ডাইনী, বিপথগামী, শয়তান, ইত্যাদি হিসেবে মনে করা হতো এবং এসব রোগকে শয়তানের প্রভাব, কুকর্মের ফল বা পাপের শাস্তি হিসেবে দেখা হতো এবং ঝার-ফুক, তুক্-তাক যাদু-টৌনা, শারীরিক শাস্তি ইত্যাদির মাধ্যমে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করা হতো। এমনকি এদের পুড়িয়েও মারা হতো।
    পরবর্তীতে এদের মানসিক রোগী হিসেবে স্বীকৃতি প্রদান করা হলেও নিরাময়কারী ওষুধ না থাকায়-যথাযথ চিকিৎসা প্রদান করা সম্ভব ছিলো না। ফলে এদের লোকালয় থেকে দূরে কোনো পাগলা গারদে বন্ধ করে রাখা হতো এবং চিকিৎসার নামে বিভিন্ন শারীরিক নির্যাতন করা হতো।
    মানসিক রোগের বিজ্ঞান ভিত্তিক আধুনিক চিকিৎসা শুরু হয় বিংশ শতাব্দির মাঝামাঝি সময়ে- লিথিয়াম, ক্লোরপ্রোমাজিন, ডায়াজিপাম ইত্যাদি যুগান্তকারী ওষুধ আবিষ্কারের পর থেকে। এসব ওষুধ রোগীকে দ্রুত শান্ত করে রোগ নিরাময়ে অত্যধিক কার্যকর হিসেবে পরিলক্ষিত হওয়ায় মানসিক রোগীদের বাড়িতে রেখে অথবা সাধারণ হাসপাতালে রেখে চিকিৎসা করা শুরু হয়।
    বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনের ফলে প্রায় প্রতিটি মানসিক রোগেরই কার্যকরী ওষুধ আবিষ্কৃত হয়েছে এবং আরও উন্নততর ওষুধ আবিষ্কার হচ্ছে, যেগুলো আরও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এবং সুনির্দিষ্ট ভাবে মস্তিস্কের উপর ক্রিয়াশীল।
    সুতরাং মানসিক রোগ নিয়ে অহেতুক শঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন শুধু কুসংস্কারমুক্ত মানসিকতা, সঠিক সময় সঠিকভাবে রোগ নির্ণয় করা। এরপর সঠিক ওষুধ সঠিক মাত্রায় নির্দিষ্ট সময় পর্যন্ত প্রয়োগের মাধ্যমে চিকিৎসা প্রদান।

    চিকিৎসা মন মনোরোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleযৌনাচরণের মূল নিয়ন্ত্রক মন
    Next Article মানসিক ভুল ধারণা ও কুসংস্কার থেকে মুক্তির উপায়
    ডা. জ্যেতির্ময় রায়

    Related Posts

    প্যাথোলজিক্যাল জেলাস

    November 18, 2026

    কৈশোরে সুখ পরিমাপক?

    November 17, 2026

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    November 17, 2026

    1 Comment

    1. মাসুদ on March 13, 2019 7:12 pm

      আমার মাথা সবসময় ভার হয়ে থাকে মেডিসিন ও নিউরোমেডিসিন নাক কান গলা ডাক্তার দেখাইছি সমাধান হয়নি আমাকে সবার সাথে মিশতে ভাল লাগেনা আমার একা থাকতে ভাল লাগে আমার স্মরনশক্তি থাকে না জানিনা আমার অসুখ সারবে কিনা আমি ইনডেভার১০ ও সেরোলাক্র ৫০ খাচ্ছি ৬মাস ধরে কিন্তু মাথা ভার হয়ে প্রচন্ড এবং কাজ করে না আমি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না ডাঃজ্যোতিময় সারের পরামর্শ চাচ্ছি

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    মনের খবর প্রকাশিত ম্যাগাজিন এপ্রিল সংখ্যা ২০২৫ এর মনোসামাজিক বিশ্লেষণ এর কমেন্ট করেছে  ফারজানা ফাতেমা…

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.