যৌন বিজ্ঞান (Sexology) হলো বিজ্ঞানের এমন একটি শাখা যা মানব যৌনতা, যৌন আচরণ, যৌন স্বাস্থ্য এবং যৌন পরিচয় নিয়ে গবেষণা করে। যৌনতা যেমন মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ তেমনি যৌন স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়, যা কেবলমাত্র শারীরিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত নয় বরং মানসিক, সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও তা বিশাল গুরুত্ব বহন করে। যৌন স্বাস্থ্য নিশ্চিত করা মানে শুধুমাত্র যৌন রোগের প্রতিরোধ নয়, বরং যৌন স্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে নর ও নারীর নিরাপদ যৌনতা, যৌন অধিকারের স্বীকৃতি, পারস্পরিক সম্মান এবং যৌন শিক্ষার প্রসারকেও নিশ্চিত করা যায়। যৌনতা নিয়ে আলোচনা এবং গবেষণা এখনও অনেক সমাজে ট্যাবু হিসেবে বিবেচিত হয়। এই ট্যাবুর কারণে বিশ্বের বিভিন্ন সমাজে যৌন স্বাস্থ্য বিষয়ে বহু প্রতিবন্ধকতা, অপসংস্কৃতি ও কুসংস্কার বিদ্যমান, যার কারণে সমাজে এই বিষয়গু-ে লাতে সচেতনতা তৈরি করা কঠিন হয়ে পড়ে এবং ফলশ্রুতিতে ব্যক্তি ও সামগ্রিক সমাজের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়।
যৌন স্বাস্থ্যের সংজ্ঞা ও গুরুত্ব
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, যৌন স্বাস্থ্য বলতে এমন একটি অবস্থা বোঝায় যেখানে যৌনতার সাথে সম্পর্কিত শারীরিক,মানসিক ও সামাজিক সুস্থতা বিদ্যমান থাকে। এটি কোনো যৌন রোগ বা দুর্বলতার অনুপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইতিবাচক ও সম্মানজনক যৌন অভিজ্ঞতার অধিকারকেও অন্তর্ভুক্ত করে। যৌন স্বাস্থ্য সমাজের সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটি ব্যক্তিগত আত্মবিশ্বাস, সম্পর্কের স্থিতিশীলতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে।
১। সঠিক যৌন শিক্ষা ব্যক্তিগত যৌন সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্যঝুকি সম্পর্কে সচেতন করে এবং যৌনবাহিত রোগ প্রতিরোধে সহায়তা করে। যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যৌন সংক্রামক রোগ এবং যৌন হয়রানির মতো সমস্যাগুলোর ঝুঁকি কমে যায়।
২। যৌন স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য একে অপরের সাথে সংযুক্ত। নিরাপদ মাতৃত্ব, পরিবার পরিকল্পনা এবং গর্ভধারণ সংক্রান্ত সচেতনতা তৈরিতে যৌন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
৩। সুস্থ সম্পর্ক বজায় রাখতে যৌন বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এটি যৌন সম্মতি (Consent) এবং পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব শেখায়। যৌন বিজ্ঞানের সঠিক প্রয়োগের মাধ্যমে সুস্থ ও নিরাপদ যৌন সম্পর্ক গড়ে তোলা সম্ভব।
৪। যৌনতা বিষয়ে সঠিক শিক্ষা ও গবেষণা যৌন নির্যাতন, হয়রানি এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যৌন অপরাধ কমানোর জন্য যৌন সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
যৌন স্বাস্থ্য সংক্রান্ত প্রধান প্রতিবন্ধকতা
১. শিক্ষা ও সচেতনতার অভাব
বেশিরভাগ সমাজে যৌন শিক্ষার অভাব একটি প্রধান সমস্যা। অনেক দেশে যৌন শিক্ষা যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয় না, ফলে কিশোর-কিশোরীরা যৌনতা সম্পর্কে ভুল তথ্য ও বিভ্রান্তিকর ধারণা পোষণ করে। এই শিক্ষার অভাব অনিরাপদ যৌন আচরণ, অপ্রত্যাশিত গর্ভধারণ ও যৌন সংক্রামক রোগ (STI) বৃদ্ধির অন্যতম কারণ।
২. সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা
বিভিন্ন সমাজে যৌনতা নিয়ে আলোচনা করা ট্যাবু হিসেবে গণ্য হয়। পারিবারিক এবং সামাজিক পরিসরে যৌনতা বিষয়ে আলোচনা নিষিদ্ধ থাকায় তরুণরা নিরাপদ যৌনতার গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে সচেতন হতে পারে না। ফলে, তাদের মধ্যে যৌন সংক্রামক রোগের ঝুঁকি ও অপ্রত্যাশিত গর্ভধারণের হার বৃদ্ধি পায়।
৩. ধর্মীয় ও সাংস্কৃতিক বাধা
বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাস যৌনতা সম্পর্কিত গবেষণা ও শিক্ষাকে নেতিবাচকভাবে দেখে। অনেক সমাজে যৌনতা শুধুমাত্র প্রজননের জন্য অনুমোদিত বলে মনে করা হয়, যা যৌন শিক্ষা ও গবেষণার পরিধিকে সংকুচিত করে।
৪. আইনগত প্রতিবন্ধকতা
কিছু দেশে যৌন গবেষণা, যৌন শিক্ষা এবং সমকামী সম্পর্ক আইনগতভাবে সীমিত বা নিষিদ্ধ। এতে যৌন
সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হয় এবং বৈষম্যের শিকার হতে হয়।
৫. পারিবারিক ও শিক্ষাগত প্রতিবন্ধকতা
যৌনতা জীবনের স্বাভাবিক প্রক্রিয়া অথচ অনেক অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠান যৌনতা বিষয়ে আলোচনা করতে অনিচ্ছুক। ফলে কিশোর-কিশোরীরা বিভিন্ন মাধ্যম থেকে যৌনতা সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য জানে এবং অপসংস্কৃতির শিকার হয়।
৬. স্বাস্থ্যসেবার অপ্রতুলতা
অনেক উন্নয়নশীল দেশে যৌন স্বাস্থ্যসেবার পর্যাপ্ত সুবিধা নেই। বিশেষ করে নারীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা, গোপনীয় পরামর্শ এবং সংক্রামক রোগের চিকিৎসা সহজলভ্য নয়। এ ধরনের সমস্যাগুলি যৌন স্বাস্থ্যের অবনতির জন্য দায়ী।
যৌন স্বাস্থ্য ও অপসংস্কৃতি
অপসংস্কৃতি হলো এমন কিছু বিশ্বাস বা আচরণ যা কোনোরকম বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই অনন্তকাল ধরে সমাজে প্রচলিত।
১. যৌনতা সংক্রান্ত ভুল ধারণা
বিভিন্ন সমাজে যৌনতা নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। উদাহরণস্বরূপ,
- যৌনতা কেবল বিবাহিতদের বিষয়: অনেক মানুষ মনে করে যে কেবলমাত্র বিবাহিত ব্যক্তিরাই যৌনতা সম্পর্কে জানতে পারে, যা তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে।
- যৌন শিক্ষা অশ্লীলতা বৃদ্ধি করে: অনেক সমাজে মনে করা হয়, যৌন শিক্ষা দিলে তরুণরা বেশি যৌনভাবে সক্রিয় হয়ে উঠবে। অথচ গবেষণায় দেখা গেছে, যৌন শিক্ষা যৌন সংযম এবং নিরাপদ যৌন আচরণে সহায়তা করে।
- সমকামিতা একটি রোগ: এটি সম্পূর্ণ ভুল ধারণা। সমকামিতা মানুষের যৌন প্রবণতার একটি স্বাভাবিক অংশ এবং এটি কোনো মানসিক বা শারীরিক ব্যাধি নয়।
- নারীদের যৌন চাহিদা নেই: অনেক সংস্কৃতিতে নারীদের যৌন ইচ্ছাকে উপেক্ষা করা হয়। অথচ গবেষণায় দেখা গেছে, নারী ও পুরুষ উভয়েরই যৌন চাহিদা প্রাকৃতিক।
২. লিঙ্গ বৈষম্য
নারীদের যৌন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা অনেক সমাজে অসম্মানজনক বলে মনে করা হয়। এটি নারীদের যৌন ও প্রজনন অধিকার লঙ্ঘনের কারণ হতে পারে এবং তাদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করতে পারে।
৩. পর্নগ্রাফির প্রভাব
ইন্টারনেটের সহজলভ্যতার কারণে অনেক তরুণ পর্নগ্রাফি থেকে যৌনতা সম্পর্কে ভুল ধারণা পেয়ে থাকে। এটি বাস্তব জীবনের যৌন সম্পর্কে নেতিবাচক ভুলতে পারে এবং যৌন সহিংসতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। গড়ে
যৌন স্বাস্থ্য ও কুসংস্কার
কুসংস্কার হলো এমন কিছু বিশ্বাস যা যুক্তি বা প্রমাণ ছাড়াই সমাজে টিকে থাকে।
১. কুমারীত্বের ধারণা
বহু সমাজে কুমারীত্বকে নারীর সম্মানের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি নারীদের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করে এবং যৌন স্বাস্থ্যের প্রতি নেতিবাচক প্রভাব ফেলে।
২. যৌন রোগ নিয়ে ভুল ধারণা
যৌন রোগ শুধু অনৈতিক সম্পর্কের ফলে হয়: এটি একটি প্রচলিত ভুল ধারণা। যৌন সংক্রামক রোগ অরক্ষিত যৌন সম্পর্ক, অজ্ঞতা এবং স্বাস্থ্যগত কারণেও হতে পারে। অনেক সমাজে যৌন সংক্রামক রোগ সম্পর্কে ভুল ধারণা রয়েছে, যা আক্রান্ত ব্যক্তিদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে ফেলে।
৩. সমকামিতার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি
বহু দেশে সমকামীদের প্রতি নেতিবাচক মনোভাব প্রচলিত, যা তাদের যৌন স্বাস্থ্যসেবা পাওয়ার পথে বড়ো বাধা সৃষ্টি করে।
যৌন বিজ্ঞানের উন্নয়ন ও সম্ভাবনা
১. যৌন শিক্ষার সম্প্রসারণ
যৌন শিক্ষাকে পাঠ্যক্রমের অংশ করা অত্যন্ত জরুরি, যাতে শিশু-কিশোররা সঠিক তথ্য পেতে পারে এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে পারে।প পারে এবং
২. গবেষণা ও চিকিৎসার উন্নয়ন
যৌনতা সম্পর্কিত গবেষণা ও চিকিৎসার উন্নতি করলে যৌন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে।
৩. সামাজিক সচেতনতা বৃদ্ধি
যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা, সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যৌন বিজ্ঞান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচার-প্রচার-ণা জরুরি।
৪. সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন
সুশিক্ষার মাধ্যমে যৌনতা সম্পর্কিত কুসংস্কার দূর করা সম্ভব। যৌন অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং লিঙ্গসমতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
৫. লিঙ্গভিত্তিক সমতা
যৌন শিক্ষার মাধ্যমে লিঙ্গভিত্তিক বৈষম্য কমানো সম্ভব, যা নারীদের যৌন স্বাস্থ্য ও অধিকার সংরক্ষণে সহায়ক হবে।
৬. স্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা
প্রসব, গর্ভনিরোধক এবং যৌন সংক্রামক রোগের চিকিৎসার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
ডা. পলাশ রায়
সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, সিলেট।

