Close Menu
    What's Hot

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ডোনাল্ড জে. ট্রাম্প
    মনস্তত্ত্ব.

    ডোনাল্ড জে. ট্রাম্প

    Moner KhaborBy Moner KhaborNovember 10, 2026No Comments7 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল বিনিয়োগকারী, আপাদমস্তক ব্যবসায়ী। শার্ট, টাই, সুগন্ধি, মিনারেল ওয়াটার থেকে শুরু করে রিসোর্ট, ক্যাসিনো, গলফ কোর্স সব ব্যবসায় তার দুর্দান্ত দাপট। একইসঙ্গে টিভির রিয়ালিটি শোতে উপস্থাপনা, রেসলিং ম্যাচের রেফারিগিরি কিংবা মিস ইউনিভার্স প্রোগ্রামের দীর্ঘদিনের স্পন্সরশিপে টিভিপর্দায় তাঁর নাম দেখা গেছে অনেকবার। এই ভদ্রলোক ব্যবসা করতে গিয়ে দেউলিয়া হয়েছেন। পরবর্তিতে স্ব-মহিমায় ফিরে এসে তার দেউলিয়াপনা নিয়ে বেস্ট সেলার বইও লিখেছেন। অদ্ভুত হলেও সত্য, এসব ছাপিয়েও তাঁর বড়ো পরিচয় তিনি একটি সুপারপাওয়ার সম্পন্ন রাষ্ট্রের প্রেসিডেন্ট। বলা হচ্ছিল মার্কিন মুল্লুকের ৪৫তম ও ৪৭ তম প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের কথা। আমাদের ধারাবাহিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণের এবারের পর্বে থাকছেন ডোনাল্ড জে. ট্রাম্প।

    গোটা দুনিয়ার প্রচণ্ড কৌতূহল, ‘ট্রাম্প সাম্রাজ্যের’ অধিপতি থেকে ম্যাজিকের মতো মার্কিন সমাজের প্রতিনিধি বনে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের ভেতরটা কি বাইরে আমরা যা দেখি তাই? নাকি দুনিয়ার তাবৎ মিডিয়া ও মানুষের চোখে এখনো কিছুটা অজানা ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প আসলেই কি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক চরিত্র রূপায়ণ করে চলেছেন? একজন সফল ব্যবসায়ী ও বর্তমানে আমেরিকার সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটির চরিত্র রূপায়ণ করে ডোনাল্ড ট্রাম্প যে মাত্রায় অস্থিতিশীল ও উত্তেজক কথা বলেন, ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প কি আসলেই এতটা অস্থিতিশীলতা নিজের মধ্যে বয়ে বেড়ান? আমাদের আজকের পর্বে থাকবে এসব প্রশ্নের যুক্তিনির্ভর ও গ্রহণযোগ্য সমাধান খোঁজার আন্তরিক প্রচেষ্টা। তাহলে চলুন ঘুরে আসি ট্রাম্পের সঙ্গে, ট্রাম্পের মনস্তাত্ত্বিক দুনিয়ায়।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    শুরুতেই প্রশ্ন আসতে পারে ট্রাম্প কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিতলেন? সহজ কথায় উত্তরটা দেওয়া যায় এভাবে-চরম উত্তেজক ও উসকানিমূলক বক্তব্যে ভর করে ডোনাল্ড ট্রাম্প তাঁর বিজয় নিশ্চিত করেছেন। এক্ষেত্রে ট্রাম্পের একান্ত অহংকারী ও কর্তৃত্ববাদী মনোভাবও একটি বিশেষ ভূমিকা রেখেছে। মূলত ট্রাম্পের টার্গেট পপুলেশন ছিল তাঁরই মতো শ্বেতাঙ্গরা ও তাঁরই মতো কর্তৃত্ববাদী মনোভাবের মানুষেরা। বলা যায়, প্রথা ও প্রথার ধ্বজাধারীর প্রতি কর্তৃত্ববাদীদের আনুগত্য যেমন গভীর হয়, প্রথাবহির্ভূত ও প্রথাবিরোধী সবকিছুর প্রতি তাদের বিরাগ তেমনই তীব্র হয়। আজকের শ্বেতাঙ্গ মার্কিনিদের মধ্যে যারা কর্তৃত্ববাদী তারা সমকামী, আফ্রিকান-আমেরিকান, অভিবাসী, মুসলিমসহ বিভিন্ন ‘বাইরের’ পক্ষের প্রতি একই রকম বিরূপ মনোভাব পোষণ করেন। বরঞ্চ এটাই স্বাভাবিক যে এরা এই ‘বাইরের’ পক্ষকে নিজেদের জীবনধারার প্রতি হুমকি হিসেবে ভাববেন। এই হুমকি থেকে নিরাপত্তার জন্য তারা বলিষ্ঠ কোনো নেতৃত্বের দিকে ঝুঁকবেন। ট্রাম্প ঠিক এই জায়গাটায় সফল হয়েছিলেন নিজেকে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করে। যার প্রমাণ নির্বাচনী প্রচারণায় তাঁর সেই বিখ্যাত উক্তিটি, যেখানে তিনি নিজের চিরায়ত ব্যবসায়িক বোঝাপড়া ও চুক্তির ধ্যান-ধারণার সঙ্গে শ্বেতাঙ্গ ও কর্তৃত্ববাদীদের কাছে নিজেকে গোঁড়া হিসেবে দেখিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত নিয়ে বলেছিলেন, “দেয়াল বানালেই ওরা গোল্লায় যাবে।” ট্রাম্পের সফলতা এভাবেও দেখা যায়-ম্যানহাটনের সবচেয়ে অনিরাপদ বিলিয়নেয়ার থেকে তিনি যুক্তরাষ্ট্রের নীরব সংখ্যাগরিষ্ঠের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। মূলত ট্রাম্প নিজেকে এ সংখ্যাগরিষ্ঠের ওপর চাপিয়ে দিতে পেরেছেন। অর্থাৎ ট্রাম্প এদের তাঁর প্রতি মনোযোগী হতে বাধ্য করেছেন। নাগরিক হিসেবে গোঁড়ামির পাশাপাশি আমরা ট্রাম্পকে এখানে একজন আইডিয়াল সেলফ সেলসম্যান হিসেবেও দেখতে পাই। যা কিনা আমাদের মনে করিয়ে দেয় ট্রাম্প ছিলেন ধর্মযাজক নরম্যান ভিনসেন্টের শিষ্য, যিনি কিনা নিজেকে গডস সেলসম্যান হিসেবে দাবি করতেন। ট্রাম্পকে সেলফ সেলসম্যান বলার পেছনে আরো অনেকগুলো কারণও রয়েছে। যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, তিনি অবলীলায় মিথ্যা বলতে পারেন এবং সে মিথ্যাকে বিশ্বাসযোগ্য করে দেখাতে পারেন।

    প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে প্রচারণার সময় প্রার্থীদের সত্যবাদিতার পরিমাপ করেছিল পলিটিফ্যাক্ট। সেখানে দেখা গেছে, ট্রাম্পের বক্তব্যের মাত্র ২ শতাংশ সত্য, ৭ শতাংশ বেশির ভাগ সত্য, ১৫ শতাংশ অর্ধসত্য, ১৫ শতাংশ অনেকটা মিথ্যা, ৪২ শতাংশ মিথ্যা আর ১৮ ভাগ কথা ডাহা মিথ্যা। পলিটিফ্যাক্টের মিথ্যাবাদিতা রেটিংয়ে ট্রাম্পের স্কোর ৭৫। এক্ষেত্রে টেড ক্রুজ, জন কাশিচ, বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটনের স্কোর ছিল যথাক্রমে ৬৬, ৩২, ৩১ ও ২৯ মাত্র। এই ধারণাটিকে বিশ্বাসযোগ্য করতে আমরা যদি আরেকটু পেছনে ফিরে যাই, তাহলে দেখতে পাই ট্রাম্প নিজেকে স্বনির্মিত ধনকুবের দাবি করলেও বস্তুত পৈতৃক সূত্রে নিউইয়র্কে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। বছরের পর বছর নিজের সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করেছেন। তাঁর নামাঙ্কিত সম্পত্তির বেশির ভাগেই তিনি বড়োজোর অংশীদার। অথবা স্রেফ তাঁর নামটিই ওই সম্পদ ব্যবস্থাপনায় ব্যবহার হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ট্রাম্পের অন্যতম মূল হাতিয়ার হচ্ছে মিথ্যা বা সত্যের গোপনীয়তা। মূলত এই গোপনীয়তার ওপর ভিত্তি করেই ট্রাম্প নিজের নামকে আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপায়িত করেছেন। এই ট্রাম্প ব্র্যান্ডের চারপাশে এক বায়বীয় মোড়ক রয়েছে।

    যাবতীয় ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, টেরিফিক, ইনক্রেডিবলের পাশাপাশি ট্রাম্প মোড়কে আঁকা রয়েছে বিগেস্ট শব্দের কয়েকটি সমনাম। বিভিন্ন ধরনের বিগেস্ট অপরিহার্য অনুষঙ্গ হিসেবে এই ট্রাম্প ব্র্যান্ডে জড়িয়ে রয়েছে। তাই লাক্সারি শব্দের পাশাপাশি সুপার সুপার লাক্সারির কী অর্থ হতে পারে, সেটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্প নিজে ছাড়া আর কারো জানা নেই। আদতে ডোনাল্ড ট্রাম্পকে দেখে মনে হয় তিনি যে অভিনয় করছেন, তা তিনি সবসময়ই মনে রাখেন।
    জীবনের প্রতিটি বড়ো-ছোটো কাজে তিনি এমনভাবে নিজেকে জড়ান অথবা জড়িত হন, যেন সবসময় তাঁকে কেউ না কেউ দেখছে। মনোবিজ্ঞানের পাঠ অনুযায়ী, সব মানুষই প্রকৃতিগতভাবে সামাজিক অভিনেতা বা সোশ্যাল অ্যাক্টর। কথাটি স্বীকার করে বলতে হয়, আদিম প্রকৃতি বিচারে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন অতিমানব। কেননা তিনি স্রেফ সোশ্যাল অ্যাক্টর নন, ট্রাম্প হচ্ছেন সোশ্যাল সুপার অ্যাক্টর। ট্রাম্প মনে করেন, এখানে তাঁর কিছু অসাধারণ নৈপুণ্য রয়েছে। নিজের ভাষায় ট্রাম্প হতে পারাটাই তাঁর সবচেয়ে বড়ো সাফল্য। এছাড়াও ট্রাম্পের মতো ভীষণ বহির্মুখী মানুষের চরিত্রের একটি উল্লেখযোগ্য প্রবণতা হলো, এরা নিরন্তর স্বীকৃতি প্রত্যাশী হয়ে থাকেন।

    এসব মানুষ সবসময় ইতিবাচক অভিজ্ঞতা পেতে চান সামাজিক স্বীকৃতি, খ্যাতি অথবা সম্পদ যে-কোনো ইতিবাচক কিছু। বস্তুত লক্ষ্য অর্জনের চেয়ে লক্ষ্যের পথে যাত্রাকেই এসব মানুষ বেশি উপভোগ করেন।এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের সামাজিক উচ্চাভিলাষ ও আগ্রাসী মনোভাবের প্রকাশ শৈশবেই দেখা গিয়েছিল। তিনি নিজেই সেকেন্ড গ্রেডে থাকার সময় মিউজিক টিচারকে ঘুষি মারার কথা জানিয়েছেন। ট্রাম্প অর্গানাইজেশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট বারবারা রেস বলেন, “ডোনাল্ড ট্রাম্পের প্রকৃতির কেন্দ্রে রয়েছে তাঁর রাগ। যখন তিনি রাগ প্রকাশ করেন বুঝতে হবে ওই অনুভূতি নিখাঁদ। তিনি যে রাগে উন্মাদ হন, সেটাই তাঁর ব্যক্তিত্ব।” এ রাগ ডোনাল্ড ট্রাম্পকে ভীষণ বহির্গামীতা ও অত্যল্প উদারতা অথবা একগুঁয়েমি পথে চালিত করে। রাগ মালিন্য জন্ম দেয়। আবার রাগই মানুষকে সামাজিক প্রতিপত্তির পথে চালিত করে। রাগ থেকেও মানুষ অন্যের সমাদর পেতে তাড়িত হয়। যথেষ্ট রসবোধের (কখনো কখনো যা আক্রমণাত্মক) মিশেলে রাগটাই ট্রাম্পের আসল শক্তি। এ রাগই তাঁর রাজনৈতিক বক্তব্যের নিয়ামক। প্রমাণ তাঁর জনসভাগুলোই যেখানে বিক্ষোভকারীদের দেখিয়ে ট্রাম্প সমর্থকদের বলেছেন, “ওদের এখান থেকে সরিয়ে দাও। মুখে ঘুষি মারার ইচ্ছে হচ্ছে আমার।” পারসোনালিটি, ডেভেলপমেন্টাল ও সোস্যাল সাইকোলজির সুপ্রতিষ্ঠিত ধারণাগুলোর ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক পোর্ট্রেট রচনা করলে দেখা যায়, যেকোনো মানদণ্ডে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্বকে অবশ্যই চরম বলতে হবে। বিশেষত প্রেসিডেন্ট পদে আসীন মানুষের মধ্যে তাঁর মতো ব্যক্তিত্ব দুর্লভ। অথচ বিতর্ক মঞ্চে, টেলিভিশনে যারা ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়েছেন ও সাক্ষাৎকার নিয়েছেন, তাঁদের চোখে লোকটিকে হতবুদ্ধি মনে হয়েছে।

    ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একইরকম অনুভূতি হয়েছিল মার্ক সিঙ্গারের দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনের লেখক মার্ক সিঙ্গার যখন ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইল রচনার দায়িত্ব পান তখন সাক্ষাৎকারে সিঙ্গার একদিন ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, “আচ্ছা, আপনি যখন একা থাকেন, তখন কী ভাবেন?”

    প্রশ্ন শুনে ট্রাম্প হকচকিয়ে যান। সিঙ্গারের মনে হয়, খোলস ভেঙে ট্রাম্পকে বের করে আনার এখনই সময়। তিনি আবার প্রশ্ন করেন, “আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করার সময় আপনি কী ভাবেন?” ট্রাম্প চুপ করে থাকেন।

    একটু পরে সিঙ্গার বলে ওঠেন, “আপনি কি নিজেকে আদর্শ সঙ্গী মনে করেন?” (সিঙ্গারের সঙ্গে সাক্ষাতের কিছুদিন আগে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের বিয়ে বিচ্ছেদ ঘটে। ১৯৯৭ সালের শুরুতে তাঁদের দেখা হয়। এর আগের বছর মারলা ম্যাপলসের সঙ্গে ট্রাম্পের বিচ্ছেদ ঘটে)।

    ট্রাম্প এবার পাল্টা প্রশ্ন করেন, “আপনি কি আমার কাছে আদর্শ সঙ্গীর সংজ্ঞা জানতে চাইছেন? তাহলে বলছি, আদর্শ সঙ্গী হলো সত্যিকারের ঘোড়ার ডিম।” মন খারাপ হলে তিনি কার কাছে মনের কথা বলেন, সিঙ্গার জানতে চেয়েছিলেন। ট্রাম্পের জবাব ছিল, “কারো কাছে না। ওসব আমার বিষয় নয়।” এরপর ট্রাম্প সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হন মার্ক সিঙ্গার। তাঁর মতে, ট্রাম্প হচ্ছেন আত্মা ও বিবেকের নড়াচড়ায় নির্বিকার থাকা একটি অস্তিত্ব। ট্রাম্পের পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বলা যায়, তাঁর মতো আকাশছোঁয়া বহির্গামীতা অন্যকোনো মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে দেখা যায়নি।

    ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে হার্ভাডের মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনারের মন্তব্য জানতে চেয়েছিল। গার্ডনার বলেছিলেন,”লক্ষণীয়রকম আত্মপ্রেমী।” বলা চলে, ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত গভীর আর্থিক সংকটে নিমজ্জিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যথাসাধ্য ঋণ নেন। এতে করে পরিস্থিতি এমন হয় যে, ব্যাংকাররা চাইলে তাঁকে প্রতীকী অর্থে কেটে টুকরো টুকরো করতে পারতেন। এরপরও বহুদিন ট্রাম্পকে থামতে অথবা বাধা পেতে হয়নি। তিনি একের পর এক ঋণদাতাকে পটাতে পেরেছেন। ধারাবাহিক প্রতারণা ও পটানোর এ সামর্থ্য নিজের প্রতি ট্রাম্পের ভালোবাসা ও মুগ্ধতা বাড়িয়ে দিয়েছে।মনোবিজ্ঞানীদের মতে, ডোনাল্ড ট্রাম্পের আত্মপ্রেম তাঁর ব্যক্তি ও মনস্তত্ত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। স্পষ্ট করেই বলা যায়, হিস্ট্রিওনিক এবং নারসিসিস্টিক এই দুই ধরনের মনস্তাত্ত্বিক চরিত্রের সমন্বয়ে গড়ে ওঠেছে মি. ট্রাম্প। ট্রাম্পের মনস্তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ করতে গিয়ে আমরা পাই, কিশোর বয়সে ম্যানহাটনে চাকু কিনতে গিয়ে ধরা খাওয়া কিংবা নিজের সন্তান জন্ম দেয়ার জন্য নিজের স্ত্রী ইভানাকে আড়াই লাখ ডলার বোনাস দিয়ে তা প্রচার করার মতো ঘটনাগুলোকে। যা নির্দেশ করে, ট্রাম্প ছিলেন জীবনভর প্রচারণার কাঙাল। তাই এটাও বলা যায় মূলত প্রার্থী হিসেবে নয়, নিজের ব্যান্ডের প্রচারণার জন্যই ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুলুকের নির্বাচনে এসেছিলেন, যা তাঁর চিরায়ত দূরদর্শী সেলসম্যান ইমেজকে আরেকবার সুপ্রতিষ্ঠিত করেছিল। সে যাই হোক, ইতিহাসের সাফল্য হচ্ছে দৃশ্যপটের বিচিত্র চরিত্রের সমন্বয়। সে সমন্বয়ে বরং ডোনাল্ড ট্রাম্প খ্যাপাটে ক্ষমতাধর হয়ে লেখা থাকুক!

     

    ডা. মনিশংকর বালা এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (সাইকিয়াট্রি) ব্রেইন ও মনোরোগ বিশেষজ্ঞ গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    অহংকার আত্মপ্রেম ট্রাম্পের ব্যক্তিত্ব ট্রাম্পের মনস্তত্ত্ব ডোনাল্ড ট্রাম্প মনস্তাত্ত্বিক বিশ্লেষণ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।
    Moner Khabor

    Related Posts

    জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    July 22, 2026

    জর্জ বার্নাড শ

    July 2, 2026

    মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    April 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 10, 2026

    ডোনাল্ড জে. ট্রাম্প

    ডোনাল্ড জে. ট্রাম্প সঙ্গে হরেক রকম পরিচয় তাঁর। পাগলাটে, অহংকারী ও আত্মপ্রেমী, প্রয়োজনে মারমুখো, সফল…

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.