বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্য ক্রমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে, মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। এসব প্রতিবন্ধকতা শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে।
অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (ASD) একটি জটিল বিকাশজনিত স্নায়ুবিক অবস্থা, যা ব্যক্তির সামাজিক দক্ষতা, যোগাযোগ এবং আচরণে প্রভাব ফেলে। অন্যান্য মানসিক রোগের মতোই এ রোগের চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিবন্ধকতার কারণ খুঁজে বের করতে PRISMA নির্দেশিকা অনুসরণ করে একটি Systemic review পরিচালনা করা হয়। উপাত্ত সংগ্রহের জন্য PsycINFO, PubMed এবং Web of Science ডেটাবেজ ব্যবহৃত হয়েছিল। স্ক্রিনিংয়ের পর inclusion criteria পূরণকারী ১২টি গবেষণাপত্র চূড়ান্ত বিশ্লেষণের জন্য নির্বাচিত হয়।

গবেষণায় দেখা যায়, অটিজমের মানসিক চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন-অটিজম সম্পর্কে যথেষ্ট দক্ষ জনবলের অভাব। অপেক্ষমান তালিকা দীর্ঘ হওয়া।
- কীভাবে সেবা নিতে হবে তা না জানা।
- খরচ বেশি হওয়া
- সমস্যাটি যথেষ্ট গুরুতর নয় বলে ধরা।
- নিকটতম এলাকায় সেবা না পাওয়া।
- ব্যক্তির নিজস্ব যোগাযোগ সমস্যার কারণে সমস্যাগুলো বলতে না পারা।
- ব্যক্তি নিজে সাহায্যের প্রয়োজন অনুভব করেননি বা চাননি।
- সেবাদাতার প্রতি অসন্তুষ্টি বা অবিশ্বাস।
- দূরত্ব, যাতায়াত সমস্যা, সময়ের অভাব বা অন্যান্য ব্যস্ততা।
উপর্যুক্ত কারণগুলোর মধ্যে সবচেয়ে প্রকট ছিল দক্ষ জনবলের অভাব। অটিজমে আক্রান্তদের সময়মতো সঠিক চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হলে দক্ষ জনবল তৈরি করে একটি অন্তর্ভুক্তিমূলক ও সার্বজনীন চিকিৎসা-পদ্ধতির বিকাশ জরুরি; পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং অটিজমের চিকিৎসাসেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
রেফারেন্স-
https://scholar.google.com/scholar?clus-
ter-5447861276241137400&hl=en&as_sdt=0,5#d=gs_q
abs&t=1746273275472&u=%23p%3D-171e_ewmksJ
ডা. ফয়সাল রাহাত
ফেইজ বি রেসিডেন্ট, এমডি (সাইকিয়াট্রি), মনোরোগবিদ্যা বিভাগ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।


