জুলাই সংখ্যা ২০২৬ এ প্রকাশিত ম্যাগাজিনে মনোসামাজিক বিশ্লেষণের কমেন্ট করেছেন,
মাহবুবা বেগম
প্রধান শিক্ষক, বোয়ালী উচ্চ বিদ্যালয় কালীগঞ্জ, গাজীপুর।
আসক্তি আজকাল সামাজিক ব্যাধি। আসক্তি শুধু একজন মানুষের সমস্যা নয়, এটা পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা। কেউ একদিনে নেশায় জড়ায় না। এর পেছনে ৩টা স্তরেরই ভূমিকা থাকে।

পরিবারের দায়:
অবহেলা ও দূরত্ব: বাবা-মায়ের সময় না দেওয়া, ঝগড়া, ভাঙা পরিবার। সন্তান তখন শান্তি খুঁজে বাইরে অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর: অতিরিক্ত শাসন বা অতিরিক্ত আদর দুটোই সন্তানের জন্য ক্ষতিকর তাই শাসন ও আদরের মধ্যে ভারসাম্য রাখতে হবে।
সচেতনতার অভাব: নেশার লক্ষণ দেখেও “ছেলে মানুষ একটু-আধটু করে” বলে এড়িয়ে যাওয়া।
সমাজের দায়:
বন্ধু সার্কেলের প্রভাব: আসক্ত হওয়ার পেছনে খারাপ বন্ধুরা অনেকাংশে দায়ী থাকে। তাই খারাপ বন্ধু থেকে সন্তানকে দূরে রাখতে হবে।
কলঙ্ক ও ঘৃণা: নেশাগ্রস্তকে “খারাপ ছেলে” ট্যাগ দিয়ে আরও দূরে ঠেলে দেওয়া। এতে সে আরও নেশার মধ্যে ডুবে যায়।
সচেতনতার অভাব: স্কুল-কলেজে মাদকের কুফল নিয়ে খোলামেলা আলোচনা না হওয়া।
রাষ্ট্রের দায়:
আইন প্রয়োগ: মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না থাকা।
চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র: সরকারি ফ্রি চিকিৎসা, কাউন্সেলিং সেন্টার কম থাকা।
বেকারত্ব ও হতাশা: কাজ না থাকলে অনেক যুবক হতাশা থেকে নেশায় যায় ।আসক্তি প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই আসক্তি প্রতিরোধ করা সম্ভব।


