Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, October 27
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তান একা থাকে র্দীঘসময়? একঘেয়েমি কাটাতে শেখাতে পারেন যেভাবে
    শিশু কিশোর

    সন্তান একা থাকে র্দীঘসময়? একঘেয়েমি কাটাতে শেখাতে পারেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 17, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সন্তান একা থাকে র্দীঘসময়? একঘেয়েমি কাটাতে শেখাতে পারেন যেভাবে
    সন্তান একা থাকে র্দীঘসময়? একঘেয়েমি কাটাতে শেখাতে পারেন যেভাবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সারা দিনের নানা কাজে প্রত্যেক মা-বাবাই ব্যস্ত। যুগের সঙ্গে তাল মিলিয়ে যৌথ পরিবারও এখন নিউক্লিয়ার। সন্তানের সঙ্গে সময় কাটানো, খেলার সঙ্গীর তালিকা ছোট হতে হতে এক বা দুইয়ে এসে থমকেছে। ফলে খুদেটির সারা দিনের সঙ্গী হয়ে উঠছে মনখারাপ। একে তো সারা দিন একা থাকার বিরক্তি, তার উপরে বাঁধা গতের জীবনে একঘেয়েমি গ্রাস করছে শৈশবকে। ফলে হতাশা দানা বাঁধছে শিশুমনেই। কিছু ক্ষেত্রে তার পরিণতিও ভয়ঙ্কর। তাই গোড়াতেই সন্তানের একার রাজ্য করে তুলতে হবে সুখের ও আনন্দের।
    সমস্যা কোথায়?
    বেশির ভাগ ক্ষেত্রেই মা-বাবারা সন্তানের হতাশার কারণ জানেন না। অনেক সময়েই হয়তো দেখা যায়, শিশুটির ঘর ভর্তি দামি খেলনা, নামী ব্র্যান্ডের বইয়ের স্তূপ। কিন্তু তার মাঝে বসেও শিশুটির মুখে হাসি নেই। কোনও কিছুতেই যেন তার আগ্রহ নেই। কারণ তার মনের খোরাক নেই। হয়তো তখন তার একছুটে দৌড়ে আসতে ইচ্ছে করছে সামনের মাঠ থেকে। বা বাড়ির পিছনের বাগানে গিয়ে দুটো পিঁপড়ে ধরতে ইচ্ছে করছে। প্রথম সমস্যা মা-বাবা যা দিচ্ছেন আর সন্তান যা চাইছে, তার মাঝে ব্যবধান বিস্তর।
    দ্বিতীয়ত, সমবয়স্ক, সমমনস্ক সঙ্গীর অভাব। শিশুটির সর্বক্ষণের সঙ্গী বলতে বেশির ভাগ সময়েই বাড়ির দাদু, ঠাকুমা অথবা সব সময়ে দেখভালের সঙ্গী। তাঁরা শিশুর মনের নাগাল না-ও পেতে পারেন।
    তৃতীয়ত, রোজকার রুটিন। পেরেন্টিং কনসালট্যান্ট পায়েল ঘোষ বললেন, ‘‘মা-বাবারা নিজেদের কাজে বেরোনোর সময়ে সন্তান সারা দিন কী করবে না করবে, সেই রুটিন করে দিয়ে যান। তা দরকারও। কিন্তু মাঝেমাঝে রুটিন ভাঙাও জরুরি। ধরুন, উইকেন্ডে বিকেলে সে আঁকার ক্লাসে যায়। সেখানে এক দিন তার আঁকার ক্লাস ক্যানসেল করে ওকে নিয়ে বরং আইসক্রিম খেতে যান। দেখবেন, ওই একটা দিনের আনন্দই ও কত দিন মনে রাখবে।’’
    এর পরেও সমস্যা আছে। সন্তান একা থাকতে থাকতে বড়রা যা করে, সেটাই করতে শুরু করে। হয়তো বাড়িতে ঠাকুমা সারা দিন টিভিতে সিরিয়াল দেখছেন। শিশুটিও তাঁর সঙ্গে সিরিয়াল দেখতে শুরু করে দিল। ফলে বয়স বাড়ার আগেই অনেক পরিণত চিন্তা তৈরি হতে শুরু করে। যা হয়তো আবার আপনার কাছে পাকামো মনে হতে পারে।
    জরুরি কথা

    • সন্তানকে প্রয়োজনের বেশি খেলনা, রং বা উপহার দেবেন না। কম জিনিসের মধ্যেই আনন্দ খুঁজে নিতে দিন
    • সন্তানের মনোরঞ্জনের জন্য বা আপনার সময় নেই বলে ওর হাতে মোবাইল তুলে দেবেন না। বরং নিজেই সন্তানের আগ্রহ অনুযায়ী নানা ‘ডু ইট ইয়োরসেল্ফ’ শো দেখাতে পারেন। ও আগ্রহ পেলে সেগুলি নিজেই তৈরি করবে। কিন্তু স্ক্রিন টাইম বেঁধে দেওয়াও জরুরি
    • বইয়ের সঙ্গে সখ্য তৈরি করাও জরুরি। ওদের বইয়ের দোকানে নিয়ে যেতে হবে। পড়তে না পারলে ‘টাচ অ্যান্ড ফিল’ বই দিয়ে শুরু করতে পারেন।

    কী করা যেতে পারে?

    • সন্তানকে দেখাশোনার জন্য যিনি থাকছেন, তাঁর উপরে অনেকটাই দায়িত্ব বর্তাবে। ফলে সন্তানের সঙ্গে কী ভাবে কথা বলবেন, ওর সঙ্গে কী ধরনের খেলা খেলবেন, সে বিষয়ে তাঁকেও বোঝাতে হবে। এমনকি আপনার করে দেওয়া রুটিন ভাঙার দায়িত্ব মাঝেমাঝে তাঁকেও নিতে হবে। তা হলে আপনার খুদেটি তাঁকে নিজের কাছের বন্ধু ভেবে ভরসা করতে শিখবে। ফলে আপনি ওর কাছে না থাকলেও ও একজন বন্ধুকে সব সময়ে কাছে পাবে।
    • গাছ লাগানো, তার মাটি তৈরি করা ইত্যাদি শেখাতে পারেন। বার্ডহাউস রাখতে পারেন বাড়ির বাগানে। সেখানে পাখিদের আনাগোনা দেখেও ওর অনেকটা সময় কেটে যাবে।
    • একঘেয়েমি কাটাতে ওর রোজকার খাবারেও বদল আনতে হবে। অনেকেই বাচ্চার জন্য একই ধরনের মাছের ঝোল বা মাংসের ঝোল রান্না হয় রোজ। সেখানে হঠাৎ সপ্তাহের মাঝে এক দিন দুপুরে ওর মনের মতো খাবার রান্না করে রাখতে পারেন। হতে পারে সেটা চাউ মিন বা বিরিয়ানি। কিন্তু সপ্তাহে এক দিন সেই নিয়ম ভাঙা মেনু থাকুক না হয় ওর জন্য। দিনের বাকি খাবারে ওর প্রয়োজনীয় পুষ্টির জোগান বহাল রাখুন।
    • অনেক সময়েই অফিস থেকে ফিরেও কাজ পিছু ছাড়ে না। ফলে কিছু কাজ চলে মোবাইল বা ল্যাপটপে। সেই সময়ে যদি আপনার সন্তান এসে আপনার সঙ্গে খেলতে বা কথা বলতে চায়, তাকে ফেরাবেন না। বরং মিনিট দশেক হলেও ওর সঙ্গে একটু খেলুন। ওর সঙ্গে গল্প করুন। সেটুকুই ওর মনের খোরাক।
    • বাড়িতে পোষ্যও রাখতে পারেন। পোষ্য কিন্তু খুব ভাল বন্ধু হয়। আর সন্তান একটু বড় হলে তার দেখভালের দায়িত্বও দিতে পারেন তাকে। তা হলে সেখানেও ওর খানিকটা সময় কেটে যাবে।
    • তবে মাঝেমাঝে ওদের বোর হতে দেওয়াও জরুরি। বোরডম থেকে বেরোনোর রাস্তা ওদেরই খুঁজে বার করতে দিন। হতে পারে একার জগতে নতুন কিছুর হদিশ পেয়ে গেল সে এ ভাবেই।

    সূত্র: আনন্দ বাজার পত্রিকা

    একাকী সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচট্টগ্রামে মানসিক স্বাস্থ্য ও পিয়ার সাপোর্ট কাউন্সেলিং সেমিনার অনুষ্ঠিত
    Next Article শারীরিকভাবে নিষ্ক্রিয় শিশুদের বিষণ্ণতায় ভোগার সম্ভাবনা বেশি: গবেষণা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.