Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » চিকিৎসা ও ভালোবাসায় দূর হয় সিজোফ্রেনিয়া
    ফিচার

    চিকিৎসা ও ভালোবাসায় দূর হয় সিজোফ্রেনিয়া

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 25, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের জীবনে রোগ ও রোগ সম্পর্কে ধারণার অনেক পরিবর্তন ঘটেছে। প্রয়োজনের তুলনায় সেটা হয়তো কম, তবে আশাব্যঞ্জক। যেমন- আমাদের সমাজে ‘সিজোফ্রেনিয়া’ রোগটির সার্বজনীন পরিচিতি ছিল না। তার মানে এই নয় যে, রোগটির অস্তিত্ব আমাদের সমাজে বা দেশে ছিল না।

    ছিল, তবে ভিন্ন পরিচয়ে- আমাদের ঘরের বা আত্মীয়-প্রতিবেশীর মধ্যে কারো আচরণে সিজোফ্রেনিয়ার লক্ষণ প্রকাশ পেলে আমরা ‘ভূতে পেয়েছে’ ভেবে ঝাড়-ফুঁক করতেই অভ্যস্ত।

    পরিবারের কারো ক্ষেত্রে এরকম ঘটলে আমাদের মধ্যে এক ধরনের সংকুচিত মনোভাব কাজ করে। কারণ যেকোনো ধরনের মানসিক ভারসাম্যহীনতা সমাজের চোখে ‘পাগল’ বলে চিহ্নিত হয়। আর কেউ চান না তার পরিবারের সদস্যটি সমাজের কাছে পাগল হিসেবে পরিচিতি পাক।

    সিজোফ্রেনিয়া মানুষের স্বাভাবিক চিন্তাশক্তিকে বিঘ্নিত করে। স্বাভাবিক মানুষের মতো চিন্তা ও কাজের সামঞ্জস্য রক্ষা করার ক্ষমতা নষ্ট হয়। আতঙ্কিত হওয়া, সন্দেহ করা, দৈব কোনো আওয়াজ শুনতে পাওয়া, হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া সিজোফ্রেনিয়ার লক্ষণ।

    এরকম লক্ষণ দেখা গেলে আমাদের দেশে রোগীকে প্রথমেই ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। বিশেষত গ্রামাঞ্চলে। তবে এখন অনেকেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হন।

    এমনই একজন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মো. সেলিম (ছদ্মনাম)। তার স্ত্রী রেবেকা সুলতানা (ছদ্মনাম)। দেড় বছর যাবৎ সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। স্ত্রীর চিকিৎসার জন্য নিয়ে এসেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।

    মো. সেলিম জানান, আগে কখনো তার স্ত্রীর ভেতর সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা যায়নি। ১৯৯৬ সালে তাদের বিয়ে হয়। এর মধ্যে কখনো তিনি তার স্ত্রীকে অস্বাভাবিক আচরণ করতে দেখেননি। দেড় বছর আগে রেবেকার মধ্যে আচরণের অসামঞ্জস্যতা দেখা যায়। তিনি প্রায়ই কল্পিত সাপ দেখে আতঙ্কিত হতেন। মাঝে মাঝেই তিনি কানে বিভিন্ন আওয়াজ শুনতে পান। তখন চিৎকার করে গান করতে থাকেন। মানুষজনকে সন্দেহ করেন এবং হঠাৎ করে রেগে যান।

    • মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসার আগে স্ত্রীকে নিয়ে অনেক কবিরাজের কাছে গেছেন বলে জানান মো. সেলিম। তিনিই মন্তব্য করেন তাতে অবস্থার আরো অবনতি ঘটেছে।

    এক মেয়ে, এক ছেলের মা রেবেকা সুলতানা। স্বাভাবিক অবস্থায় ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্ক খুব ভালো। আবার কখনো হয়তো হঠাৎই রেগে যান। তবে স্ত্রীর এ অবস্থা নিয়ে সামাজিক বিড়ম্বনার ভয়ে বিব্রত মনে হয়নি স্কুল শিক্ষক মো. সেলিমকে। তবে সামাজিক বিড়ম্বনায় যে তাকে পড়তে হয়নি এমন নয়। পাড়া প্রতিবেশীর সহানুভূতি মেলেনি এটা স্বীকার করেন তিনি। প্রতিবেশীরা তার স্ত্রীকে ‘অন্যভাবে’ দেখেন বলেও মন্তব্য করেন তিনি।

    • কিন্তু সামাজিক দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে তিনি সহানুভূতি ও সহমর্মিতার সঙ্গে স্ত্রীর চিকিৎসার দায়িত্বটা পালন করছেন। এমনকি এ বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতেও তিনি ইতস্তত বোধ করেন না।

    তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আসার পর থেকে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছেন রেবেকা সুলতানা। তবে মাঝে কিছুদিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তখন রোগের মাত্রাও বেড়ে যায় । তার পর থেকে ওষুধ খেতে কোনো অনিয়ম করেননি।

    মো. সেলিম সামাজিক সংস্কারকে অগ্রাহ্য করে তাঁর স্ত্রীর সুচিকিৎসার জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মতো স্ত্রীকে নিয়মিত ওষুধ খাওয়াচ্ছেন এবং নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন। রেবেকা সুলতানা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। যেটা পারিবারিক সহমর্মিতা ছাড়া সম্ভব ছিল না বলে মো. সেলিম মনে করেন।

    কাজেই, পরিবারের কোনো সদস্যের আচরণে সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দিলে সামাজিক লজ্জাকে প্রাধান্য না দিয়ে আমাদের আগে তাঁর সুচিকিৎসার কথাই ভাবা উচিৎ।

    লক্ষ্য রাখা প্রয়োজন, স্বাভাবিক জীবনের জন্য অযোগ্য বিবেচনা করে, চিকিৎসাহীন রেখে বা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীকে আমরা সুস্থ মানুষরাই যেন ‘পাগল’ এ পরিণত না করি। তাই সিজোফ্রেনিয়ার রোগীকে ‘পাগল’ বলে হেয় না করে বা পরিত্যক্ত না ভেবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। কারণ, যথাযথ চিকিৎসা আর ভালোবাসা দিয়ে এই রোগের নিয়ন্ত্রণ সম্ভব।

    আরো পড়ুন…
    সিজোফ্রেনিয়া : ভূতের আঁচড় নাকি মানসিক রোগ?

    সিজোফ্রেনিয়া : একা একা কথা বলা বা অদৃশ্য স্পর্শ অনুভব

    /এসএস/মনেরখবর

    চিকিৎসা ও ভালোবাসায় দূর হয় সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকাজ না পাওয়ার হতাশায় আত্মহত্যা করতে চেয়েছিলেন মিঠুন
    Next Article মানসিক রোগ ‘ওসিডি’র গাইডলাইন প্রকাশ করলো বিএপি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026

    প্রবীণদের ভুলে যাওয়ার প্রবণতা কমানোর উপায় কী?

    September 22, 2026

    স্মার্টফোনের অতিব্যবহার মস্তিষ্ক ও মেমোরিকে আনস্মার্ট করে দিচ্ছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.