Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্যানিক ডিজঅর্ডার চিকিৎসায় ভালো না হওয়ার কারণ ও প্রতিকার
    জীবনাচরণ

    প্যানিক ডিজঅর্ডার চিকিৎসায় ভালো না হওয়ার কারণ ও প্রতিকার

    ডা. সাদিয়া আফরিনBy ডা. সাদিয়া আফরিনAugust 23, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Panic attacks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ

    প্যানিক ডিজঅর্ডার বা তীব্র মাত্রার উদ্বিগ্নতা একটি এংজাইটি ডিজঅর্ডার যা নাকি মাঝে মাঝে হয় এবং আক্রান্ত ব্যক্তি তটস্থ থাকেন এই ভয়ে যে আবার হয়তো এরকম অ্যাটাক বা প্যানিক অ্যাটাক হবে।

    প্যানিক অ্যাটাক এর কিছু লক্ষণ হল- বুক ধরফর করা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম হওয়া, কাঁপুনি, শ্বাসকষ্ট, বুক ব্যাথা বা অস্বস্তি, মাথা ঝিমঝিম করা, গরম বা ঠান্ডা অনুভূতি, হাত-পা অবশ লাগা এবং এখনি মরে যাব এমন অনুভূতি।

    এগুলোর সবগুলোই একজনের মাঝে থাকবে এমন নয়, কমপক্ষে চারটি বা তার বেশি যদি থাকে তাহলে আমরা তাকে প্যানিক অ্যাটাক বলতে পারি। এই প্যানিক অ্যাটাক যদি মাসে একাধিক বার হয় এবং সবসময় তটস্থ থাকে এনিয়ে যা কিনা যা তার আচার আচরণে লক্ষণীয় পরিবর্তন আনে তখন তাকে প্যানিক ডিজঅর্ডার বলা হয়।

    ধারণা করা হয়, সাধারণ মানুষের মধ্যে প্রায় ৩.৫% থেকে ৫% লোক এই সমস্যায় আক্রান্ত এবং নারীরা পুরুষের তুলনায় দ্বিগুণ হারে এই সমস্যায় ভুগে থাকেন। কেন এই সমস্যা হয় তার ব্যাখ্যায় বলা হয়ে থাকে যে, আমাদের মস্তিষ্কের যে অংশ ভীতি বা দুশ্চিন্তার জন্য দায়ী সেখানে কিছু জৈব রাসায়নিক পদার্থের তারতম্যের কারণে প্যানিক অ্যাটাক হতে পারে এবং এই সার্কিট এর কারণে এভয়েডেন্স বা এড়িয়ে চলার ব্যবহার বৃদ্ধি পায় যেখানে বা যে কারণে এরকম অ্যাটাক হতে পারে সেসব বিষয়।

    এক তৃতীয়াংশ রোগী শারীরিক বা যৌন হয়রানির অভিযোগ করে। প্যানিক ডিজঅর্ডার এর সাথে অন্যান্য মানসিক রোগও থাকতে পারে যেমন বিষণ্ণতা, অন্য উদ্বিগ্নতা জনিত রোগ এবং মাদকাসক্তি।

    পড়ুন….
    যৌন সম্পর্কে চিন্তারোগের প্রভাব এবং প্যানিক ডিজঅর্ডার

    প্যানিক ডিজঅর্ডার এর চিকিৎসা ঔষধ এবং সাইকোথেরাপি। ঔষধ শুরু করার সাথে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন যেমন- যথাযথ ভাবে রোগী কে রোগ সম্পর্কে ধারণা দেয়া, দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তা, পরিবারের সদস্যদের রোগ সম্বন্ধে ধারণা দেয়া এবং তাদের করণীয়।

    চিকিৎসা চলাকালীন সময়ে রোগের পরিবর্তনগুলো লিপিবদ্ধ করা উচিৎ, রোগের তীব্রতা অনুযায়ী রোগীর জীবনযাত্রার মান কেমন তা নিয়েও প্রশ্ন করা উচিৎ। এক্ষেত্রে কিছু এসেসমেন্ট টুল ব্যবহার করা যায়।

    সাধারণত চার ধরণের ঔষধ ব্যবহার করা হয়- Selective serotonin reuptake (SSRI), Selective norepinephrine serotonin reuptake inhibitors (SNRI), Tricyclic Antidepressants (TCA), and Benzodiazepines (BDZ)।

    পূর্ব চিকিৎসার ইতিহাস, ঔষধ এর মূল্য, সমসাময়িক মেডিকেল বা সাইকিয়াট্রিক অন্য কোন সমস্যা, ঔষধ এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় লক্ষ্য রেখে ঔষধ নির্বাচন করতে হবে।

    সাইকোথেরাপি হিসেবে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা CBT দেয়া হয় কমপক্ষে ১২টি সেশন এর কথা বলা হয়েছে কার্যকর চিকিৎসার জন্য। পর্যাপ্ত সময় এবং পরিমিত ঔষধ এর পরেও কিছু কিছু রোগীর প্যানিক ডিজঅর্ডার এর তেমন লক্ষণীয়ভাবে পরিবর্তন বা উন্নতি হয় না তাদেরকে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স প্যানিক ডিজঅর্ডার বলে।

    সাধারণত ৬ সপ্তাহ একটা ঔষধ চালানোর পর রেসপন্স না পেলে অন্য আরেক গ্রুপের ঔষধ শুরু করতে বলা হয়। এ সংক্রান্ত গবেষণায় কিছুটা অভাব থাকায় একদম হলফ করে বলা যাচ্ছে না ঠিক কোন ঔষধটা এক্ষেত্রে কার্যকর হবে।

    এটিও পড়ুন…
    পরিবার যেভাবে সদস্যদের মানসিক রোগ শনাক্ত করবে

    তবে ছোট খাটো কিছু গবেষণার প্রেক্ষিতে বলা যায়, Mirtazapine, Reboxetine, Duloxetine এসব ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া যেতে পারে। এছাড়াও আরো কিছু এন্টিকনভালসেন্ট ড্রাগস এর কথাও বলা হয়েছে।

    কিন্তু সবার প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা হল- রোগ নির্ণয় এর সঠিকতা, অন্য কোন রোগের উপস্থিতি, মাদকাসক্তি, ব্যক্তিত্ব এর সমস্যা ইত্যাদি। চিকিৎসার কার্যকারিতা অনেকাংশেই নির্ভর করে রোগ সম্পর্কে সম্যক ধারণা রোগীর এবং তার পরিবারের, সঠিক ফলোআপ এ থাকা মানসিক রোগ বিশেষজ্ঞের যত্নসহকারে টাইট্রেশন বা ঔষধ কমানো, অন্যান্য রোগ থাকলে তার চিকিৎসা করা। তাহলে বেশিরভাগ রোগীই প্রচলিত চিকিৎসার সুফল ভোগ করতে সক্ষম হবেন।

    লেখক : সাদিয়া আফরিন
    শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞ
    সহকারী রেজিস্টার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

    লেখকের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :

    সূত্র : মাসিক মনের খবর ডিসেম্বর ২০২১ সংখ্যা।

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নাম্বারে।

    /এসএস/মনেরখবর/

    panic attack Panic disorder প্যানিক অ্যাটাক প্যানিক এটাক প্যানিক ডিজঅর্ডার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ
    Next Article শারীরিক রোগের সাথে মানসিক রোগ : অসচেতনতায় বাড়ছে ট্রিটমেন্ট গ্যাপ
    ডা. সাদিয়া আফরিন

    শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী রেজিস্টার- জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

    Related Posts

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    October 4, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    October 3, 2026

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.