Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » ‘মানসিক স্বাস্থ্য উন্নয়নে পারস্পরিক ভাবনা বিনিময়ে আমরা সমৃদ্ধ হবো’
    কার্যক্রম

    ‘মানসিক স্বাস্থ্য উন্নয়নে পারস্পরিক ভাবনা বিনিময়ে আমরা সমৃদ্ধ হবো’

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনSeptember 28, 2022Updated:September 28, 2022No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ২২’ হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’তে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর ১১তম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি’ (আইসিপি) এবং ১৩ তম ‘সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স’ (এসআইপিসি) -২২’ অনুষ্ঠিত হবে।

    কনফারেন্সে অংশ নিবেন দেশ বিদেশের মনোরোগ বিশেষজ্ঞ এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা-সংগঠন। বিএপি (আইসিপি) সম্মেলনের বিস্তারিত জানতে এবং জানাতে মনের খবর এর মুখোমুখি হন বিএপি’র সাধারণ সম্পাদক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মাদ তারিকুল আলম (সুমন)। কথা বলেন মনের খবর সহ-সম্পাদক শাহনূর শাহীন। গত জুনে নেয়া এই সাক্ষাতকার আংশিক প্রকাশ হয়েছিলো মনের খবর জুলাই-২২’ সংখ্যায়। অনলাইনে মনের খবর এর পাঠকদের জন্য পূর্ণাঙ্গ সাক্ষাতকার প্রকাশ করা হলো।

    মনের খবর : স্যার, প্রথমেই বিএপি সম্মেলনের সময়সূচি ও বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইবো।

    তারিকুল আলম : আমরা আসলে এটাকে বিএপি সম্মেলন বলি না। আমরা বলি আইসিপি সম্মেলন। এটা মূলত একটা আন্তর্জাতিক কনফারেন্স। ‘International Conference on Psychiatry’ বা ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি’ (আইসিপি)। এটার সাথে এবার যুক্ত হয়েছে ‘সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স’-‘SAARC International Psychiatry Conference’ (এসআইপিসি)।

    আগামী ২৯ সেপ্টেম্বর হোটেল রেডিসন ব্লু বে ভিউতে মধ্যাহ্নভোজের পর থেকে সম্মেলন শুরু হবে এবং ৩০ সেপ্টেম্বর দিনব্যাপী নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে শেষ হবে।

    আমাদের এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্য পরিচর্যা: চ্যালেঞ্জ ও প্রতিরোধমূলক কৌশল’। এবারের সম্মেলনে সহযোগী সংস্থা হিসেবে আছে ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন‘ (ডব্লিউপিএ), ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন‘ (এসপিএফ) এবং ‘এশিয়ান ফেডারেশন অব সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন‘ (AFPA)।

    মনের খবর : কর্মসূচি বা বিষয়বস্তু যদি আরেকটু ক্লিয়ার করতেন

    তারিকুল আলম : সম্মেলনে আগত দেশ বিদেশের বিশেষজ্ঞ অতিথিরা মানসিক স্বাস্থ্য উন্নয়নে তাদের অভিজ্ঞতা, গবেষণা ও দিকনির্দেশনা তুলে ধরবেন। পারস্পরিক মতবিনিময় করবেন। এছাড়া সম্মেলনে ‘প্রফেসর হিদায়েতুল ইসলাম গোল্ড মেডেল অ্যাওয়ার্ড- ২২’, ‘প্রফেসর মো. ওয়াজিউল আলম চৌধুরী রিসার্চ গ্রান্ট-২২’, ‘মোহাম্মদ তারিকুল আলম বেস্ট পোস্টার প্রেসেন্টেশন অ্যাওয়ার্ড- ২২’, ‘সার্ক সাইকিয়াট্রি ফেডারেশন (এসপিএফ) ফেলোশিপ অ্যাওয়ার্ড- ২২’প্রদান করা হবে। সম্মানিত অতিথিরা মনোনীতদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিবেন। সর্বপোরি মানসিক স্বাস্থ্য উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে পারস্পরিক ভাবনা বিনিময় করে আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করবো।

    মানসিক স্বাস্থ্যসেবা ও পলিসিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে : প্রফেসর আফজাল জাভেদ

    দুইদিন ব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনের ধারাবাহিক কর্মসূচির মধ্যে আরো রয়েছে, বৈজ্ঞানিক অধিবেশন, প্রেসিডেনশিয়াল সেশন, গাইডলাইন সেশন, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধা।

    মনের খবর : কনফারেন্সে কতটি দেশ অংশ নিবে?

    তারিকুল আলম : ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন‘ (ডব্লিউপিএ) এর প্রেসিডেন্ট প্রফেসর ডা, আফজাল জাভেদ (লন্ডন), ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন‘ (এসপিএফ) এর প্রেসিডেন্ট ডা. গৌতম সাহা (ভারত) সহ এশিয়ার প্রায় সব ক’টি দেশ থেকে অতিথিরা অংশ গ্রহণ করবেন। এছাড়াও ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য মহাদেশের বিভিন্ন দেশ থেকেও অতিথিরা আসবেন।

    ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন‘ (ডব্লিউপিএ) এর প্রেসিডেন্ট প্রফেসর ডা, আফজাল জাভেদ গত মঙ্গলবার বাংলাদেশে পৌঁছেছেন

    মনের খবর : এতে সাধারণ কোনো দর্শনার্থী অংশ নিতে পারবে কিনা?

    তারিকুল আলম : এটা আসলে একটি বৈজ্ঞানিক কনফারেন্স। এখানে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞের গবেষণা, অভিজ্ঞতা ও প্রবন্ধ-নিবন্ধ উপস্থাপন করা হবে। আর সেটা আন্তর্জাতিক ভাষায় উপস্থাপন হবে। সাধারণ মানুষ আসলে বিষয়টা বুঝবেন না। এজন্য শুধুমাত্র মেন্টাল হেলথের শিক্ষার্থী, চিকিৎসক ও গবেষকগণ এতে অংশ নিবেন। এর জন্য সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে। ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

    মনের খবর : এই সম্মেলন থেকে মূলত কারা উপকৃত হবেন?

    তারিকুল আলম : মানসিক স্বাস্থ্য উন্নয়নে যারাই কাজ করছেন তারা সবাই এর থেকে উপকৃত হবেন। কারণ সম্মেলনে যারাই অংশ নিচ্ছেন তারাই সবাই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন বা করবেন। চিকিৎসক, গবেষক, শিক্ষার্থী সবাই মানসিক স্বাস্থ্য সেবায় কাজ করেন। দিন শেষে মানসিক স্বাস্থ্যসেবা প্রার্থীরা এর থেকে উপকৃত হবেন আশা করি।

    আমরা বিশ্বাস করি এই সম্মেলন সারা বিশ্বের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞদের ধারণা ও জ্ঞান বিনিমযয়ের ফলে মানসিক স্বাস্থ্য জ্ঞান উন্নতর হবে। বিশেষ করে বিভিন্ন মানসিক স্বাস্থ্য পেশাদারদের মধ্যে সহযোগিতা জোরদার করবে।

    মনের খবর : এই কনফারেন্স মনোরোগবিদ্যাখাতে দেশের সুনাম বৃদ্ধি করবে কী?

    তারিকুল আলম : তাতো অবশ্যই। এতো বড় একটা আয়োজন আমরা অর্গানাইজ করতেছি। তার সাথে একই সময়ে সার্ক সাইকিয়াট্রি কনফারেন্সও হচ্ছে। দেশে-বিদেশের বিশেষজ্ঞ ও অভিজ্ঞরা আসবেন। এতে আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের সুনাম বৃদ্ধি পাবে। বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা ও বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে সুধারণা তৈরী হবে।

    সম্মেলনে অংশ নিবেন সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের সভাপতি ডা. গৌতম সাহা

    মনের খবর : বাংলাদেশের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিএপি’র এই সম্মেলন কতটুকু ভুমিকা রাখবে?

    তারিকুল আলম : বাংলাদেশের মানসিক স্বাস্থ্য উন্নয়নে এই কনফারেন্স ভুমিকা রাখবে বলতে বিষয়টা পরোক্ষ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) দেশের মানসিক স্বাস্থ্য উন্নয়নে নানাভাবে কাজ করছে। ইতোমধ্যে আমরা মানসিক চিকিৎসা সেবা নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্য বেশ কিছু রোগের গাইডলাইন তৈরী করেছি। বাইপলার ডিজঅর্ডার, ওসিডি ডিজঅর্ডার এবং সিজোফ্রেনিয়া ডিজঅর্ডার প্রকাশ হয়েছে। বর্তমানে ডিপ্রেশন ডিজঅর্ডার এবং এংজাইটি ডিজঅর্ডার তৈরীর কাজ শেষ পর্যায়ে আছে। এই সম্মেলনের আগেই আশা করি প্রস্তুত হয়ে যাবে। এই যে গাইডলাইনগুলো আমরা করছি এগুলো কিন্তু পেইড রাখিনি। আমরা এগুলো উন্মুক্ত করে দিয়েছি। আমাদের ওয়েবসাইটে পিডিএফ আকারে আপলোড করা আছে। গন্যমাধমেও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে বর্তমানে ইংরেজী ভাষায় আছে। আমরা এটাকে বাংলা ভাষাতেও করবো। এছাড়াও আমরা সারা বছর মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নানান কর্মসূচি পালন করি। আমরা নিজেরা বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য, বিবৃতি ও লেখালেখি করি। গণ্যমাধ্যমও তাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করছে। এভাবে সারাদেশে মানসিক রোগ বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর হচ্ছে। এই সম্মেলন থেকেও আমরা পরস্পর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হবো এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানসিক স্বাস্থ্য উন্নয়নে ভুমিকা রাখতে পারবো।

    মনের খবর : সব মিলিয়ে আপনাদের সার্বিক প্রস্তুতি কেমন?

    তারিকুল আলম : সবমিলিয়ে প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে। এখনো হাতে বেশ কিছু সময় আছে সে পর্যন্ত আমরা পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। বিদেশি অতিথিদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা এখনো কাজ করতেছি। অনেকেই ইতোমধ্যে কনফার্ম করেছেন, আরো অনেকে আসবেন। সে বিষয়ে আমরা কাজ করতেছি।

    মনের খবর : ধন্যবাদ স্যার, মনের খবরকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য।

    তারিকুল আলম : আপনাকেও ধন্যবাদ।

    উল্লেখ্য, ২৯-৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন। এতে দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। এই কনফারেন্সে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন বিএপির সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলম।

    একনজরে দেখে নিন…
    আইসিপি কনফারেন্সের বিস্তারিত সূচি

    /এসএস/মনেরখবর

    আইসিপি কনফারেন্স ডা. মোহাম্মাদ তারিকুল আলম তারিকুল সুমন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট বিএপি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleতরুণদের ট্রমা প্রতিরোধে নতুন গাইডলাইন ‘এনসিসিএইচসি’ এর
    Next Article শিশুর ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণে করণীয়
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 22, 2026

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.