প্রশ্ন: আমি একজন মেয়ে, আমার বয়স ২০ বছর। কিছুদিন যাবত আমি সব কিছুতেই ভয় পাচ্ছি। কোনো কিছুই সহজভাবে নিতে পারছি না। কোনো এক অজানা ভয় আমার মধ্যে কাজ করছে। কিছুতেই এই ভয় আমি কাটিয়ে উঠতে পারছি না। টেনশন হয় অনেক কিন্তু কি কারণে হয় সেটাও বুঝতে পারছি না। আমি চাই এই জিনিসগুলো আমি সহজভাবে নিবো কিন্তু পারছি না। অতিরিক্ত চিন্তা করছি আমি। ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। আর কিছু একটা মাথায় গেলে এই চিন্তাটা বেরই হতে চায় না মাথা থেকে-তখন আমি কি করবো নিজেও বুঝতে পারি না। খুব বাজে অবস্থাতে আছি আমি। এমন অবস্থায় কী করতে পারি? আমাকে প্লিজ সাহায্য করুন, আমি এই অবস্থা থেকে মুক্তি চাই।

পরামর্শ: ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আপনার সমস্যাটি হলো ফোবিক অ্যাংজাইটি ডিজঅর্ডার। এই সমস্যার অতি দ্রুত চিকিৎসা প্রয়োজন। আপনার উচিত খুব দ্রুত সময়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া এবং ওষুধ সেবন করা। পরবর্তিতে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সাইকোথেরাপি গ্রহণ করা। আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
- অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হাসান
- এমবিবিএস, ডিপিএম
- অধ্যাপক, মানসিক ও স্নায়ু রোগ বিভাগ
- ইউএসটিসি, চট্টগ্রাম।


