Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্যসেবা ও পলিসিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে : প্রফেসর আফজাল জাভেদ
    কার্যক্রম

    মানসিক স্বাস্থ্যসেবা ও পলিসিতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে : প্রফেসর আফজাল জাভেদ

    শাহনূর শাহীনBy শাহনূর শাহীনSeptember 27, 2022Updated:September 28, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    প্রধান অতিথির বক্তব্য রাখছেন, ডব্লিউপিএ প্রেসিডেন্ট প্রফেসর আফজাল জাভেদ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেকদূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (ডব্লিউপিএ) এর প্রেসিডেন্ট প্রফেসর ডা. আফজাল জাভেদ।

    মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

    বিশ্ববিখ্যাত এ মনোরোগ বিজ্ঞানী বলেন, পৃথিবীতে মানসিক স্বাস্থ্য সমস্যার যত রোগী আছে- দেখা যায় ৭৫ ভাগ মানসিক রোগ ২৫ বছর বয়সের আগে শুরু হয়। পৃথিবী জুড়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা ও সচেতনতা এখন অনেকটা এগিয়েছে। বাংলাদেশেও মানসিক স্বাস্থ্যসেবা এগিয়েছে। পলিসির দিক থেকে এবং সচেতনতার দিক বাংলাদেশ অনেকদূর এগিয়েছে বলে আমি মনে করি।

    • প্রফেসর জাভেদ বলেন, ধর্মীয় রীতিনীতি ও পারিবারিক সদাচারণ এ মানসিক স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারে। একই সঙ্গে পরিবার ও সিভিল সোসাইটিকে এগিয়ে আসতে হবে। তাছাড়া শিক্ষানীতিতে মানসিক স্বাস্থ্য যুক্ত করতে হবে।

    বাংলাদেশে অনুষ্ঠিতব্য ১১তম আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন এবং ১৩তম সার্ক সাইকিয়াট্রি সম্মেলন উপলক্ষে আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) হেটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি হলে এ কনফারেন্সের আয়োজন করে।

    সংশ্লিষ্ট খবর…
    চট্টগ্রামে অনুষ্ঠিতব্য কনফারেন্সের বিস্তারিত সূচি

    ব্রিফ করছেন, বিএপি প্রেসিডেন্ট প্রফেসর ওয়াজিউল আলম চৌধুরী

    প্রেস কনফারেন্সে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকরা। এছাড়াও মানসিক স্বাস্থ্য বিষয়ক নানা তথ্য উপস্থাপন করেন এবং উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞগণ।

    প্রফেসর আফজাল জাভেদ ছাড়াও প্রেস কনফারেন্সে বিএপি’র প্রেসিডেন্ট প্রফেসর ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) এর সাবেক পরিচালক প্রফেসর ডা. গোলাম রব্বানী, প্রফেসর ডা. মোহিত কামাল, বি.জেনারেল (অব) প্রফেসর ডা. আজিজুল ইসলাম, বিএপি’র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান খান রতন ও ডা. ফাতেমা মারিয়া খান প্রমুখ।

    এসময় প্রফেসর ডা. গোলাম রব্বানী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আশা করি আপনারা আমাদের পথযাত্রার সাথী হয়ে সাধারণ জনগণকে জানিয়ে দিবেন যে, আমরা তাদের জন্য কাজ করছি। মানসিক স্বাস্থ্যসেবা যেন মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেই চেষ্টায় আপনারা আমাদের সহযাত্রী হবেন।

    বি.জে. (অব) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম বলেন, আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানি না। আমাদের দেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনেক কম, অধিকাংশ মানুষ জানেই না। যেই দেশের অধিকাংশ মানুষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে খুব একটা জানে না সেই দেশের জন্য আন্তর্জাতিক কনফারেন্সে ৬৮০ জন সাইকিয়াট্রিস্টস, গবেষকগণ যে কথাগুলো বলবেন, আমরা যদি সেগুলো সারাদেশে ছড়াতে পারি, আশা করি মানসিক স্বাস্থ্যসেবা ও মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

    এসময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে কথাসাহিত্যিক ও মনোবিজ্ঞানী অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, পাগল বলে বিজ্ঞানে কোনো শব্দ নেই। ব্রেনে কিছু জৈব রসায়নিক পদার্থ আছে। সেগুলো বেড়ে গেলে কিংবা কমে গেলে মানসিক সমস্যা তৈরী হয়। শারীরিক সমস্যা হলে যেমন চিকিৎসা করা হয় তেমনি মানসিক সমস্যাগুলো থেকেও চিকিৎসার মাধ্যমে সুরক্ষা পাওয়া যায়।

    ব্রিফ করছেন অধ্যাপক ডা. মোহিত কামাল

    আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের রাত দিয়েছেন ঘুমের জন্য। কিন্তু কিশোর কিশোরীরা ঘুমায় না। মোবাইল/ইন্টারনেট ব্রাউজিং করে। দিনের বেলায় ঝিমায়। পরীক্ষায় ভালো করতে পারে না। অন্যদিকে বাবা-মার চাওয়া কেবল পরীক্ষায় ভালো করতে হবে। বাবা মা’কে সন্তানের মানসিক অবস্থার দিকেও মনোযোগ দিতে হবে। রাতে ঘুমায় কিনা সেটাও দেখতে হবে। এধরণের রোগী এখন আমরা বেশি দেখছি। কিশোর-কিশোরীদের মধ্যে প্রচুর মানসিক সমস্যা তৈরী হচ্ছে। তাদেরকে সময় দিতে হবে। তাদের কথা শুনতে হবে।

    এক প্রশ্নের জবাবে ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দিনে সর্বোচ্চ ৭০-৮০ জন মানুষ সেবা নিয়েছে। বর্তমানে ৪০০ লোককে আমরা সেবা দিচ্ছি। এনআইএমএইচে ৭জন অধ্যাপকের পদ রয়েছে কিন্তু বর্তমানে মাত্র একজন অধ্যাপক কাজ করছেন। অর্থাৎ আমাদের জনবল বাড়েনি কিন্তু সেবা বেড়েছে বহুগুণ।

    উপস্থিত সাংবাদিক ও অতিথিবৃন্দ

    উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে বিএপি’ ভাইস প্রেসিডেন্ট ও মনের খবর সম্পাদক অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব বলেন, মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে আপনারা যেকোনো সময় যেকোনো প্রশ্ন করতে পারেন আমরা আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবো।

    উল্লেখ্য, আগামী ২৯-৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলন। এতে দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন। এই কনফারেন্সে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হবে বলে নিশ্চিত করেছেন বিএপির সাধারণ সম্পাদক ডা. মো. তারিকুল আলম।

    /এসএস/মনেরখবর/

    bap Prof. Afzal Javed
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক শক্তি অর্জন করতে পারলেই মাদক ছাড়া সম্ভব : উপাচার্য শহীদুল্লাহ
    Next Article তরুণদের ট্রমা প্রতিরোধে নতুন গাইডলাইন ‘এনসিসিএইচসি’ এর
    শাহনূর শাহীন
    • Facebook

    Related Posts

    সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    September 22, 2026

    ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

    September 22, 2026

    দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.