Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি বাইপোলার ডিসঅর্ডারের একজন রোগী
    দিনের চিঠি

    আমি বাইপোলার ডিসঅর্ডারের একজন রোগী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMay 28, 2023Updated:May 28, 2023No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

    চিঠি :

    আমার সমস্যা হচ্ছে, আমি বাইপোলার ডিসঅর্ডারের একজন রোগী। ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে এ রোগে ভুগছি। প্রথমদিকে যখন ম্যানিয়া চলছিলো তখন বুঝতে পারিনি। কিংবা কেয়ারও করিনি আমার এ রোগ আছে। তারপর ধীরে ধীরে ডাক্তারের প্রেসক্রিপশন পড়ে বুঝলাম আমি বাইপোলারে আক্রান্ত। এখন আমার ম্যানিয়া পিরিয়ড নেই, এর জন্য দেখা যাচ্ছে, মুড স্টিবিলাইজার হিসেবে 1/ valex 500mg আর 2/ lithosun 400mg শুধু এই ২ টা ঔষধ ব্যবহার করছি।

    যেটা কষ্টের কথা সেটা হচ্ছে আমার পরিবারে কারো বংশত টাকের ইতিহাস নেই, আমিও চুলে উল্টাপাল্টা কিছু ব্যবহার করিনি। কিন্তু এই ঔষধগুলো খাওয়ার পর সাইড ইফেক্ট হিসেবে আমার মাথা সামনের দিক প্রায় টাক হয়ে গিয়েছে। এবং, এর তীব্রতা দিনকে দিন বেড়ে চলছে। এমন একটা সমস্যা পড়েছি যে, ঔষধ বন্ধ করতেও পারবো না। দীর্ঘদিন ঔষধ খেতে হবে। স্যারের কাছে এটাই প্রশ্ন স্যার এই ২ টা ঔষধের বিকল্প কিছু কি আছে? যাতে আমার চুলে ইফেক্ট হবে না। কেউ টাক বলবে না। নাকি আমি কোন চর্ম রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে এর সাথে 1/ minoxidil এবং 2/ finastoride খাবো? আসলে স্যার, টাক থাকটা কষ্টের। সব বন্ধুরা যখন টাক বলে, বয়স্ক কাকু বলে খুবই মনখারাপ হয়। আপনার উত্তরের অপেক্ষায় অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব স্যার।

    – নাম প্রকাশে অনিচ্ছুক।

    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এবং একটি বিষয় খুবই ভালো যে, আপনি পুরো রোগটি সম্পর্কে ভালোভাবে জেনেছেন এবং পড়েছেন। এটা খুবই দরকারী একটা জিনিস, আমাদের অধিকাংশ রোগী এবং রোগীর আত্মীয় স্বজন রোগ সম্পর্কে জানতে চায় না, বুঝতে চায় না। আপনাকে আবারো ধন্যবাদ এ ব্যাপারে জানার জন্য।

    দ্বিতীয় কথা যেটা বলেছেন যে,  আপনি Valex এবং lithosun দুইটাই খান; এব্যাপারে আপনার সংশ্লিষ্ট ডাক্তারের সাথে আলাপ করতে পারেন। অনেক সময় Valex এর জন্য চুল পড়ে কিন্তু lithosun জন্য চুল পড়ার মতো কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। সেক্ষেত্রে, আপনি যদি মনে করেন যে আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনার ওষুধগুলোর মাত্রা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বা আপনি Valex টা বন্ধ করতে পারেন। অন্যদিকে, চিকিৎসাটি মেইনটেইন করতে যে পদক্ষেপ নিতে হয় সে প্রক্রিয়াগুলো আপনি শিখে নিতে পারেন। তারপরও, এই মুহুর্তে আপনার মনের অবস্থা কেমন সেটার উপর এটি নির্ভর করবে। কাজেই, আমার মতে আপনার কনসালটেন্টের কাছ থেকে আপনি ভালো জবাবটা পেতে পারেন।

    আরেকটা বিষয়, চুল পড়া যদি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হয়ে থাকে তাহলে কেবল সামনে থেকে হবে না। মানে ওষুধের জন্য চুল পড়লে মাথার সবদিক থেকেই পড়বে। আপনার সামনে থেকে চুল পড়াতে বুঝাই যায় যে, স্বাভাবিকভাবে মানুষের যেমন টাক পড়ে সেই উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজেই, ওষুধের জন্য যদি চুল পড়ে তাহলে মাথার সবখান থেকেই সমানভাবে চুল পড়েবে। আমার মনেহয় এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখতে পারেন।

    ভালো থাকুন, সুস্থ থাকুন মনেপ্রাণে। ধন্যবাদ।

    • পরামর্শ দিয়েছেন
      অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর।
      অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
      সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
      কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
      সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট– বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।

    এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে। মানসিক স্বাস্থ্যের যে কোনো প্রশ্ন/পরামর্শ পেতে চিঠি পাঠাতে পারেন পেজের ইনবক্সে অথবা মেইল করুন monerkhaboronline@gmail.com -ঠিকানায়।

    [প্রতিদিনের চিঠি পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্নাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি কথা বলে চিকিৎসা নিতে হবে। এখন অনলাইনে মনোরোগ চিকিৎসা প্রদান করছে মনের খবর। অনলাইনে মনোরোগ চিকিৎসা পেতে ভিজিট করুন www.mk4c.com]

    • মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নম্বরে। অথবা, মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা এই 01844618497 হোয়াটসঅ্যাপ নম্বরে।

    বাইপোলার ডিজঅর্ডার বাইপোলার মুড ডিজঅর্ডার মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসিওমেক মনোরোগ বিদ্যা বিভাগে ‘অপিনিয়ন এক্সচেঞ্জ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
    Next Article থাইরয়েড হরমোনের রোগ চেনা জটিল কিছু নয়, হরমোন বিশেষজ্ঞের পরামর্শে এর সুচিকিৎসা হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    October 28, 2026

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.