Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর যেসব ছবি সামাজিক মাধ্যমে দেবেন না
    শিশু কিশোর

    শিশুর যেসব ছবি সামাজিক মাধ্যমে দেবেন না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 30, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশুর যেসব ছবি সামাজিক মাধ্যমে দেবেন না
    শিশুর যেসব ছবি সামাজিক মাধ্যমে দেবেন না
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করতে সবাই পছন্দ করেন। এমনকি কিছু লেখার চেয়ে অনেকে বরং ছবিই দেন বেশি। শুধু নিজেরই না, বন্ধু-বান্ধব, পরিবারের ছবিও থাকে এতে। সেখানে থাকে শিশুদেরও ছবি। শিশুদের কোনো কোনো ছবি আপনি দেবেন না, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। এসব ছবি আপনার সন্তানকে পরবর্তীতে বিপদে ফেলতে পারে।
    অনেকেই ইন্টারনেট ব্যবহার সময় কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে শিশুর ছবি দিয়ে থাকেন। এটি পরিহার করা উচিত। শিশুর এমন ছবি দেখে অন্যরাও প্রভাবিত হতে পারে। শিশুর সামনে ইন্টারনেট ব্যবহারও তাদের এর প্রতি আকৃষ্ট করে তোলে। তখন অনেকে শিশুর হাতে তুলে দেন স্মার্টফোন বা ল্যাপটপ। এটি শিশুর মানসিক বিকাশে বড়ধরনের বাধা।
    শিশুদের গোসল করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিতে দেখা যায় অনেক বাবা-মাকে। এতে শিশুর গায়ে কোনো ধরনের জামা থাকে না এমন ছবিও থাকে। অনলাইনে প্রকাশ হওয়ার পর এ ছবি ছড়িয়ে যেতে পারে অনেক জায়গায়। সেই সঙ্গে থেকে যাবে দীর্ঘদিন। এতে শিশুর জীবনের গোপনীয়তা লঙ্ঘন হয়। এমনকি বিকৃতমনস্ক ব্যক্তিরা এসব ছবির অপব্যবহারও করতে পারে চাইলে।
    অনেকেই সন্তানের অসুস্থতার ছবি দিয়ে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি মনোরোগ বিশেষজ্ঞরা বলেছেন, বাবা-মায়েরা এটা করে থাকেন মূলত নিজেদের আত্মপ্রচারণার জন্যই। অনেকেই সন্তানের এসব ছবি দিয়ে মানুষের কাছ থেকে সহানুভূতি পান। কিন্তু অনেক সময় দেখা যায়, অসুস্থ সন্তানের প্রতি খেয়াল না রেখে মানুষের সেই সহানুভূতিই তাকে বেশি আকৃষ্ট করে। এমনকি পরবর্তীতে সন্তান সুস্থ হয়ে উঠলেও সবার সহানুভূতি তিনি পেয়ে থাকেন। যা তাকে আরও বেশি আসক্ত করে তোলে মোবাইল স্ক্রিনের প্রতি।
    শিশুর বেড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ হচ্ছে বড়দের সম্মান ও শ্রদ্ধাবোধ। বিশেষ করে বাবা-মায়েদের দেখেই তারা বড় হয়ে উঠে। নিজের সন্তানের এমন কোনো গোপন বা লজ্জাজনক কিছু বা ছবি শেয়ার করা উচিত না সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বিভিন্ন উদ্ভট নামসহ শিশুর ছবি দেন। এসব পরবর্তীতে শিশুদের জন্য সুখকর নাও হতে পারে।
    বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন বা গেছেন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া থেকে পরিহার করুন। কেউ আপনার শিশুকে নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। সেটি এমনকি স্কুলে কোনো পুরস্কার নেওয়ার ছবিও হতে পারে। শিশুর গতিবিধি তখন অপহরণকারীদের জন্য সহজ হয়ে যায়।
    প্রাপ্তবয়স্করা যদি ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশ করতে না চান তবে বাচ্চাদের ক্ষেত্রে তা কেন হবে? স্বাভাবিকভাবেই বড়রা টয়লেট ব্যবহারের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম দেন না, একইভাবে সন্তানের টয়লেট ব্যবহার শেখার সাফল্যের ছবিও শেয়ার করা উচিত হবে না। এটি একসময় সন্তানের জন্য বিব্রতকর হতে পারে।
    শিশুদের বন্ধু বা অন্যান্য ভাই-বোনদের সঙ্গে ছবি দেওয়ার সময়ও খেয়াল রাখতে হবে প্রাপ্তবয়স্কদের। কারণ আপনার বাচ্চার ছবি দেওয়া ঠিক থাকলেও ছবিটি অন্য শিশুদের জন্য নিরাপদও না থাকতে পারে। এ ক্ষেত্রে ছবি শেয়ার দেওয়ার আগে তাদের বাবা-মাকেও জিজ্ঞাসা করে নেওয়া উচিত। কারণ তাদেরও কোনো বিষয় নিয়ে গোপনীয়তা রক্ষা করার বিষয় থাকতে পারে।
    বাচ্চাদের নিয়ে কেউ দুষ্টামি করছে এমন ছবি পরিহার করা উচিত। কারণ মজা করতে গিয়ে শিশুর দুর্বলতাও প্রকাশ হয়ে পড়ে। এটি তাদের জন্য রীতিমতো অপমানস্বরূপ।
    বিয়ার বা সিগারেট কিংবা কনডমের ছবি সহকারে আপনার শিশুকে কোনোভাবেই উপস্থাপন করা উচিত না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি আপনার শিশুর জীবনকে অনিরাপদ করে তুলতে পারে।

    শিশুর ছবি সামাজিক মাধ্যম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স’ শিশুদের হাতে নিরাপদ ইন্টারনেট তুলে দেবে
    Next Article বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের মার্চ মাসের বৈকালিক সেবা সময়সূচি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.