Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুদের আত্মমর্যাদাবোধ তৈরিতে পিতা-মাতার ভূমিকা
    শিশু কিশোর

    শিশুদের আত্মমর্যাদাবোধ তৈরিতে পিতা-মাতার ভূমিকা

    সেলিনা ফাতেমা বিনতে শহিদBy সেলিনা ফাতেমা বিনতে শহিদDecember 24, 2014Updated:June 21, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সহজ কথায় ‘আত্মমর্যাদাবোধ’ বলতে নিজের সম্পর্কে ভালো বোধ করা, নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারাকে বোঝায়। ব্যক্তির জীবনে নিজেকে নিজে ভালো জানা ও ব্যক্তি যা তাই হিসাবে নিজেকে গ্রহণ করতে পারার মূল্য অনেক বেশি। এর অভাবে ব্যক্তি হীনমন্যতায় ভুগতে পারে; ব্যক্তির ভেতর যেকোনো বিষয়ে আত্মবিশ্বাসের অভাব হতে পারে; অনেক ছোটো বিষয় তার কাছে অনেক কঠিন বলে মনে হতে পারে।

    আত্মমর্যাদা বোধের অভাবে ব্যক্তির মধ্যে সবকিছু নিয়ে নেতিবাচকভাবে দেখা, রাগ নিয়ন্ত্রন করতে না পারা, লজ্জা, ভয়, নিজেকে অন্যের কাছে অহেতুক বড় করে দেখানোর প্রবণতা সৃষ্টি হয়, যা তার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করে। ফলে ব্যক্তি নিজে এবং তার কাছের লোকজন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই আত্মমর্যাদাবোধ গড়ে উঠে শিশু বয়স থেকেই।

    আমরা জানি পরিবার সকল শিক্ষার মূলভিত্তি। তাই শিশুর আত্মমর্যাদা তৈরিতে পরিবারের বিশেষ করে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য।

    নিম্নে শিশুর আত্মমর্যাদা তৈরিতে পিতামাতা যা করতে পারেন সে বিষয়ে সংক্ষিপ্তে কিছু কথা তুলে ধরা হলো-

    – শিশুকে তার ভালো কাজ, ভালো গুণ, ভালো ব্যবহারের জন্য প্রশংসা করুন।কখন কখনো বিনা শর্তে শিশুকে ভালবাসা প্রদর্শন করুন। আপনার জীবনে তার গুরুত্ব সম্পর্কে তাকে ভালো অনুভব করতে দিন। সে অনেক ভালো , তাকে আপনি পছন্দ করেন, এমনটি নিজে বলুন বা তার সামনে অন্য কাউকে বলুন। এতে তার মনে নিজের গুণের ব্যপারে আত্মবিশ্বাস তৈরি হবে, নিজেকে মূল্যায়ন করতে শিখবে। তবে অযথা ভুল আচরণে বাড়াবাড়ি রকমের আদর প্রদরশন করবেন না।

    – শিশুর মধ্যে কোনো দুর্বলতা থাকলে তা সহজভাবে গ্রহণ করে নিন এবং শিশুকে বলুন সবার মধ্যে সব গুণ থাকে না, কেউ গানে ভালো তো কেউ খেলায় ভালো। সবাই সব কিছু পারবে এটা সব সময় হয় না। তার পরিবর্তে সে যা ভালভাবে পারে তা ইতিবাচকভাবে তুলে ধরুন। এতে তার মধ্যে কোনো বিষয় না পারার প্রতি কোন হীনমন্যতা তৈরি হবে না এবং না পারা খুব খারাপ কিছু বলে সে নিজেকে অবমূল্যায়ন করবে না।

    – শিশুকে ছোট বেলা থেকে বিশেষ করে ৪ বছর বয়স থেকে ছোটো ছোটো দায়িত্ব দিন। যেমন-খেলনা গুছিয়ে রাখা, নিজের কাপড়-চোপড় গুছিয়ে রাখা। এবং আস্তে আস্তে তার বয়স উপযোগী পরিবারের কিছু দায়িত্ব পালন করতে দিন। যেমন- দোকান থেকে কিছু এনে দেয়া, মেহমান আসলে আপ্যায়ন করতে মায়ের কাজে সাহায্য করা, দাদুর ওষুধের কথা মনে করিয়ে দেয়া ইত্যাদি। এভাবে বয়সের সাথে সাথে তাকে কিছু সামাজিক দায়িত্ব ও দিন। যেমন-প্রতিবেশিদের সাথে দেখা হলে সালাম দেয়া, রাস্তায় কলার খোসা পড়ে থাকতে দেখলে তা ডাস্টবিনে তুলে ফেলার মতো দায়িত্ব সম্পর্কে তাকে বুঝিয়ে বলুন।

    শিশুর সামনে পিতামাতাও এইসব দায়িত্ব পালন করবেন। ব্যক্তির সাধ্য অনুযায়ী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলে ব্যক্তির মধ্যে নিজের প্রতি মর্যাদাবোধ তৈরি হয়।

    – শিশুকে নিজের সম্পর্কে, অন্যদের সম্পর্কে এবং বিভিন্ন বিষয় সম্পর্কে ইতিবাচক চিন্তা করতে উৎসাহিত করবেন। শিশুর সামনে নেতিবাচকভাবে সবসময় ঘটনাকে ব্যাখ্যা করার প্রবণতা ত্যাগ করা প্রয়োজন। শিশুরা সাধারণত বড়দের কাছ থেকে দেখে বেশি শেখে। তাই ঘটনাকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করলে পরবর্তীতে একই ঘটনার পুনরাবৃত্তিতে অধিকাংশ সময়ই শিশুদের ও ঘটনাকে নেতিবাচকভাবে দেখার প্রবণতা তৈরি হয়। ধরা যাক, আপনার শিশুর সাথে অন্য একটি শিশু স্কুলে খুব খারাপ আচরণ করেছে। আপনি যদি বলেন, শিশুটি বেয়াদব। তার বাবা-মা তাকে কিছুই শিখায়নি। তাহলে শিশুটি অন্য বাচ্চাদের চেয়ে নিজেরকে বড় কিছু মনে করতে পারে এবং অন্যকে হেয় করার প্রবনতা তৈরি হতে পারে। তার পরিবর্তে বলতে পারেন, শিশুটি হয়ত বুঝতে পারেনি। সাথে সাথে নিজের শিশুটিকেও সমবেদনা জানাতে হবে। তাতে শিশুটির নিজের প্রতি সঠিক ধারণার পাশাপাশি অন্যকে সে সহজেই নেতিবাচকভাবে মূল্যায়ন করবে না। এভাবেই কিছুটা সচেতন হলেই আমরা পিতা-মাতারাই পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনেরখবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোন দায় নেবে না কর্তৃপক্ষ।

    আত্মমর্যাদাবোধ পিতামাতার ভূমিকা অনস্বীকার্য শিশুদের আত্মমর্যাদাবোধ তৈরিতে পরিবার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleখেলাধুলা মনের খোরাক
    Next Article মন ও শিক্ষা
    সেলিনা ফাতেমা বিনতে শহিদ

    সহকারী অধ্যাপক(ক্লিনিক্যাল সাইকোলজি) মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.