দেশের অন্যতম বহুল পঠিত মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগাজিন মনের খবর এর ২০২৫ সালের জুলাই সংখ্যা প্রকাশিত হয়েছে। অন্যান্য সংখ্যার মত এবারের সংখ্যাটিও একটি বিশেষ বিষয়ের উপর প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। আর এবারের সংখ্যায় প্রাধান্য পাওয়া বিষয়টি হল- লক্ষ্য নির্ধারন । এবারের ম্যাগাজিনে লক্ষ্য নির্ধারন বিষয়ক লেখার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সচেতনতা ও মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লিখেছেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞগণ।
যা রয়েছে “মনের খবর” জুলাই সংখ্যায়–
“লক্ষ্য নির্ধারণ কী, কেন, কীভাবে?”– শিরোনামে প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য্য।
”অন্যের চোখে সফলতা নয়, নিজের চোখে সার্থকতা হোক লক্ষ্য ” শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল মতিন।
”লক্ষ্য নির্ধারণ শেখায় দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণ” শিরোনামে আরো একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহরা।

”সাফল্যের আগে দরকার সঠিক লক্ষ্যচিন্তা” শিরোনামে অন্য একটি প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের আই.এম.ও ডা. ফাতেমা জ্জামান সুরভী।
বিশেষ সাক্ষাৎকার বিভাগে রয়েছে ফারজানা ওয়াহিদ সায়ান – এর সাক্ষাৎকার।
”বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের শিক্ষা জীবনের লক্ষ্য” শিরোনামে বিশেষ ফিচারে লিখেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফেজ বি রেসিডেন্ট (সাইকিয়াট্রি) ডা. মো. মাহমুদুর রহমান।
”নির্দিষ্ট লক্ষ্য এগিয়ে যাওয়ার সাধারন কৌশল কেমন হতে পারে?” এই শিরোনামে বিশেষ আয়োজনে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. জেসমিন আখতার।
“রুটিনে বাঁধা জীবন: সফলতার চাবিকাঠি ”-শিরোনামে মানসিক রোগ চিকিৎসা বিভাগে লিখেছেন ডা. পলাশ রায়।
“শিশুর লক্ষ্য নির্ধারনের শিক্ষা শুরু হয় তাঁর পরিবার থেকে” শিরোনামে শিশুমন ও অভিভাবকত্ব বিভাগে লিখেছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. বিজয় কুমার দত্ত।
”মাদক জীবনকে যেকোনো সময় লক্ষ্যহীন নাবিকে পরিনত করতে পারে” শিরোনামে মাদকাসক্তি বিভাগে লিখেছেন ডা. আসাদুল বারী চৌধুরী অমি।

”সম্পর্ক, নীতির বিষয়টি কতটুকু জরুরি পরিবার কি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগায়? ” শিরোনামে যৌন স্বাস্থ্য ও সম্পর্ক বিভাগে লিখেছেন ডা. মৃত্যুঞ্জয় কুমার সরদার।
”প্রবীন বয়সে জীবনকে মূল্যায়ন? লক্ষ্যের পক্ষে কতটুকু?” শিরোনামে প্রবীন ও মন বিভাগে লিখেছেন ডা. রুবাইয়াৎ ফেরদৌস।
”ক্রীড়াবিদদের জন্য লক্ষ্য নির্ধারনের বিকল্প নেই” শিরোনামে ক্রীড়া ও মন বিভাগে লিখেছেন ডা. দেবদুলাল রায়।
”পেশাগত উন্নয়নে লক্ষে নির্ধারন করা জরুরি” শিরোনামে পেশা ও মন বিভাগে লিখেছেন ডা. অনন্যা কর।
মনস্তত্ত্ব বিভাগে ”নোবেল বিজয়ী আব্দুস সালাম: একজন নিবেদিত প্রানের মনস্তত্ব’’ নিয়ে লিখেছেন ডা. মনিশংকর বালা।
“লক্ষ্য নির্ধারন: চিকিৎসার ধারাবাহিকতা রক্ষার অনন্য উপায়”– শিরোনামে গবেষণা বিভাগে লিখেছেন ডা. ফয়সাল রাহাত।
”অন্যের অধিকার সম্বন্ধে আমরা কি সচেতন/ কি বুঝি? ” বিষয়ে মনোসামাজিক বিশ্লেষণ বিভাগে কথা বলেছেন সমাজের বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ।
এছাড়াও মনের খবর জুলাই সংখ্যায় পাঠকরা টিপস বিভাগে পাবেন “লক্ষ্য নির্ধারন করার কৌশল ” শিরোনামে মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী) ‘র লেখা।।
দেশের খবর এর পাশাপাশি প্রতিসংখ্যার মত এই সংখ্যায়ও বিভিন্ন জটিল বিষয়ে পাঠকের প্রশ্নের উত্তর দিয়েছেন দেশের খ্যাতনামা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
মনের খবর ম্যগাজিন PDF ভার্সন ক্রয়ের জন্য ভিজিট করুন: Moner Khabor magazine PDF
- আরও দেখুন-

