Close Menu
    What's Hot

    জীবন সঙ্গীর মৃত্যু

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    গেমিং ও টিভি সিরিয়ালের আসক্তির লক্ষণ।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 5, 2026

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      Recent

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 5, 2026

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      Recent

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা কি মানসিক রোগের লক্ষণ?

      চার বছর ধরে ঘুমাতে পারি না, দুঃস্বপ্নে চিৎকার করি—সমাধান কী?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ সামলে চাই আত্মবিশ্বাসী নেতৃত্ব
    জীবনাচরণ

    মানসিক চাপ সামলে চাই আত্মবিশ্বাসী নেতৃত্ব

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 20, 2021No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বাংলাদেশ পাকিস্তান প্রথম টি টুয়েন্টি, ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    গতকাল শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ছিল সিরিজের প্রথম টি-টুয়েন্টি। হোম অব ক্রিকেট খ্যাত, মিরপুরের মাটিতে বাংলার বাঘের ভয়াল থাবা দেখতে লম্বা লাইন পেড়িয়ে গ্যালারীতে গিয়েছিলেন দর্শকরা। ছুটির দিন থাকায় বাসায় কিংবা চায়ের দোকানে রঙ্গিন বাক্সের সামনে ছিলো খেলা দেখার আসর।

    প্রথম ম্যাচে আসেনি সেই কাঙ্ক্ষিত জয়। ঘরের মাঠের সুবিধা নিতে চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু কোথাও যেনো পা পিছলে পড়েছে বাংলার টাইগাররা। ব্যাটিং-বোলিং ছাপিয়ে প্রশ্ন উঠছে মাহমুদুল্লাহর অধিনায়কত্ব নিয়ে।

    পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টি-টুয়েন্টি ম্যাচে স্পেশালিষ্ট বোলার হিসেবে নেওয়া হয়েছিল আমিনুল ইসলাম বিপ্লবকে। দলে ফেরার ম্যাচে তার সাথে ঘটে গেছে নির্মম এক রসিকতা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ১৯ ওভারে বল হাতে পাননি বিপ্লব। শেষ ওভারে যখন প্রয়োজন মাত্র ২ রান। তখন বল হাতে এগিয়ে আসলেন আমিনুল ইসলাম বিপ্লব। অথচ জাতীয় দলে ও আশেপাশে থাকা একমাত্র লেগ স্পিনার বিপ্লব। স্পেশালিষ্ট এই বোলারকে কেন আগে আনা যায়নি বোলিংয়ে! কারণ ব্যাটার দুইজনই ছিলেন বাঁহাতি!

    রীতিমতো হাস্যকর ব্যাখ্যা। এটা ঠিক যে, বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে লেগ স্পিনার কিংবা বাঁহাতি অফ স্পিনাররা স্বচ্ছন্দ বোধ করেন না। তাই বলে তাদের বোলিং দেওয়াই যাবে না, এমন কোনো কথা নেই।

    চলুন একটু ইতিহাসের পাতায় নজর দেই। ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি লেগ স্পিনার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। টেস্টে ৭০৮ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট। মোট আন্তর্জাতিক উইকেট সংখ্যা ১০০১টি। এর মাঝে ২৪০টি আন্তর্জাতিক উইকেট বাঁহাতি ব্যাটারদের! অবাক হবেন না! ২৪০ বার বাঁহাতি ব্যাটারের উইকেট ভেঙ্গেছেন এই লেগ স্পিনার।

    ভাবুন তো, শেন ওয়ার্ন যদি মাহমুদুল্লাহর নেতৃত্বে খেলতেন তবে কী কিংবদন্তী হতে পারতেন? এই প্রশ্ন করার একমাত্র কারণ, অধিনায়কের একটি সিদ্ধান্ত। যেখানে ক্রিজে দুই বাঁহাতি ব্যাটার ফখর জামান ও খুশদিল শাহ থাকায় বল হাতে পাননি স্পেশালিষ্ট হিসেবে দলে ডাক পাওয়া লেগ স্পিনার বিপ্লব। তাহলে কীভাবে শেন ওয়ার্ন পেতেন ২৪০ উইকেট!

    অথচ লেগ স্পিনাররা যথারীতি উইকেট শিকারী বোলার। পাওয়ারপ্লেতে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান যখন প্রবল চাপে, তখন বিপ্লবকে আনায় যেতো বোলিংয়ে। এবারই প্রথম নয়, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও বাঁহাতি ব্যাটারের অজুহাতে সাকিবকে বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ।

    ক্রিকেটে ব্যাটিং বা বোলিংয়ের ক্ষেত্রে ডানহাতি-বামহাতি কম্বিনেশনের একটা ব্যাপার থাকে। তাই বলে সেটাই চিরন্তন সত্য নয়। তেমনটা হলে তামিম-ইমরুল বাংলাদেশের সেরা ওপেনিং জুটি হতো না। শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়ের জুটিও ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকত না। অনিল কুম্বলে কিংবা আব্দুল কাদিররা ক্রিকেট ইতিহাসে কিংবদন্তির আসন নিতে পারতেন না। বাবর-রিজওয়ান কিংবা রোহিত-লোকেশরা দলে একসঙ্গে সুযোগই পেতেন না! ওপেন করা তো দূরের কথা!

    শেষ হওয়া বিশ্বকাপে নখরবিহীন বাঘের থাবা খুঁজে দেখেছিলো দর্শক। গতকালের ম্যাচেও বাঘেদের দলনেতার সু-কৌশলের অভাবেই হয়ত নিজেদের মাটিতে লজ্জার হার পেয়েছে বাংলাদেশ। মানসিকভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। মাহমুদুল্লাহর নেতৃত্বেই সিরিজ জয়ের স্বপ্ন দেখবে বাংলা কোটি কোটি ক্রিকেটপ্রেমী।

    উপায় একটাই বেরিয়ে আসতে হবে মুখস্তবিদ্যা থেকে, মানসিক চাপ সামলে আত্মবিশ্বাসী নেতৃত্বে এগিয়ে যেতে হবে। মাহমুদুল্লাহ পারবেন- কোটি ভক্তের বিশ্বাস যে তার কাঁধেই।

    লিখেছেন শরীফুল সাগর।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

     

    বাংলাদেশ ক্রিকেট দল বিসিবি মানসিক চাপ মানসিক স্বাস্থ্য মাহমুদুল্লাহ রিয়াদ হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিছুই মনে রাখতে পারি না
    Next Article বিনোদন যখন শিক্ষার মাধ্যম
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 5, 2026

    জীবন সঙ্গীর মৃত্যু

    স্বামী বা স্ত্রীর মৃত্যু একটি হৃদয় বিদারক ঘটনা। মানুষের যতগুলো স্ট্রেস আছে তাঁর মধ্য সবথেকে…

    আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    মানসিক স্বাস্থ্যে সচেতনতা এবং সেবায় সমানভাবে গুরুত্ব দিতে হবে।

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.