Close Menu
    What's Hot

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    আসক্তি শুধু অভ্যাস নয়, মস্তিষ্কেরও পরিবর্তন।

    Facebook X (Twitter) Instagram
    Monday, November 9
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 9, 2026

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      Recent

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

      মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও গবেষণায় বরাদ্দ বাড়ানোর আহ্বানঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার November 4, 2026

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      Recent

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 9, 2026

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      Recent

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

      আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার November 8, 2026

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      Recent

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কিছুই মনে রাখতে পারি না
    প্রশ্ন-উত্তর

    কিছুই মনে রাখতে পারি না

    মারুফ খলিফাBy মারুফ খলিফাNovember 20, 2021No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সমস্যা : আমার নাম ছাইম আহাম্মেদ। আমি অনার্স ৩য় বর্ষের ছাত্র। আমার সমস্যাটি হচ্ছে, আমি কিছুই মনে রাখতে পারি না। ধরুন, এখন ১০ মিনিট পড়লাম কিন্তু একটু পরেই তা আর খেয়াল থাকে না। কোনো কিছু করলে মনে থাকে না। কোনো এক জায়গায় কিছু রাখলে, কোথায় রাখছি তা খেয়াল থাকে না। হ্যাঁ, আমি প্রচুর টেনশনে ভুগি। কারণ, আমার উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, ওজন ৪৯ কেজি ও বয়স ২৩ বছর। কোনো কাজ করি না, আমার শারীরিক গঠনও তেমন নেই। এখন আমি কী করলে এসব থেকে মুক্ত পাব। আমি আপনাদের কাছে পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

    পরামর্শ : প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু লিখেছেন যে, কিছুই মনে রাখতে পারেন না বা খেয়াল থাকে না এবং প্রচুর টেনশনও করেন; তার মানে আপনি অমনোযোগিতায় ভুগছেন। অমনোযোগিতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন একই সঙ্গে কয়েকটি কাজ করা বা কোনো একটি কাজ করার সময় অন্য চিন্তা করা, অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি। আবার বিষণ্নতা কিংবা উদ্বিগ্নতাজনিত রোগের একটি অন্যতম উপসর্গ হচ্ছে অমনোযোগিতা। আপনি প্রশ্নে আপনার শারীরিক গঠনও উল্লেখ করেছেন।

    তবে আপনার শারীরিক গঠন নিয়ে আপনি অসন্তুষ্ট কিনা তা আপনার লেখায় স্পষ্ট না। কাজেই বর্তমানে আপনি কোনো মানসিক চাপের মধ্যে আছেন কিনা, আপনার মধ্যে আর কোনো উপসর্গ আছে কিনা, কতদিন ধরে আপনি অমনোযোগিতায় ভুগছেন কিংবা কোনো বিশেষ ঘটনার পর শুরু হয়েছে কিনা ইত্যাদিসহ আরো বিস্তারিত ইতিহাস জানা প্রয়োজন। পাশাপাশি আপনার মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষারও বিশেষ প্রয়োজন আছে।

    এ অবস্থায় আপনার প্রতি পরামর্শ যে, আপনি অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। উনিই আপনার বিস্তারিত ইতিহাস, বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় ও উপযোগী চিকিৎসা পরামর্শ দেবেন। এ ধরনের রোগ চিকিৎসায় সাধারণত ওষুধ, সাইকোথেরাপি ও রিলাক্সেশন ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আশা করি, প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে আপনি দ্রুত সমস্যা কাটিয়ে উঠে পড়াশোনা সঠিকভাবে চালিয়ে যেতে পারবেন। আপনার জন্য শুভ কামনা রইল।

    পরামর্শ দিয়েছেন

    অধ্যাপক ডা. সুস্মিতা রায়

    বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ, সিলেট।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৩য় বর্ষ, ৭ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে  

    উপসর্গ টেনশন ভুগছেন মনে রাখা মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকেন পালন করা হয় আন্তর্জাতিক পুরুষ দিবস?
    Next Article মানসিক চাপ সামলে চাই আত্মবিশ্বাসী নেতৃত্ব
    মারুফ খলিফা

    Related Posts

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    November 9, 2026

    আমার ঘন ঘন মন পরিবর্তন হয় কেনো?

    November 8, 2026

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় November 9, 2026

    উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

    উইমেন স্কোয়াড এর আয়োজিত অনুষ্ঠানে নারিদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত সমস্যা নিয়ে নির্ভয়ে কথা বলার…

    ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    বুদ্ধি কী? কোন প্রাণীর বুদ্ধি কত?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.