Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ দূর করার উপায়
    মানসিক স্বাস্থ্য

    মানসিক চাপ দূর করার উপায়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 15, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অনেকের জীবনই ব্যস্ততায় ভরা৷ আর দৈনন্দিন জীবনযাত্রার এই জাঁতাকল থেকে মুক্তি পেতে কে না চায়! মাইন্ডফুলনেস প্র্যাকটিস নামের এক পদ্ধতির মাধ্যমে মানসিক চাপ কমিয়ে বেশ কিছু উপকার পাওয়া যায় বলে এর প্রবক্তারা দাবি করেন৷ এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে৷
    দৈনন্দিন জীবনে চাপ কাকে বলে, টোবিয়াস হাড়ে হাড়ে তা জানেন৷ চাকরি ও দুই শিশুসন্তান সামলাতে গিয়ে তিনি নিজেকে নিঃশেষিত মনে করতেন৷ তিনি বলেন, ‘তখন অবশ্যই বুঝতে পেরেছিলাম, যে কিছু একটা পরিবর্তন আনতে হবে৷ আমার পক্ষে আগামী কয়েক বছর এভাবে বেঁচে থাকা সম্ভব নয়৷ পরিবর্তনের জোরালো ইচ্ছা জেগেছিল৷’
    টোবায়াস তখন জীবনযাত্রার গতি কমানোর চেষ্টা শুরু করলেন৷ এ বিষয়ে খোঁজখবর করতে গিয়ে ‘মনোযোগ’ নামের এক পদ্ধতি সম্পর্কে তিনি জানতে পারেন৷ এভাবে নাকি স্ট্রেস বা মানসিক চাপ কমানো সম্ভব৷ এই পদ্ধতিতে স্ট্রেস কাটাতে চিরায়ত ধ্যান, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম ও যোগাসনের সমন্বয় করা হয়৷
    বেশ কয়েক বছর ধরে মার্টিনা ফ্রিৎস এই পদ্ধতি শেখাতে কোর্সের আয়োজন করে আসছেন৷ তিনি বলেন, ‘এ ক্ষেত্রে মনোযোগের অর্থ নির্দিষ্ট এক ধরনের অস্তিত্ব৷ মনেপ্রাণে এই মুহূর্তে এখানেই থাকতে হবে৷ অন্য কোনও বিষয়ে ভাবলে চলবে না৷ আমাদের চিন্তাভাবনা সাধারণত অতীত বা বর্তমানে বিরাজ করে৷ ফলে এই মুহূর্তে এবং এখানে যা ঘটছে, প্রায়ই আমরা তা ভুলে যাই৷’
    আট সপ্তাহের কোর্সে টোবিয়াস নিঃশ্বাসপ্রশ্বাসের ব্যায়াম ও এমন সব কায়দা শিখেছেন, যা দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায়৷  মনোবিজ্ঞানীরাও তাদের চিকিৎসায় এই ‘মাইন্ডফুলনেস প্র্যাকটিস’ প্রয়োগ করেন৷
    ১০ বছর ধরে জার্মানির মাইনৎস শহরের বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে গবেষণা চলছে৷ মনোবিজ্ঞানী সান্ড্রা শ্যোনেফেল্ডার তার গবেষণায় ‘মাইন্ডফুলনেস প্র্যাকটিস’-এর প্রভাব চাক্ষুষ করে তোলার চেষ্টা করেছেন৷ তিনি বলেন, ‘একদিকে বলা যায় মনোযোগের ব্যায়ামের মাধ্যমে স্ট্রেসের মাত্রা সত্যি কমানো সম্ভব৷ কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে যায়৷ তাছাড়া বহুকাল ধরে ‘মাইন্ডফুলনেস’ চর্চা করলে মস্তিষ্কের কাঠামোয়ও একটি পরিবর্তন দেখা যায়৷ ওয়ার্কিং মেমারি, যার সাহায্যে আমরা তথ্য মনে রাখি ও বিশ্লেষণ করি, তার উন্নতি ঘটে৷ এমনকি এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি বা তা বেড়ে যেতে পারে৷’
    বয়স এ ক্ষেত্রে কোনও অন্তরায় নয়৷ সব বয়সের মানুষই স্ট্রেস থেকে মুক্তি চান৷ মাইন্ডফুলনেস বিশেষজ্ঞ হিসেবে মার্টিনা ফ্রিৎস মনে করেন, ‘অনেক মানুষ মনে করেন, যে তারা জীবনে চাপের মুখে রয়েছেন, তাদের চালনা করা হচ্ছে৷ মনে হয়, তাদের আর কোনও নিজস্ব সত্তা নেই, শুধু মানুষ হিসেবে সচল থাকতে হয়৷ তারা নিজেদের সমাজের চাকা হিসেবে দেখেন৷ নিজেদের জীবনের রাশ হাতে নেবার স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেন না৷’
    এই মুহূর্তে ফিরে আসা, নিজের শরীরের প্রতি মনোযোগ ফিরিয়ে আনা, সচেতনভাবে নিঃশ্বাসপ্রশ্বাস নেওয়া জরুরি৷ দৈনন্দিন জীবনে বাসন ধোয়া অথবা দাঁত মাজার সময়েও এমনটা করা সম্ভব৷ ভবিষ্যতের কথা না ভেবে শুধু এখনকার অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দিতে হবে৷ কঠিন পরিস্থিতি প্রতিরোধ করতে অথবা স্ট্রেস কমাতে দৈনন্দিন জীবনের গড্ডলিকা প্রবাহ থেকে বেরিয়ে আসতে হবে৷ মার্টিনা ফ্রিৎস বলেন, ‘আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘনঘন ঘটে, তাকে অটোপাইলট বলা যায়৷ আমরা ঘুম থেকে উঠি, সকালে একই কাজ সারি৷ স্নান করি, জামাকাপড় পরি, তারপর কাজে বের হই৷ আমাদের নিজস্ব ছন্দ রয়েছে৷ অনেকে প্রবল যানজট পার হয়ে গন্তব্যে পৌঁছান৷ তারপর  আবেগের ওঠানামাও রয়েছে৷ কেউ গালিগালাজ করেন৷ অনেক কিছুই বার বার ঘটতে থাকে৷ মানুষ স্বয়ংক্রিয়ভাবে এই চক্রে আটকে পড়ে৷’
    মাইন্ডফুলনেস প্র্যাকটিস, ধ্যান ও যোগাসন দৈনন্দিন জীবনের গতি কমাতে পারে৷ জীবনের জাঁতাকল থেকে কয়েক মুহূর্ত মুক্তি পেতে সাহায্য করতে পারে৷
    টোবিয়াস এর ফলে উপকৃত হয়েছেন৷ সন্তানরা পার্কে খেলার সময় তিনি বেঞ্চে হেলান দিয়ে বসে নিঃশ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করেন৷ সেই মুহূর্তে সেখানেই থাকেন তিনি৷
    সূত্র: ডয়চে ভেলে

    টোবিয়াস মাইন্ডফুলনেস প্র্যাকটিস মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্ণতার সাথে পাওয়া গেছে জিনের সম্পর্ক: চিকিৎসায় খুলবে নতুন দিগন্ত
    Next Article মানসিক বিপর্যয় মোকবিলায় সাপোর্ট গ্রুপের ভূমিকা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.