Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক অসুস্থতা: সন্তানকে অন্ধকার থেকে ফেরান
    ফিচার

    মানসিক অসুস্থতা: সন্তানকে অন্ধকার থেকে ফেরান

    তামিমা তানজিনBy তামিমা তানজিনJune 16, 20151 Comment4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের সমাজে কেউ আছেন যারা সুস্থতা ও অসুস্থতার (মানসিকভাবে) মাঝামাঝি অবস্থানে চলাচল করেন। কথাবার্তা আচার ব্যবহারে আর দশটা মানুষের মতো স্বাভাবিক হলেও বেশ কিছু অস্বাভাবিকতা রয়েছে| যার কারণে তাদের নিয়ে মনে প্রশ্ন জেগে উঠে, এরা কি আসলে ইচ্ছা করেই এই অস্বাভাবিক আচরণগুলো করে নাকি এরা এক ধরনের মানসিক রোগী?
    সুস্থতা ও অসুস্থতার সুক্ষ্ণ একটি সীমা রেখা রয়েছে। অধিকাংশ মানুষই এই সীমা রেখাটির আশেপাশেই থাকেন, যারা সামান্য পা ফসকে সীমার অপর পাশে অর্থাৎ অসুস্থতার দিকে চলাচল করেন আজ তাদের কথা, তাদের গল্প নিয়ে সময় কাটানো যাক।
    আমাদের মেয়েটি কৈশোরে পা দেয়ার পর থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। নিজের মতো থাকতে চাওয়া, চারপাশে দূর্ভেদ্য দেয়াল তুলে দেয়া,  প্রচণ্ড রেগে যাওয়া, শুধু বন্ধুদের সাথে বেশি সময় কাটানো ও সখ্যতা, সারাক্ষণ গান শোনা, টিভি দেখা, মোবাইলে দীর্ঘক্ষণ এমনকি অনেক রাত জেগে কথা বলা, ছেলে বন্ধুদের প্রতি আকৃষ্ট হওয়া, নিজেকে বয়সের তুলনায় অনেক বড় এবং পরিপক্ক মনে করা ইত্যাদি। বিষয়গুলো দিন দিন বেড়েই চলছে। এসব দেখে আমরা নিজেদের সান্তনা দেই, ‘বয়সের দোষ’ ‘কৈশোরকালীন চাহিদা’ ইত্যাদি নাম দিয়ে। কিন্তু এগুলোর পাশাপাশি আরো কিছু বিষয় চোখে পড়ে যেগুলো বাবা-মা হিসেবে বাঁধা না দিয়েও পারা যায় না। যেমন, এই বয়সে কোন ছেলের প্রেমে পড়ে যাওয়া, যার অসংখ্য খারাপ দিক বা দোষ জেনেও সেগুলোর প্রতি ভ্রূক্ষেপ না করা। থাকে কেবল দূরন্ত প্রেম। নিজের আর্থ-সামাজিক পদমর্যাদা কোনো কিছুই এই প্রেমে পাত্তা পায় না। এমনকি সেই ছেলে তাকে ধোঁকা দিচ্ছে এটুকু বোঝার মতো অনেক প্রমাণ থাকলেও অবুঝ মন কেবল ভালোবাসায় দেখতে পায়।
    এক্ষেত্রে বাব-মা যতোই তাকে বুঝানোর চেষ্টা করেন ততই তারা হয়ে যায় তার শত্রুপক্ষ। মেয়েটির কৈশোর পর্যন্ত বাবা-মা যে অঢেল নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে সেগুলো একেবারেই মূল্যহীন হয়ে যায়। কিছু কিছু মেয়ে খুব ঔদ্ধত্যপূর্ণ পদক্ষেপ নিয়ে ফেলে যা বাবা-মা’র জন্য অত্যন্ত ভীতিকর। যেমন, বাসা ছেড়ে চলে যাবে এমন ভয় দেখানো, বাবা-মা’র কোনো কথাই বিশ্বাস না করা, তাদের ভয় ও চাপ দিয়ে নিজের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করানো, আত্মহত্যার হুমকি দেয়া, বাসা থেকে পালিয়ে যাওয়া, আত্মহননের বিভিন্ন পদক্ষেপ নেয়া (হাত পা কাটা, প্রচুর পরিমাণে অষুধ খাওয়া), একটার পর একটা প্রেমে জড়িয়ে পড়া। যদিও প্রতিবারই বাবা-মা তাকে উদ্ধার করে নিয়ে আসে, তারপরও সে বাবা-মা’র বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনা। এরা প্রচুর মিথ্যে কথা বলে এবং অভিনয় করে, অস্থিরতায় ভোগে, খাওয়া বা ঘুমের পরিমাণ খুবই কম, অনেক দামী জিনিস (পোশাক, প্রসাধনী) কিনে কিন্তু অবহেলায় ফেলে রাখে।
    উপরে উল্লেখিত মানসিকতার মেয়েরা মানসিকভাবে সুস্থতার সীমা রেখায় পড়ে না। এরা প্রাতিষ্ঠানিকভাবে অনেকে বেশ মেধাবী ছাত্রীও হয়ে থাকে। কিন্তু পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে এরা সমস্যা তৈরি করতে অত্যন্ত পটু। অনেক কাণ্ড ঘটানোর পরও এদের মাঝে অপরাধবোধ খুব একটা থাকে না বরং মনে মনে ব্যাপারগুলো বেশ উপভোগ করে থাকে।
    যাই হোক, এ ধরনের কন্যা সন্তানদের পিতা-মাতারা হতভাগ্যের মতো দিশেহারা হয়ে পড়েন। কী করবেন আর কী করবেন না তাও বুঝে উঠতে পারেন না। কেবল মেয়ের পেছনে পেছনে ছুটে বেড়ানো ছাড়া এদের আর কোনো রাস্তা থাকে না। সারাক্ষণ এই বাবা মায়েরা খুঁজে ফেরেন কিছু প্রশ্নের উত্তর- কেন তাদের মেয়েটি এমন হলো? নিজেদের কোনো ভুল বা অপরাধের শাস্তি স্রষ্টা তাদের দিচ্ছেন? কী করলে তাদের মেয়ে ঘরে ফিরবে? তাদের বিশ্বাস করবে ভালোবাসবে? মেয়েটির ভবিষ্যৎ কী? কোথায় এই সমস্যার শেষ?
    লেখার শুরুতে যে সীমারেখার কথা বলা হয়েছে এরা সেই সীমারেখার ঠিক উপরে পা রেখে চলাচল করা জনগোষ্ঠী যাদের সুস্থ বলা যায় না আবার অসুস্থও বলতেও চিন্তা ভাবনার প্রয়োজন। এদের সমস্যামূলত তাদের ব্যক্তিত্বের গঠন প্রক্রিয়ার জটিলতায় নিহিত। অর্থাৎ মানুষটির চিন্তন প্রক্রিয়া এবং চারিত্রিক গঠন প্রক্রিয়ায় বেশ অসামঞ্জস্য রয়েছে। এর কারণ খুঁজতে গেলে আমাদের বেশ কিছু দিকে নজর দিতে হবে। বংশগতি বা জেনেটিক কারণ, বাবা-মায়ের সাথে ছোটবেলা থেকেই সম্পর্কের ঘাটতি, অতীত জীবনে বিভিন্ন প্রকার নির্যাতনের শিকার ইত্যাদি। যদিও বিশেষ কোনো কারণ এখন পর্যন্ত বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করা যায়নি। তবে সমস্যা শুধু মেয়েদের ক্ষেত্রেই হয় তা নয়, ছেলেদেরও হয়। এ ধরনের সন্তান যাদের ঘরে রয়েছে তাদের প্রতি এতটুকু বলার আছে, কারণ যাই হোক না কেন সন্তানটিকে ঠিক করা অথবা সুস্থ করা আপনাদের একার পক্ষে কখনই সম্ভব নয়। সম্ভব হলে মানসিক চিকিৎসকের পরামর্শ নিন। লুকানোর চেষ্টা করবেন না, কেননা আশেপাশের সবাই কিছুটা হলেও বুঝে যায় যে আপনার সন্তানটি নিজের বা পরিবারের মান সম্মানের বিষয়টি তোয়াক্কা করে না।
    আপনার ছোট্ট যে সন্তানটি অন্ধকারে হারিয়ে যাওয়ার ভয়ে জড়িয়ে ধরতো আপনাকে সে আজ নিজেই অন্ধকারে পা বাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও। সে সুস্থতা ও অসুস্থতার অতি সূক্ষ্ণ সীমারেখার উপর দিয়ে হাঁটছে। তাকে শক্ত করে ধরে নিয়ে আসুন হাজার তারার আকাশের নিচে, যেখানে শুধু আলো আর আলো।
    তামিমা তানজিন
    কনসাল্ট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
    প্রত্যয় মেডিকেল ক্লিনিক


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    কৈশোর বাবা-মা মানসিক রোগ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ এড়াতে যা খাবেন
    Next Article মানসিক রোগে শারীরিক উপসর্গ (কিস্তি-৪)
    তামিমা তানজিন

    Related Posts

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    September 29, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    September 28, 2026

    1 Comment

    1. roko on July 30, 2015 11:58 am

      ki korle er shomadahan pawa jai ta na likhle ei bal pore ki hobe!

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.