Close Menu
    What's Hot

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 5, 2026

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      Recent

      আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ৫ লক্ষণে বুঝে নিন, মানসিকভাবে বিপর্যস্ত কি না
    ফিচার

    ৫ লক্ষণে বুঝে নিন, মানসিকভাবে বিপর্যস্ত কি না

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 16, 2022No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এই পৃথিবীতে মানসিক অবসাদে ভুগছেন লাখ লাখ মানুষ। শারীরিক বিভিন্ন সমস্যার জন্য সবাই চিকিৎসকের কাছে দৌড়ালেও, মানসিক সমস্যার বিষয়গুলোকে অনেকেই প্রাধান্য দেন না। এর ফলে দিন দিন মানসিক সমস্যা গুরুতর আকারে রূপ নেয়। যার ফলে অনেকে আত্মহত্যা করতেও পিছপা হন না।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, হতাশা বা মানসিক অবসাদ একটি সাধারণ অসুস্থতা। বিশ্বের প্রায় ৩.৮ শতাংশ জনসংখ্যা এ সমস্যায় ভুগছেন। সে হিসাবে বিশ্বের প্রায় ২৮০ মিলিয়ন মানুষ মানসিক সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। যার মধ্যে প্রাপ্তবয়স্কের সংখ্যা ৫০ শতাংশ ও ৫.৭ শতাংশ হলো ৬০ বছরের বেশি বয়সীরা।

    সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, প্রতিবছর প্রায় ৭ লাখ মানুষ মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেন। যার মধ্যে ১৫-২৯ বছর বয়সীদের সংখ্যাই বেশি।

    আমরা অনেকেই রাগ, ক্ষোভ, হতাশা, বিরক্তি কিংবা দুঃখবোধকে হলকাভাবে নিয়ে থাকি। তবে এ বিষয়গুলোই কিন্তু মানসিক সমস্যার প্রাথমিক ও প্রধান লক্ষণসমূহ। সাধারণ এসব সমস্যা দিন দিন মারাত্মক হয়ে দেখা দেয়।

    তাই নিজের মধ্যে এসব লক্ষণ দেখলে দেরি করবেন না বরং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আরও কিছু লক্ষণ আছে যার মাধ্যমে বুঝতে পারবেন আপনি মানসিকভাবে বিপর্যস্ত কি না-

    >> আপনি কি অধৈর্য কিংবা অতিরিক্ত রাগান্বিত বোধ করেন সব সময়? এর কারণ হলো মানসিক অবসাদ। যা আপনার মেজাজ খারাপ করে তোলে। এর ফলে আপনার মেজাজ খিটখিটে হতে পারে।

    এমন অবস্থায় আপনার সামনে থাকা ব্যক্তিদের সঙ্গে খারাপ আচরণ করতেও দ্বিধাবোধ করবেন না। মানসিক অবসাদ গুরুতর আকারে পৌঁছালে আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

    >> যারা মানসিক সমস্যা যেমন- হতাশা, দুশ্চিন্তা কিংবা অবসাদে ভুগছেন তারা কোনো কাজেই সঠিকভাবে মনোনিবেশ করতে পারেন না। এর ফলে নিজের প্রতিই আত্মবিশ্বাস কমতে শুরু করে।

    ফলে যে কোনো কাজ কঠিন লাগতে পারে। এক্ষেত্রে দেখা যায়, যে কাজটি কিছুদিন আগেও আপনার কাছে সহজ লাগত হঠাৎ করেই তা কঠিন মনে হচ্ছে। কিংবা কাজে বারবার ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

    >> গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন তারা ঠিকমতো ঘুমাতেও পারেন না। কারণ চোখ বন্ধ করলেই তারা মানসিক অবসাদে আরও ডুবে যান।

    অনিদ্রার কারণে এমন ব্যক্তিরা পরের দিন স্বাভাবিকভাবেই ক্লান্তিতে ভোগেন। সব মিলিয়ে সমস্যা বাড়তেই থাকে। তাই এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

    >> মাদকাসক্তির অন্যতম কারণ হলো মানসিক অবসাদ। ধূমপান থেকে শুরু করে মদ্যপানসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের ব্যবহার যারা করেন তাদের বেশিরভাগই অবসাদে ভোগেন।

    আর তারা এসবের মাধ্যমে মানসিক স্বস্তি পেতে চান। তবে এমন ধারণা একেবারেই ভুল। কারণ এর ফলে শারীরিক আরও সমস্যা ডেকে আনেন আপনি।

    >> মানসিক ক্লান্তি আপনার সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকে ট্রিগার করে। এটি আপনার ‘ফাইট বা ফ্লাইট’ মোড। উদ্বেগ হলো, একটি অ্যালার্ম যা আপনাকে দুশ্চিন্তাগুলো স্মরণ করিয়ে দেয়।

    আপনি যদি সব সময় মানসিকভাবে ক্লান্তবোধ করেন, তাহলে আতঙ্কিত বা চিন্তিত হবেন বারবার। এটি বিষণ্নতার লক্ষণগুলোর মধ্যে অন্যতম।

    এসব সমস্যা প্রতিকারের উপায়-

    দীর্ঘদিন একটানা পরিশ্রম ও মানসিক চাপের কারণে এসব সমস্যা দেখা দিতে পারে। এ কারণে অল্প বিরতি নেওয়া জরুরি। ফলে আপনি হয়তো কম ক্লান্ত বোধ করতে পারেন।

    বিশ্রামের মাধ্যমে আপনি মানসিক চাপ সহজেই কাটিয়ে উঠতে পারেন। এজন্য প্রতি ১-২ ঘণ্টা অন্তর অন্তর নিজেকে কিছুটা সময় দিন কিংবা ৫-১০ মিনিট বিশ্রাম নিন।

    অনেকেই মানসিক চাপ এড়াতে ‘পোমোডোরো টেকনিক’ ব্যবহার করেন। এটি কীভাবে করতে হয় জেনে নিন-

    >> ২৫ মিনিটের জন্য একটি টাইমার সেট করুন।
    >> পুরো সময় একটি কাজে মনোযোগ দিন।
    >> টাইমার বন্ধ হয়ে গেলে ৫ মিনিটের বিরতি নিন।
    >> এরপর আবারও ২৫ মিনিট কাজে পর ১৫-৩০ মিনিটের জন্য বিরতি নিন।

    সূত্র: ওয়েব এমডি

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/XHGoBs7E25s

     

    মনের খবর মানসিক অবসাদ মানসিক বিপর্যস্ত
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরাতে লাইট জ্বালিয়ে ঘুমালে ঝুঁকি বাড়ে হৃদরোগের
    Next Article মানসিক স্বাস্থ্যকে অবহেলা করে গড়ে ওঠে ছেলেদের মনস্তত্ত্ব
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    October 4, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    October 3, 2026

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 5, 2026

    মানসিক রোগের সাথে দীর্ঘমেয়াদি শারীরিক রোগের সম্পর্ক

    নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে ক্রমান্বয়ে শারীরিক দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ এবং মানসিক রোগ পাল্লা দিয়ে…

    আমার পরিবারে বাবা মা খুব কান্না করে

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.