বর্তমান বিশ্বে মানুষের জীবনের গতি দ্রুততর হযেছে, আর সেই সঙ্গে বেড়েছে মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ও অন্যান্য মানসিক জটিলতা। অথচ এখনো মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে আমরা যতটা গুরুত্ব দেওয়া প্রযোজন, ঠিক ততটা দিচ্ছি না। মানসিক স্বাস্থ্য নিযে সমাজে বিরাজমান নানা ভুল ধারণা, কুসংস্কার এবং অবহেলা মানুষকে সঠিক সমযে সেবা গ্রহণ থেকে বিরত রাখে। এ ধরনের সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে হলে আমাদের প্রযোজন একটি নতুন দৃষ্টিভঙ্গি-যেটি হবে সহানুভূতিশীল, বৈজ্ঞানিক এবং অন্তর্ভুক্তিমূলক।

সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন: মানসিক রোগ নয়, এটি একটি স্বাস্থ্য সমস্যা আমাদের সমাজে এখনো অনেকেই মানসিক মস্যাকে ‘পাগলামি’ বলে অবজ্ঞা করেন। কেউ মানসিক সমস্যায় ভুগলে তাকে সহজেই ‘বাতিকগ্রস্ত’, ‘অবসেসিভ’, বা ‘দুর্বল মনের’ মানুষ হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের মানসিকতার কারণেই রোগীরা নিজের সমস্যাকে গোপন রাখেন এবং চিকিৎসা নিতে ভয় পান। নতুন দৃষ্টিভঙ্গি হলো-মানসিক রোগকে শারীরিক রোগের মতোই সাধারণভাবে গ্রহণ করা, এবং এটিকে ‘লজ্জার’ বিষয় মনে না করে সচেতনভাবে মোকাবিলা করা। মনে রাখতে হবে, নো হেলথ ইজ উইদাউট মেন্টাল হেলথ।
সেবা ব্যবস্থার সহজলভ্যতা ও সম্প্রসারণ
বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশে মানসিক স্বাস্থ্যসেবার পরিসর অত্যন্ত সীমিত। চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞের সংখ্যা খুবই কম। জেলা কিংবা উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার তেমন কোনো সুনির্দিষ্ট অবকাঠামো নেই।শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবাও অনেক সময় ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ হওয়ায় সাধারণ মানুষ এগুলো গ্রহণ করতে পারেন না। এই সমস্যার সমাধানে নতুন দৃষ্টিভঙ্গির অংশ হতে পারে-
- ডিজিটাল মানসিক স্বাস্থ্যসেবা (যেমন টেলি-কাউন্সেলিং, অনলাইন থেরাপি)
- প্রশিক্ষিত কমিউনিটি স্বাস্থ্যকর্মী দ্বারা প্রাথমিক মানসিক সেবা
- স্কুল ও কলেজ পর্যায়ে কাউন্সেলিং সেবা
- গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মানসিক চিকিৎসার সংযুক্তি
বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতির সমন্বয়
কিছু মানসিক রোগ আছে, যেখানে শুধু কাউন্সিলিং বা সাইকোথেরাপি পর্যাপ্ত নয়, আবার এরকম কিছু মানসিক রোগ আছে, যেখানে সাইকোথেরাপি দিলেও, ক্লায়েন্টের ব্রেইনের অবস্থা ওই পর্যাযে নেই, যেখানে সে এই থেরাপিতে শিখানো টেকনিক বা কথাগুলো এনকোড করতে পারে। সে ক্ষেত্রে দরকার তাকে ওষুধের মাধ্যমে আগে তার ব্রেইনের রসের যে তারতম্য আছে সেগুলোকে সামাঞ্জস্য করা, আমরা বলি আমরা ট্রিটমেন্ট দেই বায়োসাইকোসোশ্যাল এপ্রোচে-সে ক্ষেত্রে, একজন মানুষ কেন মানসিকভাবে ভেঙে পড়ছেন, তার পেছনে পারিবারিক নির্যাতন, অর্থনৈতিক চাপ, কর্মক্ষেত্রের হয়রানি, লিঙ্গভিত্তিক বৈষম্য, বংশে মানসিক রোগের ইতিহাস, পরিবারের সাপোর্ট, পরিবারের লোকদের মানসিক রোগের প্রতি কী দৃষ্টিভঙ্গি, উপসর্গ আসা এবং প্রফেশনালের কাছে আসার মাঝের যে সময় সেটি কি বেশি না কম-এসব বিষয়কেও আমলে নেওয়া জরুরি।
সচেতনতা ও শিক্ষা: ভবিষ্যতের বিনিযোগ প্রতিটি মানুষ যদি ছোটোবেলা থেকেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব শেখে, তাহলে ভবিষ্যতে সে নিজেও সচেতন হবে এবং অন্যদের প্রতিও সহানুভূতিশীল থাকবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা
- গণমাধ্যমে সচেতনতামূলক প্রচার
- ধর্মীয় ও সামাজিক নেতাদের মাধ্যমে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া-এইসব উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
আইনি ও নীতিগত সংস্কার
মানসিক স্বাস্থ্যসেবায় নীতিগত সহায়তা অত্যন্ত জরুরি।
- গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত ২০১৮ সালের মানসিক স্বাস্থ্য আইন একটি করা প্রয়োজন।মানসিক রোগীদের অধিকার, গোপনীয়তা এবং সম্মানের সাথে সেবা পাওয়ার নিশ্চয়তা দিতে হবে।
- সরকার, বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে মানসিক স্বাস্থ্যখাতে বিনিযোগ বাড়াতে হবে।
মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এখন মানসিক স্বাস্থ্য নিয়ে পুরনো দৃষ্টিভঙ্গি বদলে নতুন, সময়ের দাবি। একটি সমাজ তখনই সত্যিকার অর্থে সুস্থ ও উন্নত হতে পারে, যখন তার প্রতিটি নাগরিক মানসিকভাবে সুস্থ, সচেতন এবং আত্মবিশ্বাসী মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে প্রতিবন্ধকতা কমানোর এই নতুন যাত্রায় আমাদের প্রত্যেকের সক্রিয় ভূমিকা রাখা উচিত। মনে রাখতে হবে-মানসিক স্বাস্থ্যই হলো প্রকৃত সুস্থতার ভিত্তি।
ডা. আফসানা বিনতে আনোয়ার
এমবিবিএস, এফসিপিএস-২ প্রশিক্ষণার্থী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, ঢাকা।


