Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » মাদকের ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে ও মনে
    মাদকাসক্তি

    মাদকের ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে ও মনে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 7, 2021No Comments5 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রাত প্রায় ১০টা সাকিবের অপেক্ষায় বাসার সবাই, মানে হামিদ সাহেব সাকিবের বাবা, সাকিবের মা ও সাকিবের বড়ো বোন যিনি সাকিবের থেকে ৫ বছরের বড়ো। সাকিব ক্লাস নাইনে পড়ে। ইদানীং সাকিব বেশিরভাগ সময় বাইরে থাকে। বাসায় দেরি করে ঢোকে, কোথায় ছিল জিজ্ঞাসা করলে, খুব বিরক্তি প্রকাশ করে, মেজাজ যেন চড়া, রাত জাগছে, এত রাত জেগে সিনেমা দেখে, গেম খেলে, উঠে দুপুর ২টার পর, সকালের নাস্তাা খাচ্ছে না, শরীর শুকিয়ে গেছে আগের থেকে, সাকিবের মা সন্দেহ করছেন নেশাতে জড়িয়ে পড়েনি তো সাকিব?

    কিন্তু সাকিবের বাবা বললেন অনেক দিন তো করোনার জন্য বাইরে যায়নি; যাক না। কিন্তু কয়েকদিন থেকেই বাসায় ফিরতে ফিরতে রাত ৮টা-৯টা বেজে যাচ্ছে। আজকে রাত ১০টা, এখনো সাকিব ফেরেনি তার মোবাইলে ফোন দিয়ে সংযোগ দেয়া যাচ্ছে না এমন কথা আসছে। এমনিতে রাত ১০টায় সবাই রাতের খাবার খেতে বসলেও আজকে কারো যেন খিদে লাগছে না। সাকিবের মা বললেন সাকিবের পরিচিত বন্ধুদের বাসায় ফোন দিয়ে খোঁজ নিতে। সাকিবের বাবা হাসপাতালগুলোতে খোঁজ নিলেন। শেষ পর্যন্ত কাছের পুলিশ স্টেশনে খোঁজ নিয়ে জানা গেল সাকিব ও তার সাথের কিছু ছেলেরা ছিনতাই করতে যেয়ে জনতার হাতে ধরা খেয়ে অনেক মারের শিকার হয়ে এখন থানার হাজতে বন্দী। অনেক টাকা দিয়ে জামিনে ছাড়া পাওয়ার পর সাকিবের বাবা হামিদ সাহেব জানতে পারেন সাকিব মাদকে আসক্ত। বাসা থেকে মাঝে মাঝে টাকা হারানো যেত সেটা যে সাকিব করতো তা পরিষ্কার হলো। সাকিবের বাবা অপেক্ষা না করে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে একটি মানসম্মত রিহ্যাবে সাকিবের সুস্থতার আশায় ভর্তি করলেন।

    মাদক গ্রহণের ক্ষতিকর প্রভাব

    স্বাস্থ্যের ওপর শারীরিক ও মানসিক প্রভাব

    মাদক গ্রহণে শুধু মস্তিষ্কের ক্ষতি হয় না সাথে দীর্ঘদিন শারীরিক সমস্যাও হয়। ইয়াবা গ্রহণে হৃৎপিন্ডের উপর নেতিবাচক প্রভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। সাথে লিভার, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, কিডনির সমস্যা ও ফুসফুসের নানা রোগ হবার প্রবণতা বাড়ে, সাথে আছে যৌন অক্ষমতার প্রবণতা। মাদকাসক্ত রোগীদের মানসিক রোগ যেমন-বিষণ্ণতা, সিজোফ্রেনিয়া রোগের ঝুঁকি বাড়ে। যেহেতু মানসিক রোগ হলে চিকিৎসা করে সুস্থ হলে ৩-৬ মাস কমপক্ষে সময় নেয় সেক্ষেত্রে আত্মহত্যার ঝুঁকি বাড়ে। স্বাভাবিক কাজে ব্যস্ত হতে পারে না। ১৯তম মৃত্যুর কারণ মাদক। সুতরাং মানসিক ও শারীরিক রোগের চিকিৎসা করাতে টাকা প্রয়োজন, না হলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গেছে প্রায় ৪০% মাদকাসক্তদের চিকিৎসা না পেয়ে পরিবারের বোঝা হয়ে থাকে। মাদকাসক্ত রোগীদের দ্বারা বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হয়।

    মাদকাসক্তদের দ্বারা মানুষের নিরাপত্তার প্রতি প্রভাব

    মাদকাসক্তদের রিস্ক নিয়ে বা অনেক বেশি গতিতে যানবাহন চালকের কারণে রাস্তায় দুর্ঘটনার প্রবণতা বেশি ও অনেকেই বিকলাঙ্গ হয়ে যায়, হাত-পা হারিয়েছে।

    বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গাঁজাসেবীদের মধ্যে সাধারণ মানুষদের থেকে যানবাহনে দুর্ঘটনার সম্ভাবনা ১০ গুণ বেশি। এমনকি কোকেন ও বেনজোডায়াজেপিন সেবনে এর হার ২-১০ গুণ বেশি যা ইয়াবাসেবীদের সর্বোচ্চ ৩০ গুণ বেশি। দুর্ঘটনায় ২০০ জনে ২০ জনের মৃত্যু হয় বা গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিকলাঙ্গ হয়। হাসপাতালে চিকিৎসায় কম অর্থ ব্যয় হয় না। মাদক গ্রহণের সিরিঞ্জ হতে হেপাটাইটিস A, B, C ও AIDS ছড়ায়।

    পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব

    মাদকাসক্তদের ফেলে দেয়া মাদকের উচ্ছিষ্ট অংশ পরিবেশে ও পানিতে ফেললে পরিবেশ দূষিত হয়। পানি দূষিত হয়ে পানিতে থাকা প্রাণীদের ক্ষতি হয়। আবার মাদক যেমন-পপি গাছ জমিতে লাগালে জমির পুষ্টিগুণ নষ্ট হয় ও সে জমিতে কোনো গাছ জন্মাতে পারে না। ফসল ও চাষ হয় না যা দেশের খাদ্য উৎপাদনের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের মতো কৃষি নির্ভর ও দেশের জন্য মাদকের দ্বারা অর্থনৈতিক বড়ো ক্ষতির প্রবণতা হতে পারে।

    মাদকাসক্তদের মধ্যে অপরাধের প্রবণতা

    গবেষণায় দেখা গেছে ৫৫% অপরাধের সাথে মাদকাসক্তরা প্রত্যক্ষভাবে জড়িত। এমনকি ১৯% মাদকাসক্তরা মাদক নেয়া ছাড়াও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের জেলে আটক অপরাধীদের মধ্যে ১৭% মাদকের ৫ টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব অপরাধে অস্ট্রেলিয়াতে ৩ বিলিয়ন ডলার ও আমারিকার ৬১ বিলিয়ন ডলার বাৎসরিক খরচ হয়। এসব অপরাধের জন্য বিচারের কাজে অভিভাবকদের অনেক অর্থ অপচয় হয়। আবার অনেক অপরাধে টাকা জরিমানা হয়।

    মাদকাসক্তদের কাজের ক্ষেত্রে প্রভাব

    মাদকাসক্তরা কাজ স্বাভাবিক গতিতে করতে পারেন না। মাদকাসক্ত জানলে কেউ চাকরি দিতে চায় না। অনেকের কোনো কাজ করার আগ্রহ থাকে না। বাসায় শুয়ে বসে সময় কাটায়। যুক্তরাষ্ট্রে গবেষণায় দেখা গেছে, ২০১১ সালে কাজে যোগদান না করায় ১২০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যার ৬২% মাদকের কারণে। কাজে যোগদান না করলে GDP কমে আসে উৎপাদন কমের কারণে।

    চিকিৎসায় খরচ, হাসপাতালে ভর্তি

    মাদকাসক্তরা তাদের মাদকের প্রভাবের জন্য কাজ করতে পারে না। এদের রিহ্যাবে ও হাসপাতালে চিকিৎসায় অনেক টাকা খরচ হয় যা আমাদের দেশের মতো নিম্ম আয়ের দেশে অনেকের পক্ষেই দেয়া সম্ভব না। ২০১০ সালে ইউরোপে গবেষণায় দেখা গেছে বেকারদের প্রায় ৫৬% মাদকে আসক্ত থেকে হাসপাতালে ভর্তি হচ্ছে।

    শিশু ও মহিলাদের ওপর মাদকের প্রভাব

    পরিবারের কেউ মাদকাসক্ত হলে তা বাচ্চাদের ক্ষত্রে নেতিবাচক প্রভাব ফেলে। ছোটো বয়সে মাদক আসক্তদের শারীরিক ও যৌন নির্যাতনের সম্ভাবনা অনেক। অনেকেই এর মধ্যে দুশ্চিন্তা, বিষণ্ণতার প্রবণতা বেশি ও তারা স্বাভাবিক কাজে মনোযোগ দিতে পারেন না। দিনকে দিন মহিলাদের মধ্যে মাদকাসক্তের প্রভাব বাড়ছে। এদের মধ্যে বাসায় নির্যাতন, যৌন নির্যাতনের ও মাদক দ্বারা বিভিন্ন অপরাধমূলক কাজের প্রবণতা বাড়ে।

    পরিশেষে বলা যায়, আমাদের মতো গরীব দেশে যেখানে অনেক মানসিক চাপ, দিনকে দিন বাড়ছে বেকারত্ব, দারিদ্র্য সেখানে একজন মাদকে আসক্ত হলে তাকে চিকিৎসা করা যথেষ্ঠ ব্যয়বহুল যা সবার পক্ষে সম্ভব না। অনেকেই মাদক গ্রহণের কারণ হিসেবে দারিদ্র্যকে উল্লেখ করলেও সামাজিক কারণে মাদক থেকে সুস্থতার ক্ষেত্রে লজ্জা ও চিকিৎসা নিতে আন্তরিকতার অভাবের কারণে দীর্ঘদিন অর্থনৈতিক সমস্যা শুধু পরিবার না দেশও একজন নাগরিকের দায়িত্ব থেকে বঞ্চিত হয়। আবার মাদকাসক্তরা দীর্ঘদিন কাজ না করার কারণে দারিদ্রতায় ভুগে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উনড়বয়ন, সামাজিকভাবে মাদক ও মাদকাসক্তদের সহযোগিতার মাধ্যমে সার্বিক চিকিৎসা নিশ্চিত ও প্রতিরোধে দেশ ও দেশের কঠোর অবস্থানই পারে দেশকে মাদকের থাবা থেকে বাঁচাতে।

    ডা. চিরঞ্জীব বিশ্বাস

    সহকারী অধ্যাপক, উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ।

    সূত্রঃ মনের খবর মাসিক ম্যাগাজিন, ৪র্থ বর্ষ, ৯ম সংখ্যায় প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে 

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    মনের খবর মাদক মাদকাসক্তি মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর সিজোফ্রেনিয়া হলে কি করবেন?
    Next Article শজিমেকে মেডিকেল শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে আলোচনা
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    September 24, 2026

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.