Close Menu
    What's Hot

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    কাজের ক্লান্তি যখন জুয়ার ফাঁদে ঠেলে দেয়

    Facebook X (Twitter) Instagram
    Friday, October 2
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 28, 2026

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      Recent

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 1, 2026

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      Recent

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

      ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোয়ারেন্টাইন সময়ে বাসায় কী করবেন?
    বিশেষজ্ঞের মতামত

    কোয়ারেন্টাইন সময়ে বাসায় কী করবেন?

    প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদBy প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদApril 1, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোয়ারেন্টাইনে বাসায় বসে কী করবেন?
    কোয়ারেন্টাইনে বাসায় বসে কী করবেন?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা পরিস্থিতি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। পুরো পৃথিবী একটি ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে লকডাউন অবস্থা জারি রয়েছে। অধিকাংশ মানুষই এই লকডাউন অবস্থার সাথে পূর্বপরিচিত নয়। তারা এর প্রয়োজনীয়তা বুঝতে পারছে না। তাই অনেকেই নিজেকে বন্দী মনে করছে বা বর্তমান পরিস্থিতিকে জেলখানার সাথে তুলনা করছে। কিন্তু এই বিষয়কে এভাবে চিন্তা না করে এর ভালো দিকগুলো চিন্তা করতে হবে।
    করোনা নিয়ে মানুষ ভীত, সন্ত্রস্ত। নিজেরা যেমন ভয় পাচ্ছে, তেমনি নিজের ভয় জেনে, বুঝে বা না বুঝে অন্যের মধ্যে সঞ্চার করছে। বিভিন্ন মিডিয়াতে করোনা নিয়ে সবসময়ই সংবাদ প্রচারিত হচ্ছে। বিভিন্নজনের ভিন্ন ভিন্ন মতামত প্রকাশিত হচ্ছে। সব ধরণের প্রচারের মূল উদ্দেশ্য হলো, মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করা। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে নেতিবাচক ভাবে না নিয়ে, নিজেকে বন্দী বা আবদ্ধ না মনে করে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে। যারা কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, পরিবারকে সময় দেওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হতো না, তাদের জন্য এই সময়টুকু অনেক সুখানুভূতির হতে পারে। সাধারণত পরিবারের সব সদস্যই নিজেদের মত ব্যস্ত থাকে। যেমন: কর্মজীবী মা-বাবা কাজের জন্য বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে পারে না। বাচ্চা নিজেও পড়া-শোনা নিয়ে ব্যস্ত থাকে। অনেকেই অসুস্থতার মধ্যে কাজ করেন। প্রয়োজনমত বিশ্রাম নিতে পারেন না। তাই, এসময়টুকু সবার জন্যেই আনন্দের ও বিশ্রামের সময় হতে পারে। যে কথাগুলো আগে সময়ের অভাবে বলা হতো না, সে কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে বলা যেতে পারে। পরিবারের সবাই পাশাপাশি থেকে শারীরিক ও মানসিক বন্ধন আরো দৃঢ় করতে পারেন। যারা কাজের চাপের জন্য পরিবারকে সময় দিতে পারছিলেন না বলে ভূল বোঝা-বুঝির সৃষ্টি হয়েছিল, তারা এসময়কে কাজে লাগিয়ে পরিবারের পাশে থাকতে পারেন। পরিবারের সবাই সবার সাথে ভালো সময় কাটাতে পারেন।
    এসময়টুকু সবার জন্য স্বস্তির, শান্তির এবং সুখের সময় হতে পারে। পরিবারের কর্তাব্যক্তি, যিনি কাজের জন্য সকালে বের হয়ে যেতেন এবং রাতে ফিরতেন, তিনি হয়তো বাসায় থাকা তাঁর স্ত্রী কিভাবে সব কাজ করছেন বা বাচ্চারা পড়া-শোনা নিয়ে কিভাবে ব্যস্ত থাকছে সে বিষয়গুলো জানতে পারতেন না বা উপলব্ধি করতে পারতেন না। এসময় ঘরে থাকার ফলে তিনি এ বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন। যারা কর্মজীবী মহিলা আছেন, তাদের মধ্যে অনেকেই প্রেগন্যান্ট, অনেকের অনেক ধরণের রোগ যেমন: ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের সমস্যা ইত্যাদি থাকতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের বিভিন্ন ধরণের রোগ থাকে। অনেকের মানসিক রোগ থাকে বা স্ট্রেস সংক্রান্ত সমস্যা থোকে। আতঙ্কিত হওয়ার ফলে মনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আতঙ্কিত হলে মানসিক চাপ সৃষ্টি হবে এবং মানসিক চাপ থেকে মানসিক রোগ দেখা দিতে পারে। এর ফলে স্ট্রেস সংক্রান্ত ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক বা ডিসঅর্ডার হতে পারে। বার বার হাত ধোয়ার বিষয়টি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বা ভ্রান্ত ধারণা কাজ করতে পারে। যার কারণে অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার হতে পারে। সোশ্যাল ফোবিয়া, মুড ডিসঅর্ডার, ডিপ্রেশন এমনকি সাইকোটিক ডিসঅর্ডারেও আক্রান্ত হতে পারে।
    বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার ফলে পরবর্তীতে পোষ্ট ট্রমাটিক ডিসঅর্ডার ও হতে পারে। ঘরে থেকে আতঙ্কিত না হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনে চলতে হবে এবং দৈনন্দিন স্বাভাবিক যে কাজ-কর্ম রয়েছে সেগুলো করতে হবে। শুধুমাত্র বাইরে যাওয়ার ক্ষেত্রে এবং বাইরে থেকে এসে যে বিশেষ সতর্কতাগুলো আছে সেগুলো মানতে হবে। যে কোন ধরণের মানসিক চাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে যেকোন সাধারণ রোগে আক্রান্ত হলেও তার ভয়াবহতা অনেক বেশি হয়। মনোবল সঠিক থাকলে যে কোন রোগকে মোকাবেলা করা সহজ, এই বিশ্বাস মনের মধ্যে থাকতে হবে। ঘরে থেকে অনিয়ম না করে সব কাজ সঠিক সময়ে করে ফেলতে হবে। বাচ্চাদের সবসময় পড়তে বসিয়ে রাখা যাবে না এবং নিজেদেরও অফিসের বা অন্যান্য কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা যাবে না। বাচ্চার পড়া একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করাতে হবে। সময়কে ভালোভাবে কাটানোর জন্য সবার সাথে গল্প করা, বিভিন্ন ধরণের ঘরোয়া খেলার আয়োজন করা যেতে পারে। তবে কোন ধরনের ডিভাইসে আসক্ত হওয়া যাবে না। প্রতিটা মূহুর্তকে আনন্দের করে তুলতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া বা কথা কাটা-কাটি যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পারস্পরিক বোঝাপড়া, সহমর্মিতা ও আন্তরিকতা বৃদ্ধি করতে এ সময়কে কাজে লাগানো যেতে পারে।
    যারা অসুস্থ তাদের প্রতি বিশেষ নজর দিতে হবে। প্রয়োজনে অনলাইনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। যেকোন জরুরী পরিস্থিতিতে সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সবসময়ই পাশে আছেন। সময়মত খাবার খেতে হবে এবং খাদ্যতালিকায় সুষম খাবার রাখতে হবে। বিশেষ করে যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন সি-যুক্ত খাবার ও ফল-মূল খেতে হবে। নিয়মিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুমের দিকে খেয়াল রাখতে হবে। সুস্বাস্থ্যের যে নিয়ম-নীতি আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। অনলাইনে বিভিন্ন পোগ্রাম করা বা নিজের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরণের প্রোগ্রাম দেখেও সময় কাটানো যেতে পারে। আত্বীয়-স্বজনের সাথে ফোনে কথা বলে তাদের খোঁজ নেওয়া, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া যেতে পারে। নির্ভরযোগ্য সূত্র ছাড়া আতঙ্ক ছড়ায় এমন কোন নিউজ দেখা যাবে না। সু্স্থ থাকার জন্য বিভিন্ন ধরণের ব্যায়াম, ইয়োগা ও রিলাক্সেশন করা যেতে পারে। যার যার অবস্থান থেকে ধর্মীয় রীতি-নীতি মেনে চলতে হবে। একা কোন সমস্যার সমাধান করা যায় না কিন্ত সবাই মিলে পরস্পরের সাথে সহযোগিতা করে যেকোন সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে পারা যায়। মনে সাহস ও আস্থা রাখতে হবে। বিশ্বাস করতে হবে, এ পরিস্থিতি সাময়িক সময়ের জন্যে। তাই নিজেকে ভালো থাকতে হবে এবং অন্যকেও ভালো রাখতে হবে।
    যেহেতু বেশিরভাগ গৃহ সহকারীরা ছুটিতে আর সবারই বাসায় অনেকক্ষন থাকা হবে তাই বাসার কাজগুলো সবাই আন্তরিকতার সাথে ভাগ করে নিতে পারি । তাহলে দায়িত্ব বোধ বাড়বে সে সাথে আন্তরিকতা।
    একসাথে থাকাটা যেন আমাদের মধ্যে দৃঢ় বন্ধন, আস্থা, বিশ্বাস তৈরী করে এবং কমায় দূরত্ব এবং দ্বন্দ্ব । বাড়ায় যেন ভালো থাকার প্রয়াস। এই যেন হয় আমাদের শক্তি। এতে করে বিভিন্ন মানসিক সমস্যা বা রোগের উন্নতি হবে। ভূল বাঝাবুঝি , দূরত্ব,অবহেলা জনিত সমস্যা এবং রোগের নিরসন ও প্রকোপ কমবে
    করোনা পরিস্থিতিতিতে লেখকরে অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন:

    করোনা: শিশুকে মানসিকভাবে সবল রাখতে যা করবেন

    করোনা ভাইরাস ও গর্ভবতীর মানসিক স্বাস্থ্য

    করোনায় মানুষ কেন বাইরে বের হচ্ছে?

    কোয়ারেন্টাইন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমহামারীর সময়ে উদ্বেগ হ্রাস করতে করণীয়
    Next Article করোনাভাইরাস: ভুল ধারণা নিয়ে যা বলছে ডব্লিউএইচও
    প্রফেসর ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ

    চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট। অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    March 1, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ October 1, 2026

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    দীর্ঘমেয়াদি অসুস্থতা রোগীর চিন্তাভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করতে পারে; ফলে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।…

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    পরিবার কেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে নিরুৎসাহিত করে?

    আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.