Close Menu
    What's Hot

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 10
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়
    বিশেষজ্ঞের মতামত

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 1, 2022No Comments4 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়ডিফেন্স
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অতিচঞ্চল/অমনোযোগী শিশু নিয়ে অনেক মা-বাবা উদ্বিগ্ন থাকেন। অনেক সময় শিশু এতো চঞ্চল/অমনোযোগী থাকেন যে, তাকে ম্যানেজ করতে গিয়ে মা-বাবা হিমশিম খেয়ে যান। হতাশ হয়ে পড়েন।

    ADHD শিশুর একটি বিকাশগত সমস্যা। কখনও কখনও তা শিশুকাল থেকে শুরু করে বয়স্ক কাল পর্যন্ত চলতে পারে। ADHD এর সংখ্যা নেহায়েত কম নয়। ২-১১% শিশু এই সমস্যায় ভুগে। অভিভাবকের সচেতনতা, নির্ণয়ের সঠিকতা এবং অন্যান্য কারণে ADHD এর হার অনেক বেশী বলে পরিলক্ষিত হয়। ২০০৩ থেকে ২০১৭ সালে ADHD এর হার শতকরা ৭ থেকে ১১তে উন্নীত হয়েছে। ছেলেদের মধ্যে ADHD এর হার অনেক মেয়েদের চেয়ে নয় গুণ বেশী।

    ADHD এর কারণ সঠিক ভাবে এবং নির্দিষ্ট করে নির্ণয় করা সম্ভব হয়নি। তবে সম্ভাব্য কারণগুলো হলো-

    ক. বংশগতি- বংশ পরম্পরার এই সমস্যা চলে আসতে পারে।

    খ. মস্তিষ্কের কিছু কিছু অংশে রক্ত চলাচলে ব্যাঘাত হওয়া।

    গ. ব্রেইনে কেমিক্যালের ব্যতয়/অসংগতি

    ঘ. অন্যান্য কারণ-

    • সীসা বা অন্যান্য বিষ এর ভ্রুণের উপর প্রভাব
    • অকালপক্ক জন্মানো শিশু
    • জন্মের সময় বা জন্মের পূর্বে ব্রেইনের আঘাত জনিত কোন সমস্যা
    • ভ্রুণ/শিশুর ব্রেইনের পরিপক্কতায় ব্যাঘাত ঘটে
    • খাবারে রঙ বা প্রিজারভেটিভ দেওয়া
    • অতিরিক্ত চিনি
    • আবেগগত বিয়োগ বেদনা
    • শিশুর আবেগের ব্যাঘাত

    কি করে বুঝবেন আপনার শিশু ADHD তে ভুগছে?

    মূলত ADHDর তিনটি লক্ষণ সুস্পষ্ট

    • অমনোযোগীতা
    • অতিচঞ্চল
    • আবেগতাড়িত

    অমনোযোগীতা এর লক্ষণ সমূহ-

    • স্কুলে অসাবধান/উদাসীনভাবে ভূল করে বা সঠিক মনোযোগ দিতে পারেনা
    • খেলা, পড়া-শুনা, অন্য কিছুতে মনোযোগ বা আগ্রহ ধরে রাখতে পারেনা। বললেও শুনেনা বা সাড়া দেয়না।
    • সরাসরি তাকে উদ্দেশ্য করে ডাকলে নির্দেশ পালন করে না বা কাজ সম্পন্ন করে না।
    • কাজ সংগঠন করায় সমস্যা করে
    • যে সমস্ত কাজে মনোযোগ দেওয়া প্রয়োজন তা এড়িয়ে চলে
    • স্কুলে বা অন্য জায়গায় প্রায়শ জিনিস হারিয়ে ফেলে (বই, খাতা, পেন্সিল, রঙ বাক্স ইত্যাদি)
    • সামান্য শব্দ বা সামান্য কিছুতেই মনোযোগে ব্যাঘাৎ ঘটে
    • প্রতিদিনের কাজে উদাসীন বা অমনোযোগী।

    অতিচঞ্চল ও আবেগতাড়িত এর লক্ষণসমূহ-

    • সিটে বসতে অস্বস্তি, হাত পায়ে উশখুশ করা/ছটফটানি
    • ক্লাসরুমে সিটে বসে না
    • দৌড়ে বেড়ায়, চষে বেড়ায়
    • চুপচাপ বসে বিশ্রাম নিতে পারে না
    • চলার উপরে থাকে
    • অনেক সময় বেশী কথা বলে
    • ক্লাসে প্রশ্ন শোনার আগেই দাঁড়িয়ে পড়ে
    • নিজের পালা আসার পূর্বেই তা করতে চায়
    • লাইনে দাঁড়ানোর ধৈর্য থাকে না
    • অন্যদের কথায় নাক গলায়
    • অন্যের কথার মাঝ খানে ঢুকে পড়ে ইত্যাদি।

    পিতা-মাতার করণীয়

    পিতা-মাতার পক্ষে অনেক কিছু করা সম্ভব যা দিয়ে ADHD এর সমস্যায় সাহায্য করতে পারেন।

    • সঠিক খাবার খাওয়ানো
    • ব্যায়াম করানো
    • সুন্দর ঘুম
    • মানসিক চাপ কমানো
    • সামনা-সামনি সহযোগিতা দেওয়া
    • রুটিন করে শিশুকে চালানো
    • প্রয়োজনীয় কাজে মনোনিবেশের চেষ্টা করানো
    • আপনার চাওয়া শিশুকে বুঝিয়ে বলা
    • বন্ধুত্ব তৈরীতে সাহায্য করা

    পিতা-মাতা হওয়া পৃথিবীর একটি কঠিন কাজ। আর অতিচঞ্চল শিশুর পিতা-মাতা হওয়া কঠিনতর ও চ্যালেঞ্জিং। ADHD শিশুর অস্বাভাবিক, অপ্রয়োজনীয়, অনাকাংখিত আচরণ কমাতে বা পরিবর্তনে আপনিও গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করতে পারেন। একটি কথা মনে রাখবেন- যে শিশু অপ্রয়োজনীয় ও খারাপ কিছু শিখতে বা লিখতে পারে, সেই শিশু অবশ্যই ভাল ও প্রয়োজনীয় কাজটিও শিখতে পারবে।

    আচরণ পরিবর্তনে প্রয়োজনীয় কিছু টিপস-

    • সকল ভাল কাজকে প্রশংসিত বা পুরস্কার দিতে পারেন। এই পুরষ্কার হতে পারে তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, আদর করে দেওয়া, চুমু দেওয়া, বুকে-কোলে তুলে নেওয়া, হতে পারে একটি খেলনা, একটি লজেন্স পুরষ্কার ইত্যাদি। হতে পারে তাকে নিয়ে খেলা করা, একটি গল্প শুনানো (টাকা পয়সা ইত্যাদি না দেওয়াই ভাল)।
    • পুরষ্কার সঙ্গে সঙ্গে দেওয়াই ভাল। মনে রাখবেন ভাল কাজে প্রশংসা করলে, উৎসাহিত করলে পরবর্তীতে ভাল কাজে শিশুর আগ্রহ বাড়বে।
    • শিশুর অপ্রয়োজনীয় বা অঘ্রহণযোগ্য কাজে মনোযোগ দেবেন না, ভ্রুক্ষেপ করবেন না। এ ব্যাপারে তাকে প্রশ্ন করবেন না, তাতে করে সে নিরুৎসাহিত হবে।
    • শিশুকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন, তবে নির্দেশনায় হতে হবে স্পষ্ট, প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক।
    • অপ্রাসঙ্গিক, দিক নির্দেশনা দেওয়া ঠিক নয়, তাতে ভালোর চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশী থাকে।
    • বিপজ্জনক এবং বারবার নিষেধ সত্ত্বেও না শুনলে টাইম আউট এর ব্যবস্থা করা যেতে পারে।

    টাইম আউট

    টাইম আউট বলতে গেলে এক প্রকারের শাস্তি। কিন্তু এতে কখনো শারীরিক শাস্তি দেয়া হয়না।

    টাইম আউটের বৈশিষ্ট্য-

    • শিশুকে বাসার এক কোণে কোনো রুমে (যেখানে খেলনা থাকবে না, পানি-পাখা থাকবে না, টিভি রেডিও থাকবে না) বসিয়ে রাখতে হবে। তার পূর্বে তাকে স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে কেন তার জন্য এই শাস্তি।
    • এই সময়ে কেউ তার সাথে কথা বলবেন না।
    • শিশুকে জেরা করবেন না।
    • সিদ্ধান্ত নেওয়ার পর মাফ করে দেবেন না।
    • তার পীড়াপীড়ি, চিৎকার ও চেঁচামেচি এড়িয়ে যাবেন।
    • তাকে বুঝিয়ে বলবেন যেন সময়ের পূর্বে স্থান ত্যাগ না করে।

    শারীরিক কোন শাস্তি মোতেই কাম্য নয়, গ্রহণ যোগ্য নয় এবং তা কখনো করবেন না।

    শারীরিক শাস্তি-

    • শিশুকে বিদ্রোহী করে তোলে
    • পিতা-মাতার প্রতি বীতশ্রুদ্ধ করে
    • শিশু পিতা- মাতার উপর শ্রদ্ধা হারিয়ে ফেলে
    • যে কোন শাস্তি ভূলটি বুঝায় কিন্তু সমাধানের বা ভাল হওয়ার পথটি দেখায় না।

    লিখেছেন- অধ্যাপক ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আজিজুল ইসলাম

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    গবেষণা চিকিৎসা ডিপ্রেশন দুশ্চিন্তা পরিবার বিষণ্ণতা মনোরোগবিদ্যা মস্তিষ্ক শিশু সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article‘পোষা বিড়াল থেকে হতে পারে সিজোফ্রেনিয়া ও বাইপোলার ডিসঅর্ডার’
    Next Article বিষণ্নতার প্রতিরোধ ও প্রতিকারের ২০টি উপায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় এআই: চিকিৎসকের সহকারী, বিকল্প নয় ।

    November 9, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    জুলাই সংখ্যা ২০২৬ এর আসক্তি  পর্ব  থেকে  মনোসামাজিক  বিশ্লেষনের কমেন্ট । নাফিয়ান নাফসিন শরীফ শিক্ষার্থী,…

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.