প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
প্রশ্ন- উত্তর পর্বে দেয়া উত্তরগুলো কেবলমাত্র প্রাথমিক দিকনির্দেশনা। সঠিক ও পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য চিকিৎসকের সাথে সরাসরি দেখা করে চিকিৎসা নিতে হবে।
প্রশ্নঃ আসসালামুওয়ালাইকুম, আমি একজন মেয়ে। আমার বয়স ২৫ বছর। আমার কাছে নিজেকে কল্পনা বা অবাস্তব লাগে। মনে হয় আমার অস্তিত্বটা কাল্পনিক, মনে হয় পৃথিবীতে আমার আগমন হয়েছে কাল্পনিক অবস্থায়, অবাস্তব হয়ে। আমার সব অবাস্তব কাল্পনিক কার্যবলী ভালো লাগে। যেগুলো একজন স্বাভাবিক মানুষ হয়তো করেনা। যেগুলো নাটক,সিনেমাতেই দেখা যায়। আর এসবের জন্য মাঝেমধ্যে মনে হয় আমার অস্তিত্ব থেকেও যেন নেই। আমি পৃথিবীতে আসা কাল্পনিক এক চরিত্র। যেটার বাস্তবের সাথে কোনো লেনাদেনা নেই। এটা কেন হয় আর এর থেকে পরিত্রাণের উপায় কি?
পরামর্শ- ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনার একটি সুন্দর ও বাস্তবধর্মী প্রশ্নের জন্য। আপনি বলেছেন যে আপনার বয়স ২৫ বছর। আপনার কাছে নিজেকে কাল্পনিক বা অবাস্তব মনে হয় এবং আপনার অস্তিত্ব নিয়েও কাল্পনিক প্রশ্ন মনের ভিতরে জাগে। আসলে এটিকে মানসিক চিকিৎসা বিজ্ঞানের ধারা মোতাবেক মানসিক রোগ হিসেবে চিহ্নিত করা হয় না। এটি একটি ব্যক্তির ব্যক্তিত্বের স্বভাবজনিত কারণে ঘটে থাকে, যার নাম মানুষের রোগ চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এটিকে Depersonalization syndrome, যেখানে নিজের বাস্তবতা (reality) সম্পর্কে অবাস্তব কিছু চিন্তা কাজ করে। এই ধরনের ব্যক্তিত্বের লোকেরা কোন কাজে সঠিকভাবে আত্মনিয়োগ করতে পারে না, যার ফলে সার্বক্ষণিক সে মানসিকভাবে দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত হয়। এই ধরনের ব্যক্তিরা সাধারণত কল্পনা প্রবণ হয়, যার ফলে বাস্তবতার নিরিখে কোন কাজ সঠিকভাবে করতে পারে না। যেহেতু এটি একটি মানুষের জীবনে দীর্ঘমেয়াদী সমস্যা, সেহেতু তার মানসিকভাবে সঠিক চিকিৎসার জন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে নিয়মিতভাবে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। নিম্ন লিখিত চিকিৎসা প্রদানে আপনি মানসিক এই কষ্টকর অবস্থা থেকে নিষ্কৃতি পেতে পারেন।
১। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে নিয়মিত সাক্ষাৎপূর্বক সাইকোথেরাপি গ্রহণ করতে হবে। এখানে আপনার মত রোগীরা ঔষুধের চিকিৎসায় খুব বেশি লাভবান হতে পারে না, তবে মানসিক রোগ বিশেষজ্ঞের কিছু ঔষধ নিয়মিতভাবে দীর্ঘদিন ব্যবহার করলে আপনি মানসিকভাবে অনেক সুস্থ থাকবেন এবং আপনার মধ্য থেকে কাল্পনিক চিন্তা ও হতাশা দূরীভূত হবে ইনশাআল্লাহ। ঔষধ গুলি নিম্নরূপ :
১। Antidepressant drug যেমন
Tab. Escitalopram mg
১+০+২
Tab. Mirtazapine mg
০+০+১
ও সেই সাথে ঘুমের সমস্যা থাকলে
Tab. Clonazepam mg
০+০+১ অথবা ০+০+২( ঘুমের উপর নির্ভর করে )
তবে সে ক্ষেত্রে অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহণ করা উচিত। আপনার সার্বিক শারীরিক ও মানসিক সার্বিক সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন-
অধ্যাপক ডা. মো. সালেমির হোসেন চৌধুরী
মনোরোগ বিশেষজ্ঞ
আরও দেখুন-


