Close Menu
    What's Hot

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 1, 2026

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      Recent

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমাদের দেশে মনোরোগ এখনো ট্যাবু
    কুসংস্কার

    আমাদের দেশে মনোরোগ এখনো ট্যাবু

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 12, 2022No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    ২০১৮-১৯ সালের মানসিক স্বাস্থ্য জরিপে দেখা গেছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ১৭% বা দুই কোটি প্রাপ্তবয়স্ক মানুষ নানা ধরনের মানসিক রোগে আক্রান্ত৷ তাদের ১০০ জনের মধ্যে ৭ জন ভুগছেন বিষণ্ণতায় এবং তাদের ৯২ শতাংশই রয়েছেন চিকিৎসার আওতার বাইরে৷

    আমাদের দেশে মনোরোগ এখনো ট্যাবু৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে এটা নিয়ে আমরা মুখ খুলতে চাই না, চিকিৎসা তো দূরের কথা৷ মহামারির ধাক্কায় মানুষে মানুষে বিচ্ছিন্নতা মনের স্বাস্থ্য আরো খারাপ করে তুলেছে৷

    গত বছর আগষ্টে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদনান সাকিবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ লাশের পাশে পড়ে থাকা চিরকুট থেকে জানা যায় ‘মানসিক চাপের’ কারণে তিনি আত্মহত্যা করেছেন৷

    পরের মাসেই ঢাবির সাবেক শিক্ষার্থী মাসুদ আল মাহদী অপুর ঝুলন্ত লাশ উদ্ধার হয় ঢাকার একটি মেস থেকে৷ লেখাপড়া শেষ করে যিনি চাকরির পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন৷ তার মৃত্যুর পর জানা যায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় তিনি প্রথম হয়েছেন৷

    তবে কেন তিনি আত্মহননের পথ বেছে নিলেন৷ সহপাঠীরা জানান, অপু সম্মান প্রথম বর্ষে থাকার সময়ও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷ তবে কি মানসিক কোনো রোগে ভুগছিলেন অপু? তার মধ্যে কী আত্মহত্যার প্রবণতা ছিল৷

    সাকিবের আত্মহত্যা বা অপুর আগেও একবার আত্মহত্যা চেষ্টা সবই মানসিক চাপ থেকে৷ কে তাদের উপর এই মানসিক চাপ সৃষ্টি করেছিল? পরিবার, সমাজ, বিশ্ববিদ্যালয় নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা৷

    সন্তানের ভবিষ্যত নিশ্চিত করতে গিয়ে বাবা-মা তাদের উপর এতটাই ‍চাপ দেয় যে পরীক্ষার ফল ‍খারাপ হলে কেউ কেউ লজ্জায় ভয়ে আত্মহননের পথ বেছে নেয়৷ বিশেষ করে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন যেমন ছাত্রছাত্রীদের উল্লাসের খবর-ছবি মহাসমারোহে প্রকাশ পায়৷ তেমনি পরীক্ষায় ফেল করে লজ্জায় আত্মহত্যার খবরও ছোট করে প্রকাশ করতে হয়৷ বুকের মানিক হারিয়ে বাবা-মা বুক চাপড়ে কাঁদে৷

    কিংবা স্বামী ঘরে নির্যাতিত মেয়েটি যখন নিজ বাড়িতে ফিরে আসার আকুতি জানায়৷ সমাজের চাপে বাবা-মা তাকে মানিয়ে নিতে বলে৷ নির্যাতিত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মেয়েটি আত্মহত্যা করলে মৃতদেহ নিয়ে বিলাপ করে তার পরিবার৷ অথচ তাকে ফিরতে দিলে হয়তো সে বেঁচে যেত৷

    প্রেমঘটিত কারণেও অনেক উঠতি বয়সের ছেলে মেয়ে আত্মহত্যা করছে৷ তবে আমার অভিজ্ঞতা বলছে, এই প্রবণতা বেশ খানিকটা কমে এসেছে৷ বিয়ে নিয়ে অভিভাবকরা এখন অনেক বেশি উদার৷ তারা ছেলে-মেয়ের পছন্দের সম্মান দিচ্ছেন৷

    নানা গবেষণায় দেখা গেছে, আত্মহত্যা করা মানুষদের ৯০ শতাংশই সে সময়ে মনরোগে ভোগেন; বিষন্নতা যার অন্যতম৷ নানা কারণে তার মধ্যে বিষন্নতার সৃষ্টি হতে পারে৷

    শীত প্রধান উন্নত দেশগুলোতে আবহাওয়ার কারণেও অনেক মানুষ বিষন্নতায় ভোগে৷ তাদের কেউ কেউ আত্মহননের পথ বেছে নেন৷ সেখানে সমাজ ব্যবস্থা অনেক উদার, পরিবার থেকেও তেমন চাপ নেই৷ রাষ্ট্র তার প্রতিটি নাগরিকের দায়িত্ব নেয়, নিরাপত্তা দেয়৷ কিন্তু আত্মহত্যা ঠেকাতে পারে না৷

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যায় করেন৷ শুধু মানসিক স্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে আত্মহত্যার এ হার অনকেটা কমিয়ে আনা সম্ভব৷

    আত্মহত্যা করার আগে সেই মানুষের মধ্যে নানা রকম লক্ষণ দেখা যায়৷ গবেষকেরা এমনটাই বলেছেন৷ কাছের মানুষরা একটু খেয়াল করলে তা বুঝতে পারবেন৷ সে লক্ষণ হতে পারে, স্বভাববিরুদ্ধভাবে চুপচাপ বা খিটখিটে হয়ে পড়া৷ নিজেকে দোষারোপ বা নিজের ক্ষতির চেষ্টা৷ রাগ, জেদ, অভিমান বেড়ে যাওয়া, বিনা কারণে কান্না করা বা খুশি হয়ে ওঠা৷ নিজের সব কিছু গোছাতে বা কাউকে সব দেখে রাখতে বলা ইত্যাদি৷

    করোনা মহামারীর এ বন্দি সময়ে মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে৷ বাংলাদেশে এই প্রথম এক বছরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০১ শিক্ষার্থীর আত্মহত্যা সেটা প্রমাণ করেছে৷ প্রতিটি আত্মহত্যার পেছনের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসবে এক একটি বেদনা কাব্য৷

    দুঃখ, কষ্ট, রোগ-শোক, বিপর্যয়, অবহেলা-অপমান সব মানুষের জীবনেই থাকে৷ শুধু আমি কষ্টে আছি, বাকি দুনিয়া হাসছে বিষয়টা কখনোই তেমন নয়৷ তাই আসুন ঘুরে দাঁড়াই৷ নিজের যত্ন করি৷ শরীরের পাশপাশি মনের যত্ন করি৷ যখন মনে হবে এ জীবন আর বইতে পারছি না তখন কারো সঙ্গে কথা বলার চেষ্টা করি৷ প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হই৷ মনোরোগ মানেই আমি পাগল নই বা পাগল হয়ে যাচ্ছি না‌৷ সমাজের এই ট্যাবু ভেঙ্গে বেরিয়ে আসি৷

    সূত্রঃ ডয়েচ ভেলে

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    https://youtu.be/WEgGpIiV6V8

    নারী পরিবার পুরুষ বিষণ্ণতা মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য শিশু হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনিজের ও প্রিয়জনের যত্ন নিন
    Next Article যৌনতা মানসিক চাপ কমানোর প্রাকৃতিক দাওয়াই
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    November 2, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার November 2, 2026

    মেজাজের দুই মেরু: বাইপোলার ডিসঅর্ডার ও লিথিয়াম আবিষ্কারের রোমাঞ্চকর ইতিহাস

    ক্লিনিক্যাল চিত্র: মুডের দুই বিপরীত মেরু বাইপোলার মুড ডিসঅর্ডার (Bipolar Mood Disorder) এমন একটি মানসিক…

    কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    সম্পর্কের সমস্যায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাউন্সিলিং

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.