শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট স্বাভাবিক থাকার পরও দীর্ঘস্থায়ী শারীরিক কষ্ট বা ব্যথায় ভুগছেন এমন রোগীদের রোগ নির্ণয় ও সচেতনতা বৃদ্ধিতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে একটি ‘কনটিনিউয়িং মেডিকেল এডুকেশন’ (সিএমই) অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন ২০২৬, মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে মেডিকেল কলেজের লেকচার গ্যালারি-১ এ এই ‘কনটিনিউয়িং মেডিকেল এডুকেশন’ (সিএমই) অনুষ্ঠিত হয়।
সিএমই এর মূল প্রতিপাদ্য ছিল— “Persistent Physical Symptoms Despite Normal Investigations: Understanding Somatic Symptom Disorder”। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি (মনোরোগবিদ্যা) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুমাইয়া নওশীন আহমেদ।
তিনি উপস্থিত সকলের সামনে সোমাটিক সিম্পটম ডিজঅর্ডারের উপসর্গ, চিকিৎসা এবং এই রোগের সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। সিএমইটিতে মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সিএমইটিতে সকলের জন্য উন্মুক্ত প্রবেশাধিকার ছিল।

