Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » শিশুর ডিভাইস ব্যবহার কমাতে অভিভাবকের করণীয়
    শিশু কিশোর

    শিশুর ডিভাইস ব্যবহার কমাতে অভিভাবকের করণীয়

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাNovember 4, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আধুনিক সমাজে ই-মেইল, ফেসবুক কিংবা মেসেঞ্জার ছাড়া আমাদের জীবন প্রায় অচল বলা চলে। বর্তমান সময়ে আমাদের জীবন প্রযুক্তিগত ডিভাইস বেষ্টিত। এমনকি আমরা শিশুদের সামলানোর জন্য তাদের হাতেও তুলে দিচ্ছি শুধু মোবাইল নয়, স্মার্টফোন-ট্যাব বা ল্যাপটপ। স্মার্টফোন হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ার এই জগতে প্রবেশ করে তার নেশায় বুঁদ হয়ে পড়ছে শিশু-কিশোররা। ফলে তথ্য প্রযুক্তির সুফলের চেয়ে কুফলটাই গ্রাস করছে তাদের।
    সাম্প্রতিককালে শিশুর মাঝে বিভিন্ন ডিজিটাল স্মার্ট ডিভাইসের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে অভিভাবকগণ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। এইক্ষেত্রে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে। কারণ এইসব ডিভাইস অতিরিক্ত ব্যবহারের ফলে শিশুর দক্ষতার বিকাশ, কথা বলতে শেখা এবং অন্যান্যদের সাথে মেলামেশার ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। শিশুদের এই ডিভাইস ভাইরাসের কালো ছায়া থেকে দূরে রাখতে অভিভাবকদের উচিত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া। ব্যবস্থাগুলো হতে পারে নিম্নরূপ:

    • পরিবারের সদস্যদের ভার্চুয়াল জগতে অতিরিক্ত সময় কাটানোর অভ্যাস পরিহার করতে হবে। কারণ শিশুরা অনুকরণপ্রিয়। তাই অন্যদের দেখে শিশুরাও ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ে।
    • প্রতিদিন খাবার টেবিলে কিংবা পারিবারিক আলোচনার সময় মোবাইল জাতীয় ডিভাইস ব্যবহার বন্ধ রাখতে হবে। শিশুদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে।
    • শিশুর জন্য আনন্দঘন শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে যাতে তারা বেশি সময় স্ক্রিনে ব্যয় না করে। কারণ গবেষণায় দেখা গেছে যে সব শিশু স্ক্রিনের সামনে বেশি সময় পার করে তাদের পড়াশোনার মনোযোগ কমে যাওয়ার পাশাপাশি স্থূলতা বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে।
    • শিশু যখন বুঝতে শেখে তখন থেকেই তাকে সমবয়সীদের সঙ্গে মেশার সুযোগ করে দিতে হবে। কারণ অনেকের মাঝে থেকে শিশু মেধা খাটিয়ে নতুন নতুন জিনিস শেখে ও জানে।
    • শিশুরা ডিভাইসে কী দেখছে, কী করছে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। তাদের ডিভাইস ব্যবহারে সময়সীমা বেঁধে দিতে হবে। তাদের আগ্রহের বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং সেগুলো নিয়ে তার সাথে আলাপ করতে হবে। যাতে তার মধ্যে লুকোনোর প্রবণতা তৈরি না হয়। আর তারা এমন বোধ না করে যে, অভিভাবক তাদের ওপর নজরদারি করছে। উপরন্তু অভিভাবকদের সঙ্গে তাদের আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
    • শিশুদের কোনোভাবেই প্রযুক্তির সঙ্গে সম্পর্ক গড়তে দেয়া উচিত নয়। কারণ এ সময় তাদের নিজেদের মেধা খাটিয়ে নতুন নতুন জিনিস শেখার ও জানার বয়স। বরং তাদের হাতে তুলে দেয়া যায় রঙিন রঙিন বই। বাড়ির ছোটো ছোটো কাজে তাদেরকে সাথে নেয়া যায়। এতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ বলে ভাববে, সহযোগিতার মনোভাব তৈরি হবে এবং ডিভাইস-নির্ভর হয়ে উঠবে না।
    • শিশুদের নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, তাদের সাথে সময় কাটানো বা তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কাজে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
    • শিশুদেরকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতে হবে। এতে তার মনোযোগ, ভালো লাগা এবং আনন্দ ডিভাইস কিংবা স্ক্রিনে কেন্দ্রীভূত না থেকে বিস্তৃত হবে। সবসময় প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার সুযোগ না হলেও বাড়ির উঠোনে, ছাদে বা বারান্দায় শিশুদের সাথে নিয়ে গাছ লাগানো, প্রতিদিন গাছে পানি দেয়ার মতো কাজগুলো করা যায়।
    • অভিভাবকদেরকেও প্রযুক্তি, বিজ্ঞান, সমসাময়িক বিশ্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। যাতে তারা প্রযুক্তির ভালো-খারাপ উভয় বিষয় নিয়েই সন্তানদের সাথে কথা বলতে পারেন। একতরফাভাবে প্রযুক্তি বিদ্বেষী কথা বা মনোভাব শিশু-কিশোরদের মধ্যে বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এক্ষেত্রে অবধারিতভাবেই কৌশলী হতে হবে।

    শিশুকে বাস্তব ও ভার্চুয়াল জগতের মধ্যে সীমানা নির্ধারণ করে দেয়ার দায়িত্ব অভিভাবকদেরই। মনে রাখতে হবে, কোনো শিশুই ডিভাইসের প্রতি আসক্ত হয়ে জন্ম নেয় না। সেটা তার ভেতর ধীরে ধীরে গড়ে ওঠে। আর সেটা প্রতিহত করতে অভিভাবকই। প্রয়োজন সঠিক সময়ে সচেতন হওয়া। বড়ো সামাজিক অবক্ষয় নেমে আসার আগে অভিভাবকদের সচেতন হবার সময় এখনই।
    সূত্র: মনের খবর, মাসিক ম্যাগাজিন, ২য় বর্ষ, ৬ষ্ঠ সংখ্যায় প্রকাশিত।

    ডিভাইস শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleস্কুল থেকে সহপাঠীদের বিভিন্ন জিনিস চুরি করে বাসায় নিয়ে আসে
    Next Article বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ এর বার্ষিক কনফারেন্স শুরু
    মাহজাবীন আরা

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.