Close Menu
    What's Hot

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    প্রতিবন্ধকতা কমাতে মানসিক স্বাস্থ্য সেবার নতুন দৃষ্টিভঙ্গি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 21, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 21, 2026

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      Recent

      ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » র্দীঘ লকডাউনে বেড়ে চলা দুশ্চিন্তা কমাতে করণীয়
    টিপস্

    র্দীঘ লকডাউনে বেড়ে চলা দুশ্চিন্তা কমাতে করণীয়

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 21, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মহামারী করোনার সময়ে উদ্বেগ হ্রাস করতে করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    লকডাউনের মেয়াদ যত বাড়ছে, ততই বেড়ে চলেছে আমাদের দুশ্চিন্তা। কিছুতেই যে আর নিশ্চিন্ত থাকা যাচ্ছে না! এক দিকে, করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই বাড়ছে। অন্য দিকে, লকডাউন কবে উঠবে, সেই অনিশ্চয়তায় ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তীব্র অর্থনৈতিক মন্দার ভয়। এই দুই চিন্তায় প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়েছে। আবার ওয়ার্ক ফ্রম হোমের ব্যস্ত শিডিউলের সঙ্গে মানিয়ে নিতেও কারও কারও বেশ অসুবিধাই হচ্ছে। বাড়ির কাজ করে অফিসের কাজ সময়মতো শেষ করা যাচ্ছে না। ফলে, রাত জাগতেই হচ্ছে। বিছানায় শোওয়ার পরেও ঘুম আসছে না কিছুতেই!
    কী ভাবে মুক্তি পাবেন এই পরিস্থিতি থেকে?
    লকডাউনের এই অস্থিরতায় একটা রুটিন বানিয়ে ফেলুন। বাড়িতে বসে অফিসের কাজ করছেন মানে আপনার স্বাভাবিক রুটিন কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। কাজেই এই সময়ের জন্য আমাদের একটা নতুন রুটিন বানিয়ে নিতে হবে। তার জন্য আমাদের ঘুমের প্যাটার্নটা একটু বদলে নিতে হবে। রাত জেগে কাজ করার অভ্যেস ছাড়তে হবে। রাতে ঘুম পেলে ঘুমিয়ে পড়ুন। আর সকালে ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন না। স্বাভাবিক ভাবেই ঘুমটা ভাঙতে দিন। এতে প্রথম ক’দিন আপনি একটু বেশি ঘুমোতে পারেন। কিন্তু খুব শীঘ্রইএকটা ছন্দ চলে আসবে। তখন আর অসুবিধে হবে না।
    দুপুরে একেবারেই ঘুমোবেন না। বাড়িতে থাকলে দুপুরে খাওয়ার পর চোখ জড়িয়ে আসতে পারে ঘুমে। কিন্তু ঘুমোবেন না। তাতে আপনার অফিসের কাজ তো বটেই, এমনকী, রাতের ঘুমও নষ্ট হয়ে যাবে। তবে আগের রাতে যদি একদমই ঘুম না হয়ে থাকে, তবে একটু চোখ বুজে নিতে পারেন। খুব বেশি হলে মিনিট দশ-পনেরোর জন্য।
    দুপুরে ঘুম এড়াতে শোওয়ার ঘরে বসে কাজ করবেন না। তাতে বিছানায় গা একটু এলিয়ে নেওয়ার ইচ্ছা হতে পারে। তাই কাজের সময় শোওয়ার ঘরটা এড়িয়ে চলুন। বিছানায় নয়, চেয়ার-টেবিলে বসে কাজ করুন। প্রয়োজনীয় স্টেশনারি হাতের কাছে রাখুন। ঘড়ি ধরে কাজ করুন, যেমনটা অফিসে করেন। তাতে খানিকটা অফিসে বসে কাজ করার মতো মনে হবে।
    রাতে ঘুম না হওয়া রুখতে দিনে কফি খাওয়ার পরিমাণ কমান।
    এমনিতেই অতিরিক্ত ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই ঘুমের সমস্যা থাকলে বিকেলের দিকে বা সন্ধ্যার পর কফি না খাওয়াই উচিত। কফির নেশা থাকলে দিনের বেলায় খান। তবে দু’তিন কাপের বেশি নয়। কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে একেবারেই নয়।
    আর সারা দিন বাড়িতে বসে বসে কাটাবেন না। কিছু শারীরিক কসরত করুন। বাড়ির বারান্দায় বা ছাদে হাঁটুন, জগিং করুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে পারেন। কিছু না হলে সিঁড়ি ভেঙে ওঠা-নামা করুন। ব্যায়ামটা দিনের শুরুতেই করে ফেললে সারা দিন বাড়তি এনার্জি পাবেন।
    রাতের খাবারও খুব দেরি করে খাবেন না। ঘুমোতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে টিভি বন্ধ করে দিন। এড়িয়ে চলুন মোবাইল। ঘরের আলো কম রাখুন। ঘরের পরিবেশ যেন যথাসম্ভব আরামদায়ক থাকে। ঘুম না এলেও রোজ নির্দিষ্ট সময়ে শুতে যান।
    আর এড়িয়ে চলুন যাবতীয় দুশ্চিন্তা। আপনি যদি ক্রনিক অনিদ্রার রোগী না হন, শুধু বাড়তি মানসিক চাপ বা অবসাদের জন্যই অনিদ্রায় ভুগতে শুরু করেন, তা হলে আপনার প্রথম কাজ মানসিক চাপ কমানো। মনকে বোঝান, যে বিষয়গুলোর উপর আপনার কোনও নিয়ন্ত্রণ নেই, তা নিয়ে দুশ্চিন্তা করেও লাভ নেই। এর পরেও ঘুম নিয়ে সমস্যা হলে কাউন্সেলিং করাতে পারেন।

    দুশ্চিন্তা লকডাউন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleচা ও ভেষজ ওষুধ করোনাভাইরাস ঠেকাতে পারে?
    Next Article কোভিড ১৯: চিকিৎসকদের কাজ নির্দিষ্ট কাঠামোতে আনতে হবে-অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী
    মনের খবর ডেস্ক

    Related Posts

    নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

    November 18, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    November 17, 2026

    অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনস্তত্ত্ব. November 21, 2026

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর

    ডিয়েগো ম্যারাডোনা: ফুটবলের এক ঈশ্বর তার পাসের ছোঁয়ায় একটা জাদু আছে, একটা স্বপ্ন আছে। তিনি…

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬: মানসম্মত সেবা ও বৈষম্যহীন মানসিক স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান।

    নেতিবাচক চিন্তা যেভাবে ইতিবাচকে রূপান্তর হতে পারে।

    আমার চাচাতো বোন হঠাৎ – হঠাৎ কান্না করে আবার কখনো কখনো হেসে ওঠে।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.