Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড ১৯: চিকিৎসকদের কাজ নির্দিষ্ট কাঠামোতে আনতে হবে-অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী
    বিশেষজ্ঞের মতামত

    কোভিড ১৯: চিকিৎসকদের কাজ নির্দিষ্ট কাঠামোতে আনতে হবে-অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী

    তাহসিন খুশবুBy তাহসিন খুশবুApril 21, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড ১৯: চিকিৎসকদের কাজ নির্দিষ্ট কাঠামোতে আনতে হবে
    কোভিড ১৯: চিকিৎসকদের কাজ নির্দিষ্ট কাঠামোতে আনতে হবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেশে করোনায় আক্রান্তের শতকরা ৭ ভাগই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ফলে সম্ভবনা দেখা দিচ্ছে  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মনোবল ভেঙে পড়ার। এরকম পরিস্থিতিতে  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কি ধরনের মানসিক সমস্যায় ভোগার সম্ভাবনা আছে? এ থেকে পরিত্রানের জন্য কি করা যেতে পারে? তাদেরকে এই মুহূর্তে মানসিকভাবে চাঙা রাখার জন্য কি করা যেতে পারে? সে সর্ম্পকে মনের খবর এর পক্ষ থেকে জানতে চাওয়া হয় বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এর কাছে।
    খ্যাতনামা এই মনেরোগ বিশেষজ্ঞ বলেন, “রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে যে সারাদেশ বর্তমানে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। প্রতিটি মানুষই এখন সন্দেহভাজনের তালিকায় রয়েছে। সর্বক্ষেত্রেই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যেই এক ধরণের উদ্বেগ, ভয়, আশংকা কাজ করে। প্রাথমিকভাবে কাজে মনোযোগী হলে এই উদ্বেগের হার কমে যেতে পারে। তবে একটানা কাজ করলে এবং প্রয়োজনীয় শারীরিক ও মানসিক বিশ্রাম না পেলে হতাশার সৃষ্টি হতে পারে। আর দীর্ঘদিনের হতাশা থেকে ক্ষোভ সৃষ্টি হতে পারে। মেজাজ খারাপ বা খিটখিটে হয়ে যেতে পারে।
    সবসময় নিজের মধ্যে সংক্রমণের একটা আশংকা বা ভয় কাজ করতে পারে। এর ফলে উদ্বেগের মাত্রা ক্রমশও বেড়ে যেতে পারে। উদ্বেগ ও হতাশা বৃদ্ধির ফলে অনেকেই মনোযোগ হারিয়ে ফেলতে পারে। অমনোযোগী হলে কাজের ক্ষেত্রেও ভূল হতে পারে।। তখন আবারও মেজাজ খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের যে পেশা, এতে উৎকন্ঠা বা বিষন্নতায় ভোগা স্বাভাবিক বিষয়। মনের মধ্যে অস্থিরতা, উদ্বেগ, বিরক্তিভাব এবং বিষন্নতা তৈরি হতে পারে। দীর্ঘদিন কাজ করলে ভয় থেকে মানসিক দূর্বলতা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
    করোনায় আক্রান্ত ৩০-৪০% মানুষের মধ্যে তেমন কোন উপসর্গ দেখা যায় না। যাদের পরীক্ষা করে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা করোনার জন্য বিষেশায়িত হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। বাকি যারা রয়েছেন তারাও অসুস্থতার জন্য বিভিন্ন হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাচ্ছেন। যারা বিষেশায়িত হাসপাতালগুলোতে চিকিৎসা দিচ্ছেন তাদের একধরণের শারীরিক ও মানসিক প্রস্তুতি ও ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা একেবারেই আলাদা। কিন্তু এর বাইরে যারা শহর এবং গ্রামের বিভিন্ন হাসপাতালে যেসব সাধারন মানুষকে চিকিৎসা দিচ্ছেন, তাদের মধ্যে কেউ হয়তো করোনায় আক্রান্ত কিন্তু তাদের পরীক্ষা করা হয়নি। আবার প্রত্যেকেরই করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই এসব ক্ষেত্রে যারা চিকিৎসা দিচ্ছেন, তাঁরা অনেক ঝুঁকি নিয়েই চিকিৎসা দিচ্ছেন।
    চিকিৎসকরা বেসরকারীভাবে বা সরকারী নির্দেশ মেনে প্রথম থেকেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করে যাচ্ছেন। তাঁরা বিশেষ কোন প্রনোদনার জন্য কাজ করছেন না। এখন নানারকম প্রনোদনা বা উৎসাহ-উদ্দীপনার কথা আসছে যা হয়তো শুরুর দিকে ছিলো না। আবার নানারকম বৈষম্যের কথা এবং চিকিৎসকদের সুরক্ষার কথাও অনেকবার এসেছে। অনেক ক্ষেত্রেই সুরক্ষাসামগ্রী ছাড়াই চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন। সব ধরনের বেসরকারী বা সরকারী হাসপাতালেই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। সরকারী ও বেসরকারী হাসপাতালে দেখভালের বিষয়ের ক্ষেত্রে পার্থক্য থাকলেও সবার জন্যই ঝুঁকি রয়েছে।
    যারা চিকিৎসাসেবা দিচ্ছেন, সকলক্ষেত্রেই তাদের কাজ কে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা উচিৎ। তাদের জন্য একটি বিশেষ রুটিন ও পালাবদল করে কাজের ব্যবস্থা করা উচিৎ। সুতরাং সমগ্র দেশে কতজন সরকারী ও বেসরকারী চিকিৎসক আছেন, কতোজন আক্রান্ত এবং কতজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, কতোজন রোগী অন্যান্য হাসপাতালগুলোতে রোজ আসছে এগুলো বিবেচনায় এনে একটা সেন্ট্রাল রোস্টারিং সিস্টেমের মধ্যে আসা খুব জরুরী হয়ে পড়েছে। কারণ কোন উপজেলাভিত্তিক হাসপাতালে যদি ৪/৫ জন চিকিৎসক একসাথে কাজ করেন, তখন কেউ যদি আক্রান্ত হোন বা কোন করোনা রোগীর সংস্পর্শে আসেন, তখন সবাইকেই কোয়ারেন্টাইনে যেতে হবে। ফলে হাসপাতালে কোন চিকিৎসক থাকবে না। এই বিষয়টি মাথায় রেখে একটা সেন্ট্রাল রোস্টারিং সিস্টেম তৈরী করতে হবে। কোন হাসপাতালে কতোজন চিকিৎসক আছেন, কতোজন কাজ করছেন তা অনুযায়ী পালাবদলের ব্যবস্থা চালু করতে হবে। এতে করে চিকিৎসকদের কাজে ক্লান্তি আসবে না, তাঁরা বিশ্রামের সময় পাবেন ও কিছুটা হলেও দুঃশ্চিন্তামুক্ত থাকতে পারবেন।
    যারা কাজ করছেন তাদের নিজেদের ঝুঁকি তো আছেই, পরিবারের সদস্যরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। এই বিষয়টিও তাদের জন্য টেনশনের কারণ। কারণ নিজেরা যদি আক্রান্ত হয়, পরিবারের সদস্যরাও আক্রান্ত হবেন। এই অবস্থার কথা বিবেচনা করে যতটুকু সুরক্ষাব্যবস্থা বা প্রনোদনা দরকার, তা অবশ্যই দেওয়া উচিৎ। সেজন্য চিকিৎসকদের দ্বায়িত্ব খুব সূক্ষ্মভাবে ভাগ করে দেওয়া উচিৎ। অনেক দেশেই ভলান্টিয়ার ওয়ার্কের কথা বলা হচ্ছে অথাৎ যারা অবঃসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মী তাদের এগিয়ে আসতে বলা হচ্ছে এবং যারা এখনোও কাজ শুরু করেনি তাদের কেউ পর্যাপ্ত ট্রেনিং দিয়ে ভলান্টিয়ারের সংখ্যা বাড়াতে হবে।
    একটানা দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ কাজ করলে মানসিক চাপ বেড়ে যায়। তাই যারা কাজ করছে তাদের মানসিক চাপ যতটা কমিয়ে আনা যাবে, তাঁরা ততটা ভালো থাকবে। তাদের কাজের আগ্রহ থাকবে, শক্তি থাকবে। করোনা পরিস্থিতি কতোদিনের ব্যাপার তা অজানা। তাই চিকিৎসকদের ও স্বাস্থ্যসেবাকর্মীদের কর্মস্থলে কিভাবে সুস্থ রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের ভালো খাবারের ব্যবস্থা, ভালো থাকার ব্যবস্থা, কাজের শেষে বিশ্রামের ব্যবস্থা, বিনোদোনের ব্যবস্থা এগুলো থাকা অনেক জরুরী। এতে হয়তো তাঁরাও প্রফুল্য থাকবে, কিছুটা নিশ্চয়তাবোধ করবে।“

    কোভিড ১৯ চিকিৎসক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleর্দীঘ লকডাউনে বেড়ে চলা দুশ্চিন্তা কমাতে করণীয়
    Next Article কর্মসংস্থানের অনিশ্চয়তা ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে
    তাহসিন খুশবু

    Related Posts

    বিশেষজ্ঞ চিকিৎসকদের তিন দিনের কর্মবিরতি শুরু

    March 8, 2025

    বডি ডিজমরফিক ডিজঅর্ডার: নিজের কোনো বিশেষ অঙ্গকে স্বাভাবিক ভাবতে না পারা

    October 2, 2023

    সারাদেশে চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে চিকিৎসক সোসাইটির কর্মসূচি

    July 16, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.