Close Menu
    What's Hot

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 26
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 26, 2026

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      Recent

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » যেসব মানসিক রোগকে শারীরিক মনে হতে পারে
    ফিচার

    যেসব মানসিক রোগকে শারীরিক মনে হতে পারে

    Moner KhaborBy Moner KhaborApril 25, 2024Updated:November 1, 2025No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমরা যারা মানসিক রোগের চিকিৎসক তাদের কাছে প্রায়শই কিছু রোগী আসে একগাদা চিকিৎসা সংক্রান্ত ফাইলপত্র নিয়ে। বহুদিনের পুরনো রোগী তারা। বহু জায়গায় চিকিৎসা করে অবশেষে মানসিক রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছেন রোগের কোনো উন্নতি না হওয়ায়। এসব রোগীর ফাইলপত্র ঘেঁটে দেখা যায় তাদের বেশীরভাগই শারীরিক বিভিন্ন লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে ঘুরছেন। কিন্তু শারীরিক এসব লক্ষণগুলোর মূল কারণই ছিল মানসিক রোগ যা সময়মতো বুঝতে না পারার কারণেই অতশত ভোগান্তি।

    আসলে আমরা বেশীরভাগ মানুষ এখনো মানসিক রোগ নিয়ে খুব বেশি সচেতন নই, তাই এই রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে রয়েছে নানাবিধ বিভ্রান্তি। কিছু কিছু লক্ষণ অস্বাভাবিক, তাই মনে চিন্তা আসে জিন—ভূতের আছর। আবার কিছু কিছু লক্ষণ শারীরিক অন্যান্য রোগের মতো হয়। এসব কারণে এখনো এসব রোগের চিকিৎসা চলে তাবিজ—কবজ কিংবা কবিরাজের মাধ্যমে। মনে রাখতে হবে মানসিক কিছু কিছু রোগে শারীরিক লক্ষণ অনেক বেশি আবার প্রায় মানসিক রোগের প্রভাব শারীরিকভাবেও প্রকাশ পায়।

    বুকে চাপ লাগা কিংবা প্রচণ্ড বুক ধড়ফড় করা নিয়ে অনেক সময়ই রোগী হৃদরোগ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসেন। হৃদরোগের প্রায় সব রকমের বড়ো বড়ো পরীক্ষা—নিরীক্ষা করে এমনকি এনজিওগ্রাম পর্যন্ত করেও যখন কিছু পাওয়া যায় না তখন শেষ ভরসা মানসিক রোগ চিকিৎসক। কারণ, দুশ্চিন্তার একটি রোগ ‘প্যানিক ডিজঅর্ডার’। যেখানে রোগীর লক্ষণগুলো ঠিক একইরকম। এই রোগে দেখা যায় রোগীর হটাৎ বুক ধড়ফড় করতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে, শরীর, হাত—পা কাঁপতে থাকে। শরীর মনে হয় অবস হয়ে আসছে, বুকে চাপ অনুভব হয়, বমি বমি লাগতে থাকে, মনে হয় সে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলছে। লক্ষণগুলো এতটাই আতঙ্ক তৈরি করে যে, ব্যক্তি মনে করে সে বোধহয় মারা যাচ্ছে। এই লক্ষণগুলোর যখন শারীরিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তখন একে বলে প্যানিক অ্যাটাক যা প্যানিক ডিজঅর্ডারে দেখা যায়। প্যানিক ডিজঅর্ডারের বেশিরভাগ লক্ষণই শারীরিক যা রোগীকে বিভ্রান্ত করতেই পারে।

    মাথাব্যথা জীবনে কার হয়নি? এমন লোক হয়ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মাথাব্যথার বেশিরভাগ রোগী কিন্তু চিকিৎসা নিতে শুরুতেই মানসিক চিকিৎসকের কাছে আসেন না। কারণ মাথা মানেই নিউরোলজী আর চিকিৎসক মানেই নিউরোলজিস্ট। মানসিক সমস্যায় যে মাথাব্যথা হতে পারে সেটা তারা মনেই করেন না। মনে রাখতে হবে মাথাব্যথার অনেক কারণই মানসিক; যেমন- দুশ্চিন্তা, মানসিক চাপ কিংবা বিষণ্ণতায় মাথাব্যথা হতে পারে। মাথায় চাপ ধরে থাকা, মাথার জ্বালা—পোড়া, গরম অনুভূতি হওয়া এসবও মানসিক রোগের লক্ষণ হতে পারে। জেনারালাইস্ট অ্যাংজাইটি ডিজঅর্ডার কিংবা বিষণ্ণতার অনেক রোগী অনেক সময় শুধু মাথাব্যথা নিয়েই চিকিৎসকের কাছে আসেন।

    Magazine site ads

    শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা-বেদনা যা মাঝে মাঝেই শরীরের বিভিন্ন স্থানে পরিবর্তিত হয় এবং বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষায় ধরা পড়েনি। এই রোগটিকে আমরা বলি ‘সোমাটিক সিম্পটম ডিজঅর্ডার’ যা একটি মানসিক রোগ। যার লক্ষণগুলো বেশীরভাগই শারীরিক। এই রোগেও রোগী রোগের কারণ হিসেবে শারীরিক রোগকেই চিন্তা করেন এবং বহু চিকিৎসা করেই তবে মানসিক চিকিৎসকের নিকট আসেন। এই রোগে দেখা যায় রোগী শরীরের এক বা একাধিক স্থানে ব্যথার কথা বলেন। কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পর পর এমন নানাবিধ ব্যথা-বেদনা যেন শরীর জুড়েই ঘুরে বেড়াতে থাকে কিন্তু কারণ আর দেখা মেলে না। আসলে মূল সমস্যাটাই রয়ে গেছে মনে।

    চাপজনিত মানসিক রোগ বা স্ট্রেস ডিজঅর্ডার, দুশ্চিন্তার যেকোনো রোগ বা অ্যাংজাইটি ডিজঅর্ডার কিংবা বিষণ্ণতা বা ডিপ্রেসিভ ডিজঅর্ডারের প্রায় রোগী শারীরিক লক্ষণ নিয়ে আসে, যেমন, শারীরিক দুর্বলতা, মাথা ঘুরানো, মাথা-ব্যথা, শরীর হাত—পা জ্বালাপোড়া, শরীরে ব্যথা, পেটের সমস্যা, বুক ধড়ফড় করা, বুক ব্যথা, বা শ্বাসের সমস্যা নিয়েও রোগী আসতে পারে। এসব লক্ষণগুলো মানসিক কারণেও যে হতে পারে তা অনেকেই শুরুতে বিশ্বাস করতে চান না।

    হিস্টিরিয়া বলে একটি শব্দ আমাদের সমাজে খুবই প্রচলিত। হিস্টিরিয়া একটি মানসিক রোগ যাকে আমরা বলি ‘কনভারশন ডিজঅর্ডার’। এই রোগের রোগী প্রায়ই হাসপাতালে ভর্তি হন হঠাৎ তৈরী হওয়া শারীরিক কিছু লক্ষণ নিয়ে। যেমন— হাঁটতে না পারা, কানে শুনতে না পাওয়া, চোখে দেখতে না পাওয়া, শরীরে অনুভূতি না পাওয়া, মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাওয়া কিংবা কথা বলতে না পারা। এসব লক্ষণ দেখলে মনে হয় রোগী বোধহয় স্ট্রোক করেছে। কিন্তু সিটি স্ক্যান, এমআরআই কিংবা শারীরিক পরীক্ষা—নিরীক্ষা করেও কিছুই পাওয়া যায় না। মূলত মানসিক দ্বন্দ্ব কিংবা মানসিক চাপ থেকে এর প্রকাশ হয় যাকে আমরা বলি কনভারশন। অর্থাৎ মানসিক চাপ শারীরিক লক্ষণের মাধ্যমে কনভারশন বা পরিবর্তিত হয়েছে বলেই একে আমরা বলি কনভারশন ডিজঅর্ডার। এই রোগে আমরা মনের অনেক দ্বন্দ্ব বা চাপকে প্রকাশ করতে পারি না কিংবা নিজেই নিজের চাপকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হই, তখন এই চাপ অনেক সময় শারীরিক বিভিন্ন লক্ষণ আকারে প্রকাশ পায়। রোগীর লক্ষণ দেখে আমরা বুঝি শারীরিক রোগ, কিন্তু মূল কারণ মানসিক।

    অনেক সময় দীর্ঘমেয়াদী শারীরিক রোগেও মানসিক সমস্যা দেখা দিতে পারে। এসব অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীর শারীরিক রোগের চিকিৎসা চলছে ঠিকই কিন্তু উন্নতি আশানুরূপ নয়। অথবা দিনদিন চিকিৎসা যেন জটিল হচ্ছে। চিকিৎসকদের অনেকেই ভুলে যাই দীর্ঘমেয়াদী এসব রোগে মনেরও একটু যত্ন নেয়া উচিত। কারণ অনেক সময় মানসিক রোগের লক্ষণগুলো শারীরিক অন্যান্য লক্ষণগুলোর কাছে চাপা পড়ে যায় কিংবা মানসিক সমস্যার শুরুটা হয়ত শারীরিক লক্ষণ দিয়েই হয়েছিল। দার্শনিক প্লেটো তাই বলেছিলেন, আমরা চিকিৎসকরা প্রায়ই একটি ভুল করি মনকে না সারিয়ে শরীরকে সারাতে চেষ্টা করি যা আমাদের রোগের চিকিৎসাকে জটিল করে।

    আমরা আসলে জানি না বা মানতে চাই না যে মনের সমস্যার জন্যও শারীরিক লক্ষণ দেখা দিতে পারে। মূলত মনের সমস্যা মানেই ব্রেইনের সমস্যা। আর ব্রেইন আমাদের শরীরকে চালনা করে, তাই বুঝতে হবে শারীরিক সমস্যা মানেই শুধু শরীর নয়, মনও এর সাথে জড়িত থাকতে পারে।

    ডা. ওয়ালিউল হাসনাত সজিব
    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ
    শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ, সিরাজগঞ্জ।


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনেরখবর-এর সম্পাদকীয় নীতি/মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই এখানে প্রকাশিত লেখার জন্য মনেরখবর কর্তৃপক্ষ লেখকের কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনও ধরনের কোনও দায় নেবে না।

    ভুতে ধরা নাকি মানসিক রোগ?

     

    সিরিয়ালের জন্য ভিজিট করুন- এপোয়েন্টমেন্ট

    আরও দেখুন- 

    • পর্নোগ্রাফি স্মৃতিশক্তি কমিয়ে দেয়

    যেসব মানসিক রোগকে শারীরিক মনে হতে পারে
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনানা রকমের মানসিক রোগ, নানা রকমের ভুল ধারণা
    Next Article প্রথমবারের মতো বাংলাদেশ হরমোন দিবস পালন উপলক্ষ্যে মনের খবর টিভির বিশেষ লাইভ ওয়েবিনার
    Moner Khabor

    Related Posts

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 26, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    খেলাধুলা এখন শুধু মাঠের পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেটা, ভিডিও এবং প্রযুক্তির সমন্বয়ে আধুনিক স্পোর্টস…

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.