Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 11
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপের কোন স্তরে চিকিৎসা প্রয়োজন?
    মানসিক স্বাস্থ্য

    মানসিক চাপের কোন স্তরে চিকিৎসা প্রয়োজন?

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJune 13, 2019No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিদিন আমাদের জীবনে যে সমস্যাগুলো ঘটে তা পুরোপুরি সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। অতিরিক্ত চাপ ও চিন্তা যখন মানুষকে গ্রাস করে ঠিক তখন শরীরে এক ধরণের চাপ অনুভব হয়। আপনি যখন কোন কঠিন সময়ের মুখোমুখি হন যেমন- ভয় কিংবা বিশ্বাস তখনও এক ধরনের চাপ এসে আপনাকে মানসিকভাবে দুর্বল করেদিতে পারে। এগুলোই মানসিক চাপ।
    মেডিক্যাল সায়েন্সের পরিভাষায় শরীর দ্বারা কোন বিশিষ্ট প্রতিক্রিয়া যা শারীরিক, মানসিক, কাল্পনিক কিংবা বাস্তবিক হোক তাই মানসিক চাপ।
    শূন্য মানসিক চাপ সবার পক্ষে একপ্রকার অসম্ভব ব্যাপার। সমাজে থাকার জন্য, নিজের দায়িত্বগুলো পালন করার জন্য, আপনাকে একটু-আধটু মানসিক চাপের মুখোমুখি হতেই হবে। এটা ছাড়া আপনি সমাজের বাইরের মানুষ হয়ে পড়বেন বা সবাইকে ছেড়ে একা থাকতে হবে।
    মানসিক চাপকে বিভাজন করা সম্ভব নয়, কোন মাপকাঠিও নেই, তাই মানসিক চাপের কোন মাত্রা নির্ধারণ করা যায় না। যারা পরিবারে ও সমাজে বাস করে কিন্তু এর প্রতি দায়িত্ব পালন করেন না বা অনুভবও করেন না তাদের মানসিক চাপ খুবই কম। প্রায় শূন্যের কাছাকাছি।
    যে ব্যক্তি ভালো ভালো কাজ করেন, যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকেন, চার পাশে যারা রয়েছেন সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, সব পরিস্থিতিতে শান্ত থেকে দায়িত্ব পালন করেন তাদের মানসিক চাপের স্তর মামুলি বা আদর্শগত।
    আমাদের দৈনন্দিন কাজের জন্য কিছুটা মানসিক চাপ থাকাটা জরুরি। এটি ছাড়া আমরা কাজ করতে অনুপ্রাণিত হবো না। কিছুটা চাপ না থাকলে আউটপুটও কমে যাবে। সেটা হতে পারে লেখাপড়া, বাড়ির কাজ এবং সহকর্মীকে নির্দেশনা। স্বাভাবিক গতিবিধি ঠিক রাখার জন্য আমাদের সহনশীল মাত্রার মানসিক চাপ অবশ্যই রাখতে হবে।
    আধুনিক ব্যস্ত সমাজে অধিকাংশ ব্যক্তিই অধিক মানসিক চাপে থাকেন। তাদের লক্ষ্য নিজ ক্ষমতার বাইরে বেশি উঁচুতে। এখানেই মানসিক চাপ রোগের সূত্রপাত। দিনের শেষে এসব ব্যক্তিরা ক্লান্ত হয়ে পড়েন। এটা হয়নি ওটা হয়নি অথবা একেবারে নিংড়ে নেয়া হয়েছে। আবার ভাবতে থাকেন অন্যদের তুলনায় পিছিয়ে রয়েছেন।
    বর্তমান পৃথিবীতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ লোক মানসিক চাপের এই স্তরে রয়েছেন। এদের ক্ষেত্রেই মানসিক চাপ ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে। এরাই হৃদ রোগেও পীড়িত হন। তাদেরই খাওয়া-দাওয়ার অভ্যাসে বিরাট পরিবর্তন আনা জরুরি। আর ব্যায়াম করার প্রয়োজন যাতে রোগমুক্ত থাকা যায়।
    যে ব্যক্তি প্রচণ্ড কাজের চাপে থাকেন, প্রচুর সমস্যা রয়েছে এবং কিছু সামলাতে কঠিনতা অনুভব করেন এই শ্রেণীর লোকেরাই অত্যধিক মানসিক চাপ স্তরে রয়েছেন। এরাই কাজে ভুল করতে থাকেন, উত্তেজিত হন আর খারাপ আচরণ শুরু করেন। এদের আউটপুট অনেক নীচে নেমে আসে। এদের ক্ষেত্রে মানসিক চিকিৎসা ব্যবস্থাপনা প্রয়োজন।
    মানসিক চাপ দূর করার কিছু উপায় –
    নিয়মিত ব্যায়াম করুন :
    ব্যায়াম মানসিক চাপ তৈরিকারী হরমোনের নিঃসরণ কমায়। সুখি হরমোন হিসেবে পরিচিত এনডোরফিনের মাত্রা বাড়ায়। তাই যত ব্যস্তই থাকুন না কেন একটু সময় বের করে ব্যায়াম করার চেষ্টা করুন।
    রুটিন মত ঘুমান :
    ঘুম শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে উঠার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো মানসিক চাপ কমাতে সাহায্য করে।
    পরিমিত খাবার খান :
    মানসিক চাপে থাকলে খাওয়ার প্রতি অনেকেরই অনীহা হতে পারে। মনে রাখবেন, না খেয়ে থাকা চাপ বা সমস্যাগুলোকে কমিয়ে দেবে না বরং পরিমিত খাবার আপনার শরীরকে কর্মক্ষম রাখবে এবং চাপ দূর করার পদক্ষেপগুলো নিতে সাহায্য করবে। এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। দিনে অন্তত ছোটবড় মিলিয়ে ছয় বেলা খাবার খান। ভিটামিন এ এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান। গ্রিন টি এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারে অভ্যস্ত হোন।
    শিথিল থাকুন :
    মানসিক চাপের সময় দেহ ও মনকে শিথিল রাখা জরুরি। মানসিক চাপ দূর হতে সময় লাগে। তাই এসময় নিজেকে শান্ত রাখা জরুরি। মনকে শিথিল রাখতে হালকা ধাঁচের গান শুনুন এবং শরীর শিথিল রাখতে স্নান করতে পারেন।
    যোগ ব্যায়াম ও ধ্যান করুন :
    মানসিক চাপ কমাতে ধ্যান করতে পারেন। ধ্যানের সময় গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম শরীরকে শিথিল করে। ধ্যান আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি চাপ কমাতে যোগব্যায়ামও করতে পারেন।
    পছন্দের কাজগুলো করুন :
    হয়তো ছোটো বেলায় গান শিখতেন বা ছবি আঁকতেন আপনি। এমনকি ডায়রিও লিখতেন। মানসিক চাপের সময় এই পছন্দের কাজগুলো আবার শুরু করুন এবং কাজগুলোর মাধ্যমে নিজেকে সময় দিন।
    ইতিবাচক চিন্তা করুন :
    খারাপ চিন্তা হয়তো সবসময় এড়িয়ে যাওয়া যায় না। তবে চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করতে। ভাবুন যা চাইছেন তা ইতিবাচকভাবেই পাবেন। এটা আপনাকে মানসিক চাপ দূর করতে সাহায্য করবে।
    বন্ধুর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিন :
    মানসিক চাপের কারণ নিয়ে কাছের বন্ধুর সঙ্গে কথা বলুন। বন্ধুকে বলুন, আপনাকে সাহায্য করতে। তবে এমন বন্ধুকে বলবেন না, যে আপনাকে বুঝবে না অথবা একপর্যায়ে আপনাকে উপহাস করবে। কাজের বন্ধুর সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়িয়ে দিন।
    আপনার চাহিদা অনুসারে তালিকা বানান এবং সেই তালিকা অনুসারে পদক্ষেপ গ্রহণ করুন। এই পদক্ষেপগুলোর চর্চা মানসিক চাপ দূর করতে সাহায্য করবে।
    তথ্যসূত্র : ডা. বিমল ছাজেড়ের হৃদয় রোগ থেকে মুক্তি গ্রন্থ এবং লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট।

    চিকিৎসা চিন্তা ব্যায়াম মানসিক চাপ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআত্মহত্যার শোকের যন্ত্রনাময় দীর্ঘ পথ অতিক্রম করা
    Next Article মানসিক অস্থিরতায় কি করতে চায় শিক্ষার্থীরা?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    November 11, 2026

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

    November 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.