Close Menu
    What's Hot

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 18, 2026

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      Recent

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » করোনাভাইরাস এবং সেক্স
    বিশেষজ্ঞের মতামত

    করোনাভাইরাস এবং সেক্স

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 30, 20201 Comment3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আলিঙ্গনের যত গুণ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    এখন সেক্স করলে আমি কী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে পড়বো? আপনার মনে হয়তো এই প্রশ্ন জাগছে, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। এ নিয়ে ভুল ধারণা ভাঙতে আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি দু’জন বিশেষজ্ঞের কাছে কিছু প্রশ্ন রেখেছিল। বিবিসির সেই প্রতিবেদনটি মনের খবর এর পাঠকদের জন্য তুলে ধরা হল।

    বিবিসির সাথে কথা বলা এই বিশেষজ্ঞদের একজন ডা. অ্যালেক্স জর্জ। তিনি ব্রিটেনের একটি বড় হাসপাতালের চিকিৎসক। অন্যজন এ্যালেক্স ফক্স, যৌন-সম্পর্ক নিয়ে লেখালেখি করেন।

    করোনাভাইরাসের মহামারি চলাকালীন সেক্স কি নিরাপদ?

    ডা. এ্যালেক্স জর্জ : আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন এবং দুজন যদি একইসাথে একই বাড়িতেএবং একিই পরিচিত গন্ডির ভেতর থাকেন, তাহলে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে দুজনের মধ্যে একজনের শরীরে যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়, তাহলে সাথে সাথে দূরত্ব তৈরি করতে হবে। যার শরীরে উপসর্গ তাকে বাড়িতেই ‘আইসোলেশনে’ চলে যেতে হবে।
    অ্যালিক্স ফক্স: এটা ভেবে নেয়া ঠিক হবেনা যে আপনার শরীরে অল্পস্বল্প উপসর্গ থাকলে তাতে আপনার সঙ্গীর কিছু হবেনা। উপসর্গ দেখা দিলেই তার কাছ থেকে দূরে থাকুন।

    নতুন সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপন কি এখন ঠিক হবে?

    ডা. অ্যালেক্স: এই সময় নতুন কোনো যৌন-সঙ্গী জোগাড়ের পক্ষে আমি কোনোভাবেই পরামর্শ দেবনা। কারণ সেক্ষেত্রে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি প্রবল।
    অ্যালিক্স ফক্স: আপনাকে মাথায় রাখতে অনেক মানুষের শরীরে এই ভাইরাস থাকলেও, কোনো উপসর্গ থাকেনা। ফলে অপনার মনে হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু তারপরও আপনি হয়ত আরেকজনকে সংক্রমিত করে ফেলবেন। এবং আপনার ঐ সংক্রমিত সঙ্গীর সংস্পর্শে যারাই আসবেন, তারাও বিপদে পড়বেন। সুতরাং এখন নতুন কোনো সঙ্গী তৈরির চেষ্টা এড়িয়ে চলাই নিরাপদ।

    আমি সম্প্রতি এমন একজনকে চুমু খেয়েছি, যার শরীরে পরে করোনাভাইরাসের উপসর্গ দেখা গেছে। আমি এখন কী করবো?

    ডা. অ্যালেক্স: আপনি যদি দেখেন আপনি এমন কাউকে চুমু খেয়েছিলেন বা তার সংস্পর্শে এসেছিলেন যারা শরীরে পরে উপসর্গ দেখা গেছে, সাথে সাথে নিজেকে আইসোলেট করে ফেলেন। তারপর নিজের শরীরের দিকেও নজর রাখুন। যদি দেখেন আপনার শরীরেও উপসর্গ দেখা দিয়েছে, তাহলে সতর্ক হয়ে যান।
    অ্যালিক্স ফক্স: নিজের ব্যাপারে এবং একে অন্যের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হওয়া জরুরী। আপনার শরীরে যদি কোনো উপসর্গ দেখা দেয় এবং সম্প্রতি যদি আপনি কাউকে চুমু খেয়ে থাকেন, তাহলে আপনার উচিৎ তাকে আপনার উপসর্গ জানানো। একইভাবে আপনি যদি এমন কাউকে চুমু খেয়ে থাকেন যার শরীরে পরে উপসর্গ দেখা দিয়েছে, তাহলে আপনারও উচিৎ জানার সাথে সাথে নিজেকে অন্যদের থেকে আলাদা করে ফেলা।

    যৌনাঙ্গ স্পর্শ করলে কি করোনাভাইরাসের সংক্রমণ হতে পারে?

    ডা. এ্যালেক্স জর্জ : যদি আপনার একে অন্যের যৌনাঙ্গ স্পর্শ করেন তখন খুব সম্ভবত আপনারা একইসাথে পরস্পরকে চুম্বনও করছেন। এবং আমরা জানি মুখের লালার মাধ্যমে ভাইরাস ছড়ায়। ফলে আপনার মুখ থেকে হাতে, তারপর অন্যের যৌনাঙ্গে, তারপর সেখান থেকে হাতের মাধ্যমে নাকে-মুখে করেনাভাইরাস ঢোকার ঝুঁকি প্রবল। ফলে যার সাথে আপনি একই সাথে বসবাস করেননা, তার সাথে যৌনসম্পর্ক এখন না করাই সর্বোত্তম।
    কিন্তু এই সময়ে আমি কিভাবে সম্পর্ক বজায় রাখবো? আমি এখন একা হয়ে যতে চাইনা।
    অ্যালিক্স ফক্স: করোনাভাইরাস প্যানডেমিকের কারণে বহু মানুষই এখন নতুন করে ভাবছেন ভালো একটি যৌন-জীবন কী। অনেক মানুষ অনেক সৃজনশীল আচরণ করছেন। আমি শুনেছি অনেক মানুষ যৌন-উদ্দীপক লেখালেখি বিনিময় করছেন। অনেক প্রেমিক-প্রেমিকা ভিন্ন ভিন্ন জায়গায় বসেই ডেটিং করছেন। আসলে আপনি একটু সৃজনশীলতার পরিচয় দিলেই, কল্পনাশক্তি একটু বাড়িয়ে কারো সাথে মুখোমুখি না হয়েও সেক্স উপভোগ করতে পারেন।
    সূত্র: বিবিসি।

    করোনাভাইরাস সেক্স
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা ও আত্নহত্যা
    Next Article হোম কোয়ারেন্টাইন:পরিবারের বয়ঃজ্যেষ্ঠ ব্যক্তির মানসিক স্বাস্থ্যের যত্ন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    ৩ বছর যাবৎ ওসিডিতে আক্রান্ত

    October 3, 2023

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    বার্ধক্যে যৌনস্বাস্থ্য

    September 7, 2022

    1 Comment

    1. Julhash on March 31, 2020 9:30 pm

      Let me give the opportunity to help people online.

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    মনের খবর প্রকাশিত ম্যাগাজিন এপ্রিল সংখ্যা ২০২৫ এর মনোসামাজিক বিশ্লেষণ এর কমেন্ট করেছে  ফারজানা ফাতেমা…

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.