Close Menu
    What's Hot

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » একটুখানি হাসি আপনার ইতিবাচক মানসিকতার পরিচায়ক হয়ে উঠতে পারে
    ফিচার

    একটুখানি হাসি আপনার ইতিবাচক মানসিকতার পরিচায়ক হয়ে উঠতে পারে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 30, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যেভাবে একটুখানি হাসি আপনার ইতিবাচক মানসিকতার পরিচায়ক হয়ে উঠতে পারে
    যেভাবে একটুখানি হাসি আপনার ইতিবাচক মানসিকতার পরিচায়ক হয়ে উঠতে পারে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    হাসি সুখানুভূতি প্রকাশের সব থেকে উৎকৃষ্ট মাধ্যম। একটুখানি হাসি আপনার মনকে অনেকটাই হালকা করে দিতে পারে। নিজের মন যখন প্রফুল্ল থাকে তখন মনে হয় যেন সমস্ত পৃথিবীই হাসছে। তাছাড়াও যখন আপনার মন কোন কারণে অবসন্ন থাকে, এই হাসিই আপনাকে কষ্টের অনুভূতি থেকে মুক্তি দিতে পারে। এমন অনেক কিছুই আছে যা আপনাকে সুখানুভূতি প্রদান করতে পারে। কিন্তু এগুলোর মধ্যে সব থেকে কম আয়াসে এবং সহজে আপনার মন ভাল করে দিতে পারে, সেটি হল আপনার মুখের একটুখানি হাসি।

    একজন ব্যক্তি যখন হাসেন তখন তার মস্তিষ্ক সেটিকে সুখের বহিঃপ্রকাশ হিসেবেই গণ্য করে। যখন একজন ব্যক্তি কোন কারণে খুশি হন তার মাঝে কিছু রাসায়নিক বিক্রিয়া হয় এবং কিছু নির্দিষ্ট হরমোন নিঃসরিত হয়। এবং এর ফলশ্রুতিতে আমরা হাসি। একইভাবে, যখন আমরা হাসি, আমাদের মস্তিষ্ক এটিকে সুখের বহিঃপ্রকাশ হিসেবে ধরে নেয় এবং একই সুখের হরমোন নিঃসরণ করে। হাসির এই শক্তিকে যদি আমরা আমাদের ইতিবাচক মানসিকতার বিকাশে কাজে লাগাই এবং সব ধরণের নেতিবাচক পরিস্থিতেও হাসতে পারি, তাহলে আমাদের মন সব সময়ই প্রফুল্ল থাকবে।

    খুব সহজ ৪টি উপায়ে আমরা এই চর্চা করতে পারি-

    ১) সব কিছুর মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখা এবং হাসাঃ আমাদের চারপাশে সব সময়ই কিছু না কিছু ঘটছে। সব সময় সব কিছু ইতিবাচক ভাবে ভাবতে চেষ্টা করতে হবে। নেতিবাচক পরিস্থিতিতেও মুখে হাসি ধরে রেখে ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। তাই পরিস্থিতি যেমন ই হোক, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখার প্রতি মনোনিবেশ করুন এবং প্রাণ খুলে হাসুন।

    ২) মুখে সব সময় হাসি-হাসি ভাব ধরে রাখাঃ এটি বুদ্ধ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। তাদের মতে, মুখে হাসি হাসি ভাব ধরে রাখতে পারলে সুখানুভূতির বৃদ্ধি ঘটে। নিজের জীবনে এটির চর্চা করে দেখতে পারেন। এতে মুখে বিদ্যমান পেশী সমূহেরও ব্যায়াম হয় এবং সেগুলো ভাল থাকে। আপনার যদি সব সময় হাসি হাসি থাকে তাহলে যে কেউ আপনার দিকে তাকিয়ে মনে করবে আপনিও তার প্রতি ইতিবাচক মানসিকতা পোষণ করেন এবং এতে তিনিও আপনার প্রতি ইতিবাচক থাকবেন।

    ৩) অন্যদের সাথে ভাবের আদান প্রদানের সময় হাসাঃ মুখের হাসিটাকে আপনি সামাজিক ভাব প্রদানের একটি অঙ্গ হিসেবেও ভাবতে পারেন। অন্যদের সাথে দেখা হলে বা কথা বলার সময় আপনি যদি একটু হেসে কথা বলেন এটি আপনার সামনের মানুষের মাঝেও ইতিবাচক ভাবের সঞ্চার করে। তখন তিনিও আপনার প্রতি ইতিবাচক হয়ে ওঠেন এবং উভয়ের মাঝেই ইতিবাচক সুখের অনুভূতি তৈরি হয়।

    ৪) কষ্টের অনুভূতি হলেও মুখে হাসি ধরে রাখার চেষ্টা করাঃ যখন কোন বিষয় মনকে বিচলিত করে, কষ্ট দেয় এবং উদ্বেগের সৃষ্টি করে, সেই সময়ে মুখ গোমড়া করে না থেকে স্বাভাবিক একটি হাসি মুখে ধরে রাখার চেষ্টা করুন। এটি আপনার মন ভাল করতে সাহায্য করবে। আপনার মাঝে ইতিবাচক শক্তির সঞ্চার করবে এবং আপনি সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত থাকতে পারবেন।

    জীবনের এই ছোট ছোট পরিবর্তন আপনার জীবনকে আরও সুশৃঙ্খল এবং আপনার মানসিকতাকে আরও ইতিবাচক দিকে নিয়ে যাবে। আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সুখের করে তুলতে পারবেন।

    সূত্র: সাইকোলজি টুডে- https://www.psychologytoday.com/us/blog/making-change/202001/how-simple-smile-can-help-change-your-life

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক চাপ যেভাবে যৌনজীবনে প্রভাব ফেলে
    Next Article সন্তানের সফলতার জন্য যা করতে পারেন!
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 26, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার বয়স ২৩ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রায়…

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.