Close Menu
    What's Hot

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

    Facebook X (Twitter) Instagram
    Friday, November 20
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 18, 2026

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      Recent

      মনোরোগ বিশেষজ্ঞরাও মানসিক সংকটে ভুগতে পারেন: ডা. নিজাম উদ্দিন

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      Recent

      অবহেলার রোগ, যার দায় আমাদেরই

      আসক্তি শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমস্যা

      সংবাদকর্মীদের মানসিক সুস্থতায় প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মপরিবেশ

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 18, 2026

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      Recent

      নিজেকে আসক্তিমুক্ত রাখতে হলে কী কী করতে হবে ও জানতে হবে

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক চাপ যেভাবে যৌনজীবনে প্রভাব ফেলে
    যৌন স্বাস্থ্য

    মানসিক চাপ যেভাবে যৌনজীবনে প্রভাব ফেলে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJuly 30, 2020No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন অক্ষমতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দীর্ঘদিন ধরে ঘরে-বাইরে কাজ, পরিবার, সন্তান ও সামাজিক চাপ সামলানোর পর স্ট্রেস বা মানসিক চাপ আসা স্বাভাবিক। আর করোনার এই অস্বাভাবিক সময়ে কমবেশি সবাই মানসিক চাপে ভুগছেন। মানসিক চাপের প্রভাব ব্যাপক। এটি আমাদের ধারণারও বাইরে শারীরিক, মানসিক এবং সম্পর্কের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এমনকি এটি প্রভাব ফেলতে পারে আপনার যৌনজীবনেও।

    আবার, স্ট্রেস সেই অদ্ভুত বিষয়গুলির একটি যা কেবল আপনার যৌনজীবনকে প্রভাবিতই করে না, যৌন মিলনের মাধ্যমে তা এড়ানোও যায়। আজ আসুন জেনে নেই মানসিক চাপ কীভাবে আপনার যৌন জীবনকে প্রভাবিত করে।

    ১. মানসিক চাপে ওজন বাড়ে যা কমায় আত্মবিশ্বাস
    স্ট্রেসের সাথে জড়িত হরমোনগুলি আমাদের বিপাক প্রক্রিয়াকে প্রভাবিত করে। খুব বেশি আলস্য বোধ করলে তা নিজের অজান্তেই ওজন বাড়িয়ে তোলে যা আমাদের শারীরিক অবয়ব সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে শেখায়। নিজের শরীর সম্পর্কে নেতিবাচক মনোভাব সঙ্গির সামনে আত্মবিশ্বাস কমিয়ে দেয় যার প্রভাব পড়ে যৌন সম্পর্কে।

    এর থেকে মুক্তি পাওয়া সহজ না। কারণ, প্রক্রিয়াটি চক্রাকার। আত্মবিশ্বাসের অভাবে যৌনতায় ঘাতটি আর যার ফলে সম্পর্কে নেতিবাচক প্রভাব। আসলে আমাদের সম্পর্ক হওয়া উচিৎ এমন যা আমাদের নিজেদের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। সঙ্গির সামনে আমাদের যেন কিছুতেই আত্মবিশ্বাসহীনতায় ভুগতে না হয়। তাই স্ট্রেস কিছুতেই বাড়তে দেওয়া যাবে না।

    ২. স্ট্রেস আমাদের কাজকর্মে প্রভাব ফেলে
    শৈশব থেকে কৈশোরকাল, গর্ভাবস্থা, মেনোপজ এবং তার বাইরেও নানাভাবে হরমোন আমাদের শরীরকে অসংখ্য উপায়ে প্রভাবিত করে। স্ট্রেস দ্বারা উত্পাদিত হরমোনগুলির মধ্যে একটি হল কর্টিসল। কর্টিসল রক্তে চিনির মাত্রা ও মেটাবলিজম নিয়ন্ত্রণে রাখে। আমাদের শরীরে প্রয়োজন অনুযায়ী কর্টিসল উৎপাদন করে। কর্টিসল উৎপাদন কমে গেলে অতিরিক্ত ক্লান্তি, বমিভাব, ওজন কমে যাওয়া, পেশি দুর্বল হয়ে যাওয়া ও পেটে ব্যাথা দেখে দিতে পারে।

    কিন্তু মাত্রাতিরিক্ত উৎপাদন হলে তা ওজন বাড়ায়। বিশেষত মুখ ও পেটের চারপাশে চর্বি জমায়, ত্বক দুর্বল হয়ে যায় ও ব্রণ দেখা দেয়, মেয়েদের মুখে পশম দেখা দেয় ও পিরিয়ড অনিয়মিত হয়। আমাদের দেহে এই হরমোন প্রয়োজন, তবে স্বল্প সময়ের জন্য স্বল্প পরিমাণে। যদি দীর্ঘ সময়ের জন্য উচ্চ মাত্রার কর্টিসল উত্পাদন হয়, তবে তারা আমাদের যৌন হরমোনকে দমন করে। কম পরিমাণে যৌন হরমোন মানে কম লিবিডো যার প্রভাবে যৌন সম্পর্কে সমস্যা।

    ৩. স্ট্রেস আমাদের আমাদের সম্পর্ক এবং সঙ্গি বিষয়ে প্রশ্ন তোলায়
    আমরা যখন মানসিক চাপে থাকি তখন আমাদের আশপাশের মানুষের অভিজ্ঞতা খুব সুখকর হয় না। কারণ দেখা যায় মানসিক চাপে থাকা আপনি সবার সঙ্গে চিৎকার করছেন, হতাশা প্রকাশ করছেন বা সামান্য কারণে ঝগড়া করছেন। এসময়ে যখন আপনার সঙ্গি উল্টো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন তা পরিস্থিতি আরও বিগড়ে দেয়। এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে আপনি সেই ব্যক্তিটি হতে চাইবেন না যিনি সঙ্গিকে হতাশ করে ও ঝগড়ায় উসকে দেয়।

    এভাবে সম্পর্কে অবনতির ফলে স্ট্রেস বাড়তে থাকে যার প্রভাব পড়ে যৌন জীবনে। এর থেকে মুক্তি পেতে হলে সঙ্গির সঙ্গে আপনার মানসিক অবস্থা বিষয়ে খোলামেলা কথা বলতে হবে। তবে সেই কথা বলার মানে যদি হয় চিৎকার ও ঝগড়া তা পরিস্থিতি আরও বিগড়ে দেবে। ঠান্ডা মাথায় নিজের পরিস্থিতি বুঝিয়ে বলতে হবে ও স্ট্রেস কমানোর সমাধান খুঁজতে হবে।

    ৪. মাত্রাতিরিক্ত মদ্যপান
    অনেকেই হতাশা বা খারাপ সময় পার করতে মদ্যপান শুরু করেন। মদ্যপান মাত্রাতিরিক্ত হয়ে গেলে তা যৌন জীবনে প্রভাব ফেলে। পুরুষদের ক্ষেত্রে ইরেকশন বা লিঙ্গোত্থানে সমস্যা দেখা যায় আর নারীদের ক্ষেত্রে মদ্যপান যৌনতার ইচ্ছা ও উপভোগ কমিয়ে দিতে পারে। এছাড়াও মদ্যপান আমাদের শরীরে পানির ঘটতি তৈরি করে যা লুব্রিকেশন কমিয়ে দেয় ও যৌন সম্পর্কের সময় ব্যাথা অনুভব করায়। ফলে যৌনতা চুড়ান্ত আনন্দের পরিবর্তে কষ্টকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায় যা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

    ৫. মানসিক চাপ মেয়েদের ঋতুচক্রে প্রভাব ফেলে
    উপরে ইতোমধ্যে বলা হয়েছে মানসিক চাপ কীভাবে কর্টিসলের উৎপাদন নিয়ন্ত্রণ করে যৌনতার উপর প্রভাব ফেলে। স্ট্রেসের ফলে মেয়েদের ঋতুচক্র ও সন্তান ধারণ ক্ষমতায়ও নেতিবাচক প্রভাব পড়ে। স্ট্রেস আমাদের পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে যা থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি এবং ডিম্বাশয় নিয়ন্ত্রণ করে। ডিম্বাশয় ঠিকভাবে কাজ না করলে মেয়েদের ঋতুচক্রে বিরূপ প্রভাব পড়ে। পিরিয়ড অনিয়মিত হতে পারে এর ফলে। তাই কেউ গর্ভধারণ করতে চাইলে স্ট্রেস নিয়ন্ত্রণের বিকল্প নাই।

    তাই আপনি যদি স্ট্রেসে থাকেন আর তার প্রভাব পড়তে থাকে আপনার যৌন জীবনে অর্থাৎ সম্পর্কে। তবে সতর্ক হওয়ার এখনই সময়। নিয়মিত ব্যায়াম করুন, ভালো লাগার কাজ করুন, সঙ্গিকে সময় দিন ও সুস্থ সুন্দর যৌনতার অভ্যাস গড়ে তুলুন।

    মানসিক স্বাস্থ্য বিষয়ে চিকিৎসকের সরাসরি পরামর্শ পেতে দেখুন: মনের খবর ব্লগ
    করোনায় মানসিক স্বাস্থ্য বিষয়ক টেলিসেবা পেতে দেখুন: সার্বক্ষণিক যোগাযোগ
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    https://youtu.be/sMBR-Xy2ce8

    যৌনজীবন স্ট্রেস
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleএই সময়ে মন ভালো রাখতে যা করতে পারেন
    Next Article একটুখানি হাসি আপনার ইতিবাচক মানসিকতার পরিচায়ক হয়ে উঠতে পারে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    November 10, 2026

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    মনোসামাজিক বিশ্লেষণ November 19, 2026

    অবহেলার রোগ, যার দায় আমাদেরই

    মনের খবর প্রকাশিত ম্যাগাজিন এপ্রিল সংখ্যা ২০২৫ এর মনোসামাজিক বিশ্লেষণ এর কমেন্ট করেছে  ফারজানা ফাতেমা…

    যৌন বিজ্ঞান নিজেই একটি ট্যাবুতে পড়ে আছে

    অটিজম চিকিৎসায় প্রতিবন্ধকতা

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.