Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বপ্ন দেখি প্রতিদিন : শিমুল মুস্তাফা
    তারকার মন

    স্বপ্ন দেখি প্রতিদিন : শিমুল মুস্তাফা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কOctober 1, 2015No Comments7 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro] তাঁর দরাজ কণ্ঠের আবৃত্তি প্রাণ দেয় কবিতাতে। পরিবেশ পরিস্থিতি আর শ্রোতারা আবেশে বুঁদ হয়ে যান। দুই বাংলার অন্যতম সেরা আবৃত্তিকার শিমুল মুস্তাফার মনের খোঁজ খবর জানাচ্ছেন অভ্র আবীর [/int-intro]
    [int-qs]কেমন আছেন?[/int-qs]
    [int-ans]ভালো আছি।[/int-ans]
    [int-qs]কিভাবে ভালো থাকেন?[/int-qs]
    [int-ans]ভালো থাকাটা হচ্ছে আসলে, ‘ভালো আছি মনে করলেই ভালো থাকা যায়’।[/int-ans]
    [int-qs]ভালো থাকার কোনো গোপন রহস্য আছে?[/int-qs]
    [int-ans]সবসময় মনে করি, যা আছি, যেমন আছি, বেশ ভালো আছি।[/int-ans]
    [int-qs]ভালো থাকা কি জরুরি?[/int-qs]
    [int-ans]অবশ্যই জরুরি। কেননা পৃথিবীতে মানুষের জন্য ভালো থাকার চেয়ে জরুরি কিছু হতে পারে না। আমরা সবাই ভালো থাকার জন্যেই সব করছি। কেউ এভাবে ভালো আছে। আবার কেউ ওভাবে।[/int-ans]
    [int-qs]ভালো থাকার জন্য বিশেষ কোনো কিছু করা উচিৎ?[/int-qs]
    [int-ans]ঠিক বিশেষ কিছু না। তবে শরীর ভালো থাকলে সবই ভালো থাকে। অনেকে বলেন, মানসিক সুস্থতা থাকলে সব ঠিক থাকে। আমি মনে করি আমাদের মস্তিষ্ক বা মন তো শরীরেরই অংশ; তাই শরীর ভালো থাকলে সবকিছু ঠিকঠাক চলে। শারীরিকভাবে সুস্থ থাকলেই তো আমি আমার কাজ নিয়ে স্বপ্ন দেখতে পারবো। সেগুলো বাস্তবায়ন করতে পারবো।[/int-ans]
    [int-qs]কিভাবে ভালো থাকতে হয়?[/int-qs]
    [int-ans]ভালো থাকাটা খুবই সহজ। নিজের অবাস্তব কল্পনা এবং উচ্চাকাঙ্খাগুলোকে দমিয়ে অবস্থান বুঝে নিয়ে ঠিকঠাক কাজ করে যেতে পারলেই ভালো থাকা যায়। একটা প্রবাদ আছে, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’। আমরা সবাই তো ভাবি, স্বপ্ন দেখবই যখন, ছোট দেখব কেন? বড়-ই দেখবো। তবে আমার মনে হয় মানে জীবন অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তা হলো, স্বপ্ন দেখব ছোট। কিন্তু কাজ করব বড়। ছোটো আশায় বড় ফল পেলে আনন্দ এমনিতেই বেশী হয়।[/int-ans]
    [int-qs]মন খারাপ হয়?[/int-qs]
    [int-ans]অনুভূতি থাকলে মন খারাপ তো হবেই। এটা আমাদের শরীরের-ই একটা কার্যকর ব্যাপার। আমারও হয়।[/int-ans]
    [int-qs]মন খারাপটা কেন হয়?[/int-qs]
    [int-ans]আমাদের আসলে দু’রকমের মন খারাপ হয়। একটা ক্রোধের কারণে মন খারাপ আরেকটা কষ্ট বা অনুভবের জন্য মন খারাপ হয়।[/int-ans]
    [int-qs]তখন কি করেন?[/int-qs]
    [int-ans]সাধারণত অনুভবের মন খারাপ বা যেটা দেখে মন বিষিয়ে যায়, সেটাকে ওভারকাম করার চেষ্টা করি, যদি সামর্থ্যে কুলায়। যদি সামর্থ্যে না কুলায় তাহলে মনকে অন্যদিকে ডাইভার্ট করি। তবে মন খারাপ হলে সবচেয়ে বেশী যা করি তা হচ্ছে, কবিতা পড়ি কিংবা প্রিয় কোনো একটা বই নিয়ে বসে পড়ি। এগুলো নিয়েই মন খারাপটা সারিয়ে ফেলি। মন খারাপটা ছড়িয়ে দেই না। নিজের মধ্যেই রাখি।[/int-ans]
    [int-quote]ভালো থাকাটা খুবই সহজ। নিজের অবাস্তব কল্পনা এবং উচ্চাকাঙ্খাগুলোকে দমিয়ে অবস্থান বুঝে নিয়ে ঠিকঠাক কাজ করে যেতে পারলেই ভালো থাকা যায়। একটা প্রবাদ আছে, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’। আমরা সবাই তো ভাবি, স্বপ্ন দেখবই যখন, ছোট দেখব কেন? বড়-ই দেখবো। তবে আমার মনে হয় মানে জীবন অভিজ্ঞতা থেকে আমি যা শিখেছি তা হলো, স্বপ্ন দেখব ছোট। কিন্তু কাজ করব বড়। ছোটো আশায় বড় ফল পেলে আনন্দ এমনিতেই বেশী হয়।[/int-quote]
    [int-qs]সবচেয়ে বেশি কি কারণে মনটা খারাপ হয়?[/int-qs]
    [int-ans]মানুষ খুবই হিংস্র প্রাণী। পৃথিবীতে প্রতিদিন কত মানুষ কত প্রাণী মারছে। কিন্তু কোথাও কেউ কিছু বলছে না। অথচ একদিন একটা হাঙ্গর একটা মানুষকে খেয়ে ফেললে সেটা ফলাও করে বলা হয়। ফলে অবস্থাটা এমন হয়ে যাচ্ছে, ওরা আমাদের কিছু করতে পারবে না। কিন্তু আমরা ওদের ঠিকই নিধন করছি রোজ। যখন আশেপাশের বিকৃত মস্তিষ্কের মানুষগুলোর ভদ্রবেশী সাজে, তাদের হিংস্র কাজগুলো দেখি, তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়।[/int-ans]
    [int-qs]হিংসা হয়?[/int-qs]
    [int-ans]ছোটবেলায় হত। এখন আর হয় না।[/int-ans]
    [int-qs]দুঃখ, কষ্ট এগুলো নিয়ে কি ভাবেন?[/int-qs]
    [int-ans]দুঃখ, কষ্ট, হিংসা, বিদ্বেষ, রাগ এগুলো মানুষের সহজাত প্রবৃত্তি। আমি কষ্ট করছি, অথচ আমার পাশের লোকটা কষ্ট না করে উপরে উঠে যাচ্ছে এই মনোভাব থেকেই হিংসা আসে। তবে সবসময়ই যীশু খ্রিষ্টের একটা কথা মনে করি, ‘ওরা অবুঝ, ওদেরকে ভালো থাকতে দাও।’ এই কথাটা আমি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করি। আর পারিবারিকভাবে পাওয়া শিক্ষারও একটা প্রভাব আছে। আমি গাড়িতে যাচ্ছি। অথচ পাশেই আমার ছেলে বা মেয়ের বয়সী একটা ছোট্ট শিশু খাবার জ্বালায় বসে আছে ফুটপাতে। এগুলো দেখলে সত্যিই দুঃখ পাই।[/int-ans]
    shimul-mustafa-abriti
    [int-qs]কিভাবে সে দু:খ ভোলেন?[/int-qs]
    [int-ans]আমি আমার সীমা সম্পর্কে খুব সচেতন। তাই ওভাবেই এগুলোকে নিবারণ করি।[/int-ans]
    [int-qs]রাগ হয়?[/int-qs]
    [int-ans]খুব। অনেকে বলেন, আমি বদরাগী। একটু ধীর-স্থিরভাবে কথা বললেই অনেকে ভাবেন, রাগ করেছি। আমার রাগটা হয় আসলে ভালো করার আকাঙ্খা থেকে।[/int-ans]
    [int-qs]রাগলে কি করেন?[/int-qs]
    [int-ans]রাগের জায়গাটা আসলে একেকজনের একেকরকম। আমার ছেলেমেয়েদের বকাঝকা করি বা আমার কাছে যত ছেলেমেয়েই এসেছে সবাইকে শাসন করেছি।[/int-ans]
    [int-qs]রাগ না অভিমান কোনটি আপনার মধ্যে বেশি?[/int-qs]
    [int-ans]বেশীরভাগ ক্ষেত্রে অভিমান করি।[/int-ans]
    [int-qs]রাগের কারণে তো ভুল করার সম্ভাবনা থাকে?[/int-qs]
    [int-ans]জীবনে রাগ করে বেশ কয়েকটা ভুল করেছি তবে পরে বুঝতে পেরেছি এগুলো ছিল সাময়িক ভুল।[/int-ans]
    [int-qs]রাগ দমানোর কোনো পন্থা আছে?[/int-qs]
    [int-ans]দমিয়ে রাখার জন্য আমি সবসময়ই আগে থেকেই ছোট আশা করে থাকি, যাতে পরে সেটি পুরণ না হলেও রাগ না হয়।[/int-ans]
    [int-qs]কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন?[/int-qs]
    [int-ans]চুপচাপ থাকতে চেষ্টা করি। তাতেও কাজ না হলে আমার আবৃত্তির ভুবনে ঢুকে পড়ি।[/int-ans]
    [int-qs]কখনো মনে হয়েছে মানসিকভাবে অসুস্থ আছেন?[/int-qs]
    [int-ans]আমরা আসলে সবাই মানসিকভাবে কম-বেশী অসুস্থ। আমাদের দেশের প্রেক্ষাপটে আর্থ-সামাজিক অবস্থা খুব একটা ভালো না। তাই সবাই কম-বেশি মানসিক অসুস্থতায় ভুগছি। বেশীরভাগ মানুষ দিনের অনেকটা সময় নানা চিন্তা-দুশ্চিন্তা করেন। সেজন্য মানসিক অসুস্থতা আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে[/int-ans]
    [int-qs]কখনো শারীরিকভাবে অসুস্থ হয়েছেন?[/int-qs]
    [int-ans]নিজেকে ভাগ্যবান মনে করি। কেননা জন্মের পর যেদিন থেকে আমার বোধ হয় সেদিন থেকে আজ অব্দি অসুখে পড়িনি। কখনো কখনো মনে হয়, আবৃত্তির জন্যই সুস্থ আছি।[/int-ans]
    [int-qs]স্বপ্ন দেখেন?[/int-qs]
    [int-ans]প্রতিদিন।[/int-ans]
    [int-qs]স্বপ্নে কি দেখেন?[/int-qs]
    [int-ans]সবচেয়ে বেশি দেখি শৈশব। সারাদিন খেলে বেড়াচ্ছি বা সেই ছোট্ট হলুদ বলটাকে কোলে নিয়ে বসে আছি।[/int-ans]
    [int-qs]কেমন মানুষ পছন্দ করেন?[/int-qs]
    [int-ans]যারা সৎ, সহজ-সরল জীবন যাপন করছেন।[/int-ans]
    [int-qs]আবৃত্তির প্রভাব অন্যের মনের উপর কীভাবে পড়ে?[/int-qs]
    [int-ans]নানা আর্টের মধ্যে সাউন্ড মেডিটেশন অন্যতম। আবৃত্তির মধ্য দিয়ে পজিটিভ কিছু সাউন্ড শ্রোতার কাছে পৌঁছে দিতে চেষ্টা করি। পজিটিভ শব্দ কারো শরীরে পৌঁছালে এক ধরনের ভালো লাগা আপনাআপনিই শুরু হয়ে যায়। জীবনটা আমার কাছে হোজ্জার গল্পের মতো। নাসিরউদ্দীন হোজ্জা মৃত্যু শয্যায় স্ত্রীকে অনুরোধ করেছিলেন ‘আমাদের বিয়ের শাড়িটা একটু পড়ে আসতে পারবে?’ তুমি তো একটু পরে মারা যাবে। শাড়ি পড়ে কি হবে?’ ‘আমার জন্য না। আজরাইল এসে যদি তোমার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আরো দুটো মিনিট অপেক্ষা করে, তাহলে তো আরো দুটো মিনিট আমি বেশি বাঁচতে পারবো।’[/int-ans]
    [int-qs]ভালোবাসা ব্যাপারটিকে কিভাবে দেখেন?[/int-qs]
    [int-ans]বেঁচে থাকার জন্য যেমন ভালো থাকা জরুরি, তেমনি ভালোবাসাও। পৃথিবীতে আমরা ভালোবাসা দিতে-নিতে এসেছি।[/int-ans]
    [int-qs]অন্যের ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আপনার গোপন রহস্য কি?[/int-qs]
    [int-ans]অনেকে প্রায়ই বলে, আপনি খুব সহজ, সরল। আমাকে সবাই সম্মান করে। ‘নাথশাস্ত্র’ বলে একটি শাস্ত্র আছে, যার ধারাবাহিকতা লালন বা বাউল জীবন। সেই জীবনধারা থেকে আমি শেখার চেষ্টা করি। পরিবারের সবাই, আত্মীয়-স্বজনও আমাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার মূল্য বুঝি। কখনোই অবমূল্যায়ন করি না। এজন্যেই হয়তো ভালোবাসাটা পাই। যশ, খ্যাতি এগুলোর প্রতি খুব বেশি আকৃষ্ট হই না। মনে করি, যশ প্রতিপত্তি মানেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়।[/int-ans]
    [int-qs]অন্য কোনো পেশায় কি ঠিক এভাবেই সফল হতে পারতেন বলে মনে হয়?[/int-qs]
    [int-ans]পেশাগতভাবে আমি সফল না। কখনো সফল হতে চাইনি। বিশ্বাস করি, মননের সঙ্গে কখনো সফলতাকে মেশানো যায় না। তাহলে সেটা আর মনন থাকে না। সবসময়ই মনে করি, অভাব মানুষকে সামনের দিকে পরিচালিত করে। কখনোই বিলাসিতা পছন্দ করি না। তবে অন্য যে কোনো পেশায় থাকলে যথেষ্ট সফল এবং বিত্তবান থাকতাম এ ব্যাপারে নিঃসন্দেহ। কেননা কলেজ জীবনেই নিজের টাকায় গাড়ি কিনেছি।[/int-ans]
    [int-qs]স্মৃতি কাতরতা আছে?[/int-qs]
    [int-ans]আমি খুব বেশি স্মৃতি কাতর। সবসময়ই ভুগি। আর স্মৃতিগুলোও খুব একটা মধুর না। খুব কষ্টের কিছু স্মৃতি আছে। তবে স্মৃতিকাতরতায় কখনো হতবিহ্বল হয়ে পড়ি না। সবসময় সেটা ওভারকাম করতে চেষ্টা করি। নিজেকে খুব সহজে ভাঙতে দেই না। সবসময় ভাবি, যেহেতু এটা হয়েছিল, এখন তাহলে সামলে নেওয়া যাক। মনে হয়, যারা বেশি বোধসম্পন্ন তারাই স্মৃতিকাতরতায় বেশি ভোগেন। পেছনে না ফিরে বরং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।[/int-ans]
    [int-qs]কোন সময়টা বেশি মিস করেন?[/int-qs]
    [int-ans]শৈশবের ভাঙ্গা খেলনাগুলো দেখলে সে সময়টাকে খুব মিস করি। এছাড়াও জীবনের যে কোনো দুর্ঘটনাকে ওয়েলকাম করে আসছি। উত্থান বা পতন আমার কাছে বড় কিছু না।[/int-ans]
    [int-qs]নিজের সম্পর্কে আর কোনো তথ্য?[/int-qs]
    [int-ans]আমি একদমই গোপনীয় মানুষ না। অকপটেই সত্য বলে দিতে পারি।[/int-ans]
    [int-qs]মানুষ হিসেবে নিজের কাছে?[/int-qs]
    [int-ans]সহজ সরল জীবন বেছে নিয়েছি। সততাকে জীবনের চেয়ে বেশি মূল্য দিয়েছি। কিছু না কিছু বাস্তব দায়দায়িত্ব স্বীকার করে আমরা এগিয়ে যাই। সেজন্য আমার ছেলেমেয়েদের সবসময়ই বলি, ‘সিগারেট খেয়ে ৫০ বছর বাঁচা ঘুষ খেয়ে ৮০ বছর বাঁচার চেয়ে ভালো।’[/int-ans]
    [int-qs]জীবন নিয়ে কোনো পরিকল্পনা আছে?[/int-qs]
    [int-ans]কখনোই পরের দিনটি সাজাতে চাই না। সবসময়ই দক্ষতা এবং অবস্থান দিয়ে পরিস্থিতি ভালো বা মন্দ যাই হোক, সেটাকে অভিনন্দন জানাতে তৈরি থাকি।[/int-ans]
    [int-quote]আমি খুব বেশি স্মৃতি কাতর। সবসময়ই ভুগি। আর স্মৃতিগুলোও খুব একটা মধুর না। খুব কষ্টের কিছু স্মৃতি আছে। তবে স্মৃতিকাতরতায় কখনো হতবিহ্বল হয়ে পড়ি না। সবসময় সেটা ওভারকাম করতে চেষ্টা করি। নিজেকে খুব সহজে ভাঙতে দেই না। সবসময় ভাবি, যেহেতু এটা হয়েছিল, এখন তাহলে সামলে নেওয়া যাক। মনে হয়, যারা বেশি বোধসম্পন্ন তারাই স্মৃতিকাতরতায় বেশি ভোগেন। পেছনে না ফিরে বরং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।[/int-quote]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুর বিকাশ-৬ (পাঁচ থেকে আট বছর)
    Next Article কোনো কিছুতে মনোযোগ দিতে গেলে অস্থির হয়ে পড়ি
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.