Close Menu
    What's Hot

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক স্বাস্থ্য চিকিৎসায় মুসলিম বিজ্ঞানী
    ফিচার

    মানসিক স্বাস্থ্য চিকিৎসায় মুসলিম বিজ্ঞানী

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কNovember 21, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মানসিক স্বাস্থ্য চিকিৎসায় মুসলিম বিজ্ঞানী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বর্তমানে ক্লিনিক্যাল সাইকোলজি ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা হলে সিগমুন্ড ফ্রয়েড, ইভান পাভল্ভ ও কার্ল রজার্সের নাম যেভাবে উচ্চারিত হয়, যেসব মুসলিম মনীষী এই শাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন তাঁদের নাম সেভাবে উচ্চারিত হয় না। উনিশ শতকে এসে তাঁদের নাম দুঃখজনকভাবে আড়াল করা হয়েছে এবং এই ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছে, ‘মানসিক স্বাস্থ্য’ শাস্ত্রের উদ্ভবই হয়েছে উনিশ শতকে—যখন নানা কারণে মানুষের মনোবৈকল্য দেখা দিয়েছে। অথচ বাস্তবতা হলো, মানুষ এর আগেও মনস্তাত্ত্বিক সংকটে ভুগেছে এবং তার চিকিৎসা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। পশ্চিমা বিশ্বের অনেকেই জানে না, বিশেষত ইউরোপের মানুষ-যে ইসলামপূর্ব মিসরে যুগ যুগ ধরে মানসিক রোগের চিকিৎসা এবং মাথার খুলিতে সার্জারির চর্চা ছিল। তবে পৃথিবীর অন্য অঞ্চলের মানুষ যখন মাথার খুলিতে ‘ধাতব অস্ত্রোপচার’ নিয়ে ব্যস্ত ছিল তখন ইসলামী ভূখণ্ডের চিকিৎসকরা মানসিক রোগের যৌক্তিক, মানবিক ও ‘মেডিকিন্যাল’ চিকিৎসা দিয়েছেন। এসব চিকিৎসক নিজেদের ‘মনোবিজ্ঞানী’ বা ‘মনোচিকিৎসক’ দাবি না করলেও ‘মনোবিজ্ঞান’-এর উদ্ভাবন ও উন্নয়নে তাঁদের অসামান্য অবদান ছিল।

    পৃথিবীর প্রথম মানসিক হাসপাতাল

    গ্রিক চিকিৎসক ও ‘অ্যানাটমিস্ট’রা প্রথম মানসিক ভারসাম্যহীনদের ওপর গবেষণা করেন এবং মানসিক রোগ চিহ্নিত করেন। তবে মুসলিমরাই মানসিক রোগীদের চিকিৎসার জন্য প্রথম বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করেন। অষ্টম খ্রিস্টাব্দে বাগদাদে পৃথিবীর প্রথম মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। যেখানে অন্যান্য রোগের মতো মানসিক রোগের নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হতো এবং তা ছিল সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক। কোনো মন্ত্রতন্ত্র বা ঝাড়ফুঁকের মাধ্যমে নয় বা মাথার খুলিতে অস্ত্রোপচার করেও নয়। মানসিক চিকিৎসায় যেসব পদ্ধতি অবলম্বন করা হতো, তার বেশির ভাগই আধুনিক যুগের মনোচিকিৎসকরা ব্যবহার করে থাকেন। যেমন—ওষুধ প্রয়োগ, হিলিং বাথ, অকুপেশনাল থেরাপি, মোটিভেশনাল ডিসকাশন ইত্যাদি।

    হাসপাতাল বা বিমারিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম চিকিৎসকরা মানসিক রোগের চিকিৎসার পদ্ধতি ও মানসিক রোগীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অভাবনীয় অবদান রাখেন। তাঁরা বোঝাতে সক্ষম হন, মানসিক রোগ অন্য শারীরিক সমস্যার মতোই একটি সমস্যা এবং তার বিজ্ঞানভিত্তিক নিয়মতান্ত্রিক চিকিৎসা প্রয়োজন। অবশ্য ইসলাম শুধু ‘মনোরোগ’ নয়; সমগ্র চিকিৎসাশাস্ত্রকে কুসংস্কারমুক্ত করে বিজ্ঞানমনস্ক করে তুলেছে। ইসলামের আগে কোনো ধর্ম ঘোষণা করেনি ‘সব রোগের আরোগ্য আছে, যখন সঠিক ওষুধ প্রয়োগ করা হয়, আল্লাহর ইচ্ছায় রোগের আরোগ্য হয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২০৪)। মনোরোগ চিকিৎসায় অবদান রাখা তিনজন মুসলিম মনীষী ও তাঁদের অবদানের কথা তুলে ধরা হলো—

    ইবনে সিনা (৯৮০-১০৩৭ খ্রি.)

    চিকিৎসাবিজ্ঞানে মুসলিম বিজ্ঞানী ইবনে সিনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। মানসিক স্বাস্থ্য চিকিৎসায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন ধরনের মনোরোগের চিকিৎসায় তিনি প্রথম নকশা বা কাঠামো তৈরি করেন এবং এ ক্ষেত্রে অ্যারিস্টটলসহ গ্রিক দার্শনিকদের সূত্র ও মতামতের বিশ্লেষণ করেন। সেগুলোর উন্নয়নে ভূমিকা রাখেন। তিনি অ্যারিস্টটলের ‘থ্রি সউল’ (তিন আত্মা) ধারণাকে স্বীকৃতি দেন। তা হলো, দ্য ভেজেটেটিভ (উদ্ভিজ্জ), দ্য সেনসিটিভ (সংবেদনশীল) ও দ্য রেশিওনাল (বিচারশক্তিসম্পন্ন)।

    তিনি আত্মার শ্রেণিবিন্যাসের এই তত্ত্বের বিশ্লেষণে বলেন, ভেজেটেটিভ ও সেনসিটিভ (উদ্ভিজ্জ ও সংবেদনশীল) আত্মার সঙ্গে মানুষের পার্থিব কর্মকাণ্ড সম্পৃক্ত আর রেশিওনাল বা বিচারশক্তিসম্পন্ন আত্মার মাধ্যমে মানুষ স্রষ্টাকে চেনার ও তাঁর সঙ্গে সংযুক্ত হওয়ার শক্তি অর্জন করে। মূলত তৃতীয় প্রকারের আত্মাই মানুষকে অন্যান্য প্রাণী (পশু) থেকে পৃথক করেছে।

    ইবনে সিনা ‘মানুষের ভেতর সাতটি ইন্দ্রিয় সক্রিয়’ তত্ত্বটি প্রমাণ করেছেন। তা হলো, ‘কমন সেন্স’, ‘রেটেনটিভ ইমাজিনেশন’, ‘কম্পসাইট এনিম্যাল ইমাজিনেশন’, ‘কম্পসাইট হিউম্যান ইমাজিনেশন’, ‘স্টেমেটিভ পাওয়ার’, ‘মেমোরি’ ও ‘প্রসেসিং’। এগুলোর মাধ্যমে মানুষ বিচার-বিবেচনা, চিন্তা ও বিশ্লেষণে সক্ষম হয়। ইবনে সিনার এই তত্ত্বটি থেকে প্রজ্ঞা ও জ্ঞান সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাঁর ‘সেভেন সেন্স’ তত্ত্বটি খ্রিস্টীয় নবম শতকে ‘দ্য থিওরি অব রিজোনিং’কে এগিয়ে নিতে সাহায্য করেছিল।

    তাঁর রচিত ‘আল কানুন ফিত-তিব্ব’ বা ‘দ্য ক্যানন অব মেডিসিন’ ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০০ বছরের বেশি সময় চিকিৎসা বিভাগের পাঠ্য ছিল।

    আল রাজি (৮৫৪-৯২৫ খ্রি.)

    মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অবদান রাখা অপর মুসলিম বিজ্ঞানী আল রাজি। তিনি বাগদাদে স্থাপিত মানসিক হাসপাতালের মনোচিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর ‘আল মানসুরি’ ও ‘আল হাভি’ বইয়ে একাধিক মানসিক রোগের বিবরণ ও তার চিকিৎসা পদ্ধতি তুলে ধরেছেন। তাঁর ‘দ্য বুক অব মেডিসিন’-এর ‘ব্যাক ফ্লাপ’-এ লেখা আছে, তিনি রোগ নিরাময়ে ‘সাইকোলজি অব সেলফ-এজটিম’ (আত্মসম্মানের মনোবিজ্ঞান) তত্ত্ব ব্যবহারের জন্য পরিচিত।

    ইমাম গাজ্জালি (১০৫৮-১১১১ খ্রি.)

    শিশুদের নিয়ে ওয়াটসনের বিখ্যাত নিরীক্ষা এবং তার ভিত্তিতে ‘শিশুরা পারিপার্শ্বিক কারণে ভীত হয়’ মত দেওয়ার শত বছর আগে ইমাম গাজ্জালি (রহ.) বলেছেন, ‘মন্দ অভিজ্ঞতা শিশুর মনে ভয় পুঞ্জীভূত করে।’ তিনি নিজের ওপর তাঁর ‘দ্য মেথড অব ইন্ট্রোসপেকশন’ (আত্মদর্শন পদ্ধতি) প্রয়োগ করেন। ইমাম গাজ্জালি (রহ.) সর্বপ্রথম ক্ষুধা ও ক্রোধের মতো মানবীয় গুণাগুণ মানুষকে কেমন আচরণ করতে বাধ্য করে এবং তা নিরাময়ের পদ্ধতি কী, তা বিশ্লেষণ করেন। তার বহু পরে মাসলো ও হুল এ বিষয়ে আলোচনা করেন।

    একসময় মানসিক রোগী—যাদের বিশেষ যত্নের প্রয়োজন ছিল পরিবার ও সমাজ তাদের পরিত্যাগ করত বা ‘শয়তান’ তাড়ানোর নামে অকথ্য নির্যাতন চালানো হতো, কিন্তু মুসলিমরা হাসপাতাল প্রতিষ্ঠা করে যখন তাদের বিজ্ঞানভিত্তিক চিকিৎসার ব্যবস্থার করল, তখন সমাজে বৈপ্লবিক পরিবর্তন এলো। মানুষ ঝাড়ফুঁকের পরিবর্তে মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মনোরোগের বিজ্ঞানভিত্তিক চিকিৎসায় মনোযোগী হলো। এভাবেই আধুনিক মনোবিজ্ঞানের যাত্রা শুরু হলো। জটিল জটিল মনোরোগের চিকিৎসা পদ্ধতি ও ওষুধ আবিষ্কৃত হলো। আজকের ঐতিহাসিকরা মুসলিম বিজ্ঞানীদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দিক বা না দিক মুসলিমরা তাদের অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন, ইনশাআল্লাহ!

    সূত্র: মুসলিম মেমো

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    চিকিৎসা মনের খবর মানসিক মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআপনার সন্তান কি দুষ্টু নাকি মানসিক সমস্যাগ্রস্থ?
    Next Article কনজেনিটাল হার্ট ডিজিজের ব্যক্তিরা মানসিক সমস্যায় বেশি আক্রান্ত হয়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    October 29, 2026

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    October 29, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    October 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 29, 2026

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির…

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.