Close Menu
    What's Hot

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 28
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » মানসিক রোগ চিকিৎসায় রোহিঙ্গাদের কুসংস্কার ছাড়াতে হিমশিম স্বাস্থ্যকর্মীরা
    কার্যক্রম

    মানসিক রোগ চিকিৎসায় রোহিঙ্গাদের কুসংস্কার ছাড়াতে হিমশিম স্বাস্থ্যকর্মীরা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 31, 2019No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানসিক রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে পরিচয় করাতে হিমিশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
    “যে কোনো অসুখকে রোহিঙ্গারা জিন-পরির প্রভাব বলে মনে করে। যে কারণে ডাক্তারি চিকিৎসার চেয়ে পানিপড়া, তাবিজ আর দোয়ায় বেশি বিশ্বাস তাদের,” বলেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. আব্দুল মতিন।
    “এর মূল কারণ হচ্ছে অশিক্ষা আর কুসংস্কার। তা ছাড়া রোহিঙ্গাদের মাঝে ধর্মীয় গোঁড়ামিও বেশ প্রকট,” বলেন তিনি।
    রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক অবস্থার ওপর সম্প্রতি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) এক পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গারা মানসিক রোগকে অভিশাপ, রোগির কর্মদোষ কিংবা জিন-ভূতের মতো অশুভ আত্মার প্রভাব হিসেবে বিশ্বাস করে।
    ফলে এসব ক্ষেত্রে তাঁরা ঝাড়ফুক কিংবা তাবিজ-কবজ দিয়ে সমস্যার সমাধান খোঁজে। একই সাথে রোহিঙ্গারা মানসিক চিকিৎসার ক্ষেত্রে ‘কাউন্সেলিং’ বা ‘সাইকোথেরাপির মতো চিকিৎসা ব্যবস্থার সাথে সম্পূর্ণ অপরিচিত বলেও জানায় ওই প্রতিবেদন।
    তবে কুসংস্কার থেকে রোহিঙ্গাদের বের করে আনতে সচেতনতামূলক কার্যক্রমের ফলে ইদানীং কিছু কিছু রেহিঙ্গা চিকিৎসাকেন্দ্রে আসতে শুরু করেছন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
    “এ ধরনের কুসংস্কার ও গোঁড়ামি থেকে তাঁদের বের করে আনতে সরকারি-বেসরকারি উদ্যোগে কাউন্সেলিং করা হচ্ছে। সচতেনতামূলক পোস্টার-লিফলেট বিতরণ করা হচ্ছে,” জানান ড. আব্দুল মতিন।
    উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে এই ধরনের কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে কমপক্ষে ১৮টি সংস্থা। মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোস্যোসিও সাপোর্ট ওয়ার্কিং গ্রুপ (এমএইচপিএসএস) নামের একটি মোর্চা গড়ে তুলেছে তারা। এই কর্মসূচির ফলে রোহিঙ্গাদের মাঝে সচেতনতা ‘কিছুটা বেড়েছে’ বলে বেনারকে জানান কর্মকর্তারা।
    গ্রুপটির সমন্বয়ক ফারহানা রহমান ঈশিতা বলেন, “আগের তুলনায় রোহিঙ্গাদের সচেতনতা কিছুটা বেড়েছে। ধীরে ধীরে আধুনিক চিকিৎসা পদ্ধতির দিকে আকৃষ্ট হচ্ছেন তাঁরা।”
    ইউএনএইচসিআর’র হিসাব অনুযায়ী, বাংলাদেশে অবস্থানকারী ১৫-২০ শতাংশ শরণার্থী হালকা বা মাঝারি এবং তিন থেকে চার শতাংশ গুরুতর মানসিক রোগে আক্রান্ত। তাদের মাঠকর্মীরা গত নভেম্বর অবধি তিন লাখ ১২ হাজার রোহিঙ্গাকে এমএইচপিএসএস-এর কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
    যেসব রোগের প্রকোপ বেশি
    ইউএনএইচসিআরের পর্যালোচনা মতে, শরণার্থীদের মধ্যে মনোবৈকল্য বা অসারতা, গুরুতর বিষন্নতা এবং উদ্বেগজনিত নিষ্ক্রিয়তার মতো মানসিক ব্যাধি দেখা যায়। হালকা বা মাঝারি মানসিক ব্যাধির মধ্যে রয়েছে মৃদু বিষন্নতা ও উদ্বেগ এবং আঘাত পরবর্তী মানসিক চাপের প্রকোপ।
    এ ছাড়া স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগহীনতা, উৎকণ্ঠা, পলায়ন প্রবণতা, ভয়, বিষাদ, অপরাধবোধ, নৈরাশ্য, অসারতা, অস্থিরতা, স্ফূর্তি-শূন্যতা ও বিপর্যস্ততায় আক্রান্ত অনেকে। মনস্তাত্ত্বিক কারণে ক্ষুধামান্দ্য, গায়ে ব্যথা, বদ হজম, পেটের পীড়া, নিষ্ক্রিয় যৌনতার সাধারণ দুর্দশায়ও ভুগছেন কেউ কেউ।
    গত বছরের এক জরিপ অনুযায়ী, বাংলাদেশের অবস্থানরত প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের ৭৪ শতাংশ সবসময় দুঃখী, ৬৪ শতাংশ সব সময় দুশ্চিন্তাগ্রস্ত এবং ৪৮ শতাংশ সর্বদা স্নায়বিক চাপে থাকেন। শিশুদের ক্ষেত্রে এর মাত্রা যথাক্রমে ৫০, ৫০ এবং ৫৮ শতাংশ।
    চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এগুলো মানসিক সমস্যা হলেও ইউএনএইচসিআর জানায়, এসব ক্ষেত্রে রোহিঙ্গারা সচরাচর বৈদ্য-ইমামদের মতো ব্যক্তিদের কাছেই সাহায্য নিতে যান।
    টেকনাফের লেদা ক্যাম্পের ডেভেলপমেন্ট কমিটির আবদুল মোতালেব জানান, তাঁর ক্যাম্পে কমপক্ষে ১২ জন বৈদ্য আছেন। অসুখ ছাড়াও হারানো জিনিস পুনরুদ্ধারেও তাঁদের শরণাপন্ন হয় রোহিঙ্গারা।”
    তবে সিভিল সার্জনের অভিমত, “রাখাইন রাজ্যে তারা আধুনিক চিকিৎসা সেবা পায়নি। ফলে তাদের ওপর বৈদ্য-কবিরাজের প্রভাব এত বেশি।”
    বৈদ্যর পাশাপাশি কবিরাজ, ভবিষ্যৎ বক্তা, ধর্মীয় পণ্ডিত, মৌলভি, লাইসেন্সহীন গ্রাম্য ডাক্তার ও ভেষজ চিকিৎসকদেরও শরণাপন্ন হন রোহিঙ্গারা।
    শরণার্থী শিবিরগুলোর শিশু এবং গর্ভবতী নারীদের প্রায় প্রত্যেকেই তাবিজ পরেন। আবার অনেকেই বিভিন্ন হুজুরের কাছ থেকে পানিপড়াও নিয়ে থাকেন।
    তবে সাম্প্রতিক রোহিঙ্গাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাতে শুরু করেছে বলে জানান এমএইচপিএসএস’র ঈশিতা।
    তিনি বলেন, “অনেক পরিবার প্রচলিত চিকিৎসায় ফল না পেয়ে ‘শেষ চেষ্টা’ হিসেবে আধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বারস্থ হয়েছেন। এক্ষেত্রে অনেক রোগী সুস্থ হওয়ার কারণে রোহিঙ্গাদের দৃষ্টি ভঙ্গি বদলাতে শুরু করেছে।”
    এদিকে ইউএনএইচসিআর’র দাবি, কক্সবাজারে অবস্থানকারী রোহিঙ্গাদের মানসিক সমস্যা ক্রমাগত বাড়বে। মিয়ানমারে নিজগৃহ ছেড়ে আসার দুঃসহ অভিজ্ঞতার পাশাপাশি ক্যাম্পের কঠিন জীবনযাত্রা, জীবিকার অভাব, স্বাধীনভাবে চলাচলের সীমাবদ্ধতা, এমন অসংখ্য কারণে তারা নিত্যই প্রচণ্ড চাপে থাকে।”
    তবে “ক্যাম্পগুলোয় রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্য এবং মনস্তাত্ত্বিক সহায়তা আরও জোরদার করা হবে,” বলে জানান ইউএনএইচআরসি’র মুখপাত্র জোসেফ ত্রিপুরা।

    মানসিক স্বাস্থ্যের সব খবর নিয়ে ‘মনের খবর’ জানুয়ারি সংখ্যা এখন সর্বত্র পাওয়া যাচ্ছে। আজই সংগ্রহ করে নিন আপনার কপিটি।

    কুসংস্কার চিকিৎসা মানসিক রোগ রোহিঙ্গা স্বাস্থ্যকর্মী
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleগর্ভাবস্থায় মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ
    Next Article আমার স্ত্রী বাসায় থাকতে চায় না, শুধু ঘোরাঘুরি করতে চায়
    মনের খবর ডেস্ক

    Related Posts

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    October 27, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 28, 2026

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    প্রশ্ন: আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার বয়স ২৩ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। প্রায়…

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.